আফগানিস্তান-জিম্বাবুয়ে ম্যাচে চোখ সিমন্সের

সংগৃহীত ছবি
ত্রিদেশীয় সিরিজের প্রথম ম্যাচে জিম্বাবুয়ের কাছে হেরে ফাইনাল অনেকটাই অনিশ্চিত বাংলাদেশের। তবু আশা ছাড়তে নারাজ বাংলাদেশ কোচ ফিল সিমন্স। আজ আবুধাবিতে বাংলাদেশের গণমাধ্যমকে এ কথা জানিয়েছেন তিনি।
আজকের আফগানিস্তান-জিম্বাবুয়ে ম্যাচের ফলাফল নির্ধারণ করবে বাংলাদেশের ফাইনাল খেলার সম্ভাবনা কতটুকু। এমনটাই মনে করছেন সিমন্স, ' এই ম্যাচে কী ঘটে তা আমাদের দেখতে হবে। এই ম্যাচে যদি নির্দিষ্ট কিছু বিষয় ঘটে এবং আমরা একটি সমীকরণ বা হিসাব পাই যে ফাইনালে উঠতে পরবর্তী ম্যাচে আমাদের কী করতে হবে, তবে সেটা আমাদের জন্য ভালো। আর যদি আমরা পরের ম্যাচটি জিতে যাই, তবে তো জানি এটি একটি সরাসরি জয়। তাই এই ম্যাচ শেষ না হওয়া পর্যন্ত আমাদের হাতে কী সুযোগ রয়েছে তা আমরা মূল্যায়ন করতে পারি।'
লিটন দাসের অনুপস্থিতি নিয়েও কথা বলেছেন উইন্ডিজ কোচ, 'আমরা সবসময়ই ঐ মানের একজন খেলোয়াড়কে মিস করব—এটা খুবই স্বাভাবিক। তবে এটি অন্য কারো জন্য একটি সুযোগ তৈরি করে দেয় যেন সে এসে ঐ জায়গাটি ধরে রাখে এবং দলকে ম্যাচ জিততে সাহায্য করে। আমরা এখানে সেটাই গড়ে তোলার চেষ্টা করছি। যখন দলের কেউ বাইরে থাকে, অন্য কেউ এসে তার স্থান নেয় এবং ঐ পজিশনে যা করা প্রয়োজন তা করে। তাই আশা করি, আগামী ম্যাচে তার পজিশনে যে-ই ব্যাটিং করুক না কেন, সে এই দায়িত্বটি যথাযথভাবে পূরণ করবে।'
এদিকে সিরিজের দ্বিতীয় ম্যাচে জিম্বাবুয়েকে ২৯৫ রানের টার্গেট দিয়েছে আফগানিস্তান। সেদিকুল্লাহ আতাল ১০২ রান ও ইবরাহিম জাদরান করেন ৯০ রান। এই ম্যাচ জিতলে ফাইনাল নিশ্চিত করবে জিম্বাবুয়ে। হেরে গেলে তাদেরকে অপেক্ষা করতে হবে বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচের ফলাফলের জন্য।



