Agamir Somoy E-Paper
সোমবার, ১৯ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
রহিমের ‘মানবতার সদাইঘর’
সোমবার, ১৯ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় ক্রিকেট

জিম্বাবুয়ের কাছে হারের পর হৃদয়দের যা বলেছেন তামিম

ক্রীড়া ডেস্ক
agamir somoy
প্রকাশ: ১৯ অক্টোবর ২০২৬, ২১:৪১
জিম্বাবুয়ের কাছে হারের পর হৃদয়দের যা বলেছেন তামিম

সংগৃহীত ছবি

জিম্বাবুয়ের বিপক্ষে ৯৯ রানের বড় ব্যবধানে হারের পর বাংলাদেশ দলের ক্রিকেটারদের সঙ্গে কথা বলেছেন বিসিবি সভাপতি তামিম ইকবাল। আবুধাবিতে বসে দলের এমন হার দেখার পর ক্রিকেটার ও কোচিং স্টাফের সঙ্গে বৈঠক করেন তিনি। সেখানে কঠোর পরিশ্রমের পাশাপাশি দেশের কোটি মানুষের প্রত্যাশার কথাও মনে করিয়ে দিয়েছেন তামিম।

আজ আবুধাবিতে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে বিসিবি সভাপতির বার্তা তুলে ধরেছেন প্রধান কোচ ফিল সিমন্স, ‘দেশের প্রতিনিধিত্ব করার দায়িত্বটা যেন ক্রিকেটাররা ভুলে না যান। কারণ তাদের পারফরম্যান্সের দিকে তাকিয়ে থাকেন কোটি কোটি বাংলাদেশি। এটাই ছিল তার মূল বার্তা ‘

জিম্বাবুয়ের কাছে হেরে ত্রিদেশীয় সিরিজের ফাইনালে ওঠার পথও কঠিন হয়ে গেছে বাংলাদেশের। আজ জিম্বাবুয়ের কাছে আফগানিস্তান হারলে কিছুটা স্বস্তি মিলবে তাওহিদ হৃদয়দের। অন্যথায় পরের ম্যাচে হিসাব-নিকাশের চাপ আরও বাড়বে। তবে এমন পরিস্থিতিতেও দলের আত্মবিশ্বাসে ঘাটতি দেখছেন না সিমন্স।

প্রধান কোচ জানিয়েছেন, সকালে দলের সঙ্গে ইতিবাচক আলোচনা হয়েছে। সেখানে নিজেদের ভুল এবং ভালো দিকগুলো নিয়ে কথা বলেছেন তারা। সিমন্সের বিশ্বাস, বাংলাদেশ সামগ্রিকভাবে খারাপ ক্রিকেট খেলছে না। একটি ম্যাচের ফল দিয়ে দলের পারফরম্যান্স বিচার করতে চান না তিনি।

জিম্বাবুয়ের বিপক্ষে ম্যাচে শুরুটা ভালো করেও শেষ পর্যন্ত তা ধরে রাখতে পারেনি বাংলাদেশ। বল হাতে শুরুতেই ২৪ রানে ৩ উইকেট তুলে নিয়েছিল দল। কিন্তু এরপর ব্রেন্ডন টেলর ও ক্রেইগ আরভিনের দেড় শতাধিক রানের জুটি ম্যাচের চিত্র পাল্টে দেয়। ২৭১ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ৬৬ রানে ১ উইকেট হারানো বাংলাদেশ শেষ পর্যন্ত গুটিয়ে যায় ১৭২ রানে।

সিমন্সের মতে ম্যাচের গুরুত্বপূর্ণ মুহূর্তগুলোতে পরিস্থিতি বুঝে সিদ্ধান্ত নিতে না পারাই হারের অন্যতম কারণ, ‘তিন উইকেট পাওয়ার পর প্রতিপক্ষের ওপর চাপ বাড়িয়ে আরও উইকেট তুলে নেওয়া প্রয়োজন ছিল। একইভাবে ব্যাটিংয়ে ভালো শুরুর পর উইকেট ধরে রেখে পুরো ৫০ ওভার খেলার দিকে মনোযোগ দেওয়া উচিত ছিল বলে মনে করি।‘

তবে এই হারকে পুরো দলের ব্যর্থতার চূড়ান্ত চিত্র হিসেবে দেখছেন না বাংলাদেশের প্রধান কোচ, ‘ক্রিকেটে এমন দিন আসতেই পারে, যখন পরিকল্পনা অনুযায়ী কিছুই হয় না। সেখান থেকে শিক্ষা নিয়ে ঘুরে দাঁড়ানোই আসল কাজ। অনুশীলনের মাধ্যমে ভুলগুলো শুধরে নিয়ে পরের ম্যাচের জন্য মানসিকভাবে প্রস্তুত হতে চাই।‘

আগামী বুধবার আফগানিস্তানের মুখোমুখি হবে বাংলাদেশ। আবুধাবিতে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় বিকেল সাড়ে পাঁচটায়। ফাইনালের আশা বাঁচিয়ে রাখতে এই ম্যাচে ভালো পারফরম্যান্সের বিকল্প নেই হৃদয়দের সামনে।

তামিম ইকবালফিল সিমন্সত্রিদেশীয় সিরিজবাংলাদেশ ক্রিকেট দল
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    প্রতিমন্ত্রী ইশরাককে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর

    প্রতিমন্ত্রী ইশরাককে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর

    ঢাকায় জরুরি অবতরণ করা উড়োজাহাজে রোগীর মৃত্যু যে কারণে

    ঢাকায় জরুরি অবতরণ করা উড়োজাহাজে রোগীর মৃত্যু যে কারণে

    সৌদিতে মৃত্যুদণ্ড: দেশে নজরুলের পরিবারে শোকের মাতম, হৃদরোগে ফুফুর মৃত্যু

    সৌদিতে মৃত্যুদণ্ড: দেশে নজরুলের পরিবারে শোকের মাতম, হৃদরোগে ফুফুর মৃত্যু

    ছাত্রলীগে পদ পাওয়ায় জামায়াত সভাপতি বাবা বললেন ‘আগে জানলে ত্যাজ্য করতাম’

    ছাত্রলীগে পদ পাওয়ায় জামায়াত সভাপতি বাবা বললেন ‘আগে জানলে ত্যাজ্য করতাম’

    টুপটুপ রিসোর্টের মালিক তানভীরকে প্রধান আসামি করে মামলা

    টুপটুপ রিসোর্টের মালিক তানভীরকে প্রধান আসামি করে মামলা

    আইপিও ছাড়াই শেয়ারবাজারে তালিকাভুক্তি, মূল্য নির্ধারণে ২৫% ছাড়

    আইপিও ছাড়াই শেয়ারবাজারে তালিকাভুক্তি, মূল্য নির্ধারণে ২৫% ছাড়

    বকেয়া বিল আদায়ে গিয়ে মারধরের শিকার পল্লীবিদ্যুতের ২ কর্মী

    বকেয়া বিল আদায়ে গিয়ে মারধরের শিকার পল্লীবিদ্যুতের ২ কর্মী

    আগুনে ছাই বোনের বিয়ের জন্য জমানো ৭ লাখ টাকা

    আগুনে ছাই বোনের বিয়ের জন্য জমানো ৭ লাখ টাকা

    টাইগারের ওপর হামলা, ছুটে গেলেন সাবেক প্রেমিকা দিশা পাটানি

    টাইগারের ওপর হামলা, ছুটে গেলেন সাবেক প্রেমিকা দিশা পাটানি

    রাতে বললেন গুজব, সকালে ভোল পাল্টালেন ইশরাক, দুপুরে দেবেন পদত্যাগের ঘোষণা

    রাতে বললেন গুজব, সকালে ভোল পাল্টালেন ইশরাক, দুপুরে দেবেন পদত্যাগের ঘোষণা

    সচিব পর্যায়ে বড় রদবদল

    সচিব পর্যায়ে বড় রদবদল

    মিষ্টি থেকে ইশরাক: প্রধানমন্ত্রী তারেক রহমানের জিরো টলারেন্স

    মিষ্টি থেকে ইশরাক: প্রধানমন্ত্রী তারেক রহমানের জিরো টলারেন্স

    মন্ত্রী–প্রতিমন্ত্রীদের যত পদত্যাগ

    মন্ত্রী–প্রতিমন্ত্রীদের যত পদত্যাগ

    বিমানবাহিনীর সাবেক প্রধান হান্নান কাতারে গ্রেপ্তার

    বিমানবাহিনীর সাবেক প্রধান হান্নান কাতারে গ্রেপ্তার

    মিষ্টি কেনার পথে দুর্ঘটনা, বাড়ি না ফিরে কারাগারে রাবি শিক্ষার্থী রিজন

    মিষ্টি কেনার পথে দুর্ঘটনা, বাড়ি না ফিরে কারাগারে রাবি শিক্ষার্থী রিজন