সারাবিশ্ব
জুড়ে জলবায়ু পরিবর্তনের কারণে একের পর এক আসছে প্রাকৃতিক দুযোর্গের খবর। এবার পূর্ব এশিয়ায় জলবায়ুর চরম পরিবর্তনের কারণে দক্ষিণ কোরিয়া ও ফিলিপাইনে ভারি বৃষ্টিপাত, ভয়াবহ বন্যা ও ভূমিধস দেখা দিয়েছে। মঙ্গলবার আন্তর্জাতিক সংবাদমাধ্যম 'দ্য গার্ডিয়ান'-এ প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়েছে, গত কয়েকদিনের রেকর্ড বৃষ্টিপাতের ফলে দক্ষিণ কোরিয়ার বিভিন্ন স্থানে নেমেছে পাহাড়ি ধস এবং ফিলিপাইনের প্লাবিত হয়েছে বিস্তীর্ণ এলাকা।
প্রতিবেদনে জানানো হয়, দক্ষিণ কোরিয়ার দক্ষিণাঞ্চলীয় এলাকাগুলোতে পাহাড়ি ধস ও হড়কা ব...