ম্যানিলায় বাংলাদেশ ও ভারতের পররাষ্ট্রমন্ত্রীর শুভেচ্ছা বিনিময়
কূটনৈতিক প্রতিবেদক

সংগৃহীত ছবি
ফিলিপাইনের ম্যানিলায় শুভেচ্ছা বিনিময় করেছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী ড. এস. জয়শঙ্কর এবং বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। বৃহস্পতিবার (২৩ জুলাই) ম্যানিলায় আসিয়ান আঞ্চলিক ফোরামের পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকের সাইড লাইনে তারা এ শুভেচ্ছা বিনিময় করেন।
ম্যানিলায় আসিয়ান আঞ্চলিক ফোরামের পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকে যোগ দিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। তার সঙ্গে রয়েছেন প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির।




