জাতীয় দলের ক্রিকেটার
নাঈম হাসানকে পুলিশি হেনস্তার ঘটনায় প্রত্যাহার করা হয়েছে চট্টগ্রাম মহানগর
পুলিশের খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুল ইসলামকে।
শনিবার রাতে চট্টগ্রাম
মহানগর পুলিশের সহকারী কমিশনার (গণসংযোগ) আমিনুর রশিদ বিষয়টি নিশ্চিত করেন। তিনি
জানান, বাকলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ সোলায়মনকে খুলশী থানায়
দায়িত্ব দেওয়া হয়েছে। আরিফুল ইসলামকে পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে।
একই সঙ্গে ঘটনায় জড়িতদের
বিরুদ্ধে আইন অনুযায়ী সর্বোচ্চ ব্যবস্থা নেওয়ার নির্দেশনা দিয়েছে সরকার।...