ফাইনালের শেষ বাঁশি বাজার পরেও যদি বলা হতো, গোল্ডেন বল জিতবেন স্পেনের রোদ্রি, তাহলে হয়তো হেসেই উড়িয়ে দিতেন বেশিরভাগ দর্শক! সবাইকে খানিকটা অবাক করে সেই
রোদ্রির হাতেই উঠল এই টুর্নামেন্টের সেরা ফুটবলারের খেতাব। পুরো টুর্নামেন্ট জুড়ে কোনো গোল, অ্যাসিস্ট না করে কীভাবে রোদ্রি জিতলেন গোল্ডেন বল?
৭ ম্যাচ ৮ গোল, ৪ অ্যাসিস্ট; গোল্ডেন বলের দৌড়ে সবচেয়ে এগিয়ে ছিলেন
আর্জেন্টিনার লিওনেল মেসি। ফাইনাল হেরে গেলেও তার হাতেই রেকর্ড তৃতীয়বারের মতো উঠবে
এই পুরষ্কার, অনেকেরই ধারণা ছিল এমন।
মেসি শেষ পর্যন্ত ফাইনালে কো...