জনপ্রিয় গায়ক ও অভিনেতা দিলজিৎ দোসাঞ্জের কনসার্ট মানেই লাখ লাখ ভক্তের উন্মাদনার ঢল। ৩০ অক্টোবর থেকে দিল্লিতে জমকালো আয়োজনে শুরু হয়েছে তার মেগা প্রোগ্রাম ‘অরা ইন্ডিয়া ট্যুর ২০২৬’। তবে শো শেষে ইনস্টাগ্রাম লাইভে এসে এক বিস্ফোরক তথ্য ফাঁস করলেন এই তারকা। জানালেন, বিহারের ভক্তদের জন্য পারফর্ম করার তীব্র ইচ্ছা থাকলেও সেখানকার প্রশাসন ভিড় সামলানোর দায়ভার তার ওপর চাপিয়ে দেওয়ায় শেষ পর্যন্ত ভেস্তে যায় কনসার্টের পরিকল্পনা।ইনস্টাগ্রাম লাইভে এসে দিলজিৎ আফসোস করে বলেন, গত বছরও তিনি বিহারে শো করার সবরকম চেষ্...