ডিজিটাল আর্থিক লেনদেন আরও সহজ, দ্রুত ও নিরাপদ করতে নতুন অ্যাপ চালু করেছে মোবাইল আর্থিক সেবা প্রতিষ্ঠান নগদ। নতুন অ্যাপটিতে পেমেন্ট, সেন্ড মানি, মোবাইল রিচার্জ, ক্যাশ আউট ও ইউটিলিটি বিল পরিশোধের মতো সেবা রয়েছে। শিগগিরই এতে ঋণ, ফিক্সড ডিপোজিট ও বিমার মতো আর্থিক সেবাও যুক্ত করার পরিকল্পনা রয়েছে।মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে নগদ। নতুন অ্যাপটি গুগল প্লে স্টোর ও অ্যাপল অ্যাপ স্টোরে পাওয়া যাচ্ছে। নিরবচ্ছিন্নভাবে লেনদেন চালিয়ে যেতে গ্রাহকদের অ্যাপটি আপডেট করে নিতে হবে।নগদ জানিয়েছে, নতুন...