স্বাধীন বাংলা ফুটবল দলের গৌরবগাথা নিয়ে বড় পর্দার জন্য তৈরি হলো ‘ঠিকানা বাংলাদেশ’। করোনা মহামারী, অর্থসংকট, ধাপে ধাপে শুটিং এবং দেশের রাজনৈতিক পরিবর্তনসহ নানা বাধা পেরিয়ে মুক্তির দোরগোড়ায় এসে পৌঁছেছে সিনেমাটি। অনম বিশ্বাসের পরিচালনায় এতে প্রধান দুটি চরিত্রে অভিনয় করেছেন আরিফিন শুভ ও নুসরাত ফারিয়া। এর আগে তারা ‘প্রেমী ও প্রেমী’ (২০১৭), ‘ধ্যাততেরিকি’ (২০১৭) এবং ‘মুজিব: দ্য মেকিং অব অ্যা নেশন’ (২০২৩) সিনেমায় একসঙ্গে কাজ করেছেন।গত শনিবার ‘ঠিকানা বাংলাদেশ’-এর প্রথম পোস্টার প্রকাশের মধ্য দিয়ে শুরু হয়েছ...