Agamir Somoy E-Paper
রবিবার, ২২ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
মানবতার টানে রিপনের সংগ্রাম
রবিবার, ২২ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় বলিউড

চরিত্রের গভীরে গিয়ে কেঁদে ফেলেন দিলজিৎ, নিতে হয় ‘মানসিক ছুটি’

বিনোদন ডেস্ক
agamir somoy
প্রকাশ: ০৬ জুলাই ২০২৬, ০৯:৪২
শেয়ার করুন:
চরিত্রের গভীরে গিয়ে কেঁদে ফেলেন দিলজিৎ, নিতে হয় ‘মানসিক ছুটি’

সংগৃহীত ছবি

অবশেষে সব বাধা পেরিয়ে ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পেয়েছে বলিউডের জনপ্রিয় অভিনেতা ও গায়ক দিলজিৎ দোসাঞ্জের বহুল প্রতীক্ষিত সিনেমা ‘সাতলুজ’। তিন বছর ধরে ভারতীয় সেন্সর বোর্ডের সাথে আইনি লড়াই চালানোর পর, গত ৩ জুলাই কোনো রকম কাটছাঁট ছাড়াই ওটিটি প্ল্যাটফর্ম ‘জি ফাইভ’-এ মুক্তি পেয়েছে এই সিনেমাটি।

পাঞ্জাবের বিখ্যাত মানবাধিকার কর্মী জসবন্ত সিং খালরার সত্য জীবন কাহিনী নিয়ে তৈরি হয়েছে এই ছবি। আর এই চরিত্রে অভিনয় করতে গিয়ে মানসিকভাবে এতটাই ভেঙে পড়েছিলেন দিলজিৎ যে, শুটিং শেষে নিজেকে সামলাতে তাকে কাজ থেকে বিরতি নিতে হয়েছিল।

সম্প্রতি এক সাক্ষাৎকারে দিলজিৎ দোসাঞ্জ জানান, এই সিনেমাটি তার ক্যারিয়ারের সবচেয়ে কঠিন কাজ। চরিত্রের প্রস্তুতির জন্য জসবন্ত সিং খালরার জীবনের আসল নথিপত্র ও মানুষের দেওয়া জবানবন্দি পড়তে হয়েছিল তাকে।

দিলজিৎ বলেছেন, ‘সেই সময়ে পাঞ্জাবের বাস্তব ঘটনাগুলো এতই নির্মম আর বুক ফাটানো ছিল যে, পড়ার সময় আমি নিজের আবেগ ধরে রাখতে পারিনি। বেশ কয়েকবার আমি কান্নায় ভেঙে পড়েছিলাম। সেই কঠিন বাস্তবতা সহ্য করা আমার জন্য অসম্ভব হয়ে পড়েছিল।’

দিলজিৎ জানান, সিনেমায় যা দেখানো হয়েছে, বাস্তবে ঘটেছিল তার চেয়েও অনেক বেশি ভয়ঙ্কর ও বেদনাদায়ক। জসবন্ত সিং খালরা জানতেন যে সত্যের লড়াইয়ে নামলে তার ও তার পরিবারের জীবন হুমকিতে পড়বে, তবুও তিনি পিছু হটেননি।

আরও পড়ুন

ডিসেম্বরে মা হচ্ছেন সামান্থা

০৫ জুলাই ২০২৬

অভিনেতার মতে, ‘এমন বিরল সাহসী চরিত্রে অভিনয় করাটা অনেক বড় দায়িত্বের ব্যাপার ছিল। শুটিংয়ের পুরোটা সময় আমি এক ধরণের মানসিক চাপ ও কষ্ট মনের ভেতর বয়ে বেরাতাম।’

সাধারণত একটি সিনেমার কাজ শেষ করেই দিলজিৎ বিরতি না নিয়ে পরের সিনেমার শুটিং শুরু করে দেন। কিন্তু ‘সাতলুজ’-এর ক্ষেত্রে তেমনটা হয়নি। দিলজিৎ বলেছেন, ‘এই প্রথম কোনো সিনেমার শুটিং শেষ হওয়ার পর আমার নিজেকে স্বাভাবিক করতে ছুটির প্রয়োজন হয়েছিল। জসবন্ত সিং চরিত্রটির আবেগ ও দৃশ্যগুলো আমার মাথায় এমনভাবে গেঁথে গিয়েছিল যে, তা থেকে বের হতে আমি টানা এক সপ্তাহ সব কাজ বন্ধ রেখেছিলাম।’

পাঞ্জাবের এক অশান্ত সময়ের পটভূমিতে তৈরি এই সিনেমার আগের নাম ছিল ‘পাঞ্জাব ৯৫’। গল্পে দেখা যায়, জসবন্ত সিং নামের এক ব্যক্তি প্রথমে পরিচিত একজনের খোঁজে নামেন। কিন্তু খুঁজতে গিয়ে তিনি সরকারি ও প্রাতিষ্ঠানিক স্তরে সাধারণ মানুষকে গায়েব করে দেওয়া এবং পুলিশি হেফাজতে মৃত্যুর এক বিশাল চক্রের সন্ধান পান। অন্যায় ও প্রাতিষ্ঠানিক দুর্নীতির বিরুদ্ধে এক সাধারণ মানুষের বুক চিতিয়ে দাঁড়ানোর গল্পই এটি।

হানি ত্রেহান পরিচালিত এই সিনেমাটিতে দিলজিৎ দোসাঞ্জের পাশাপাশি আরও অভিনয় করেছেন অর্জুন রামপাল এবং কানওয়ালজিৎ সিং। সত্য ঘটনা ও চমৎকার অভিনয়ের কারণে মুক্তির পর থেকেই দর্শক ও সমালোচকদের মাঝে বেশ প্রশংসা কুড়াচ্ছে ‘সাতলুজ’।

দিলজিৎ দোসাঞ্জসাতলুজবলিউড
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    ডিসেম্বরে গোপালগঞ্জ যাচ্ছে এনসিপির মিছিল!

    ডিসেম্বরে গোপালগঞ্জ যাচ্ছে এনসিপির মিছিল!

    বৈশাখীর কার্যালয়ে একদল যুবকের হামলা, ডিএমডি পুলিশ হেফাজতে

    বৈশাখীর কার্যালয়ে একদল যুবকের হামলা, ডিএমডি পুলিশ হেফাজতে

    নড়াইলে সাবেক এমপিসহ আ.লীগ নেতাদের বাড়িতে আগুন-লুটপাটের অভিযোগ

    নড়াইলে সাবেক এমপিসহ আ.লীগ নেতাদের বাড়িতে আগুন-লুটপাটের অভিযোগ

    প্রধানমন্ত্রীর জন্মদিনে কড়াইল বস্তিতে মেডিকেল ক্যাম্প ও ওষুধ বিতরণ

    প্রধানমন্ত্রীর জন্মদিনে কড়াইল বস্তিতে মেডিকেল ক্যাম্প ও ওষুধ বিতরণ

    ছাত্রলীগ কর্মীদের ককটেল সরবরাহের অভিযোগ ঢাবি ছাত্রদল নেতার বিরুদ্ধে

    ছাত্রলীগ কর্মীদের ককটেল সরবরাহের অভিযোগ ঢাবি ছাত্রদল নেতার বিরুদ্ধে

    ‘আমার ছোট্ট কলিজাটাকে আপনার হাতে দিয়ে গেলাম’

    ‘আমার ছোট্ট কলিজাটাকে আপনার হাতে দিয়ে গেলাম’

    তিন বছর ধরে নির্যাতনের শিকার অভিনেত্রী ফারিণ

    তিন বছর ধরে নির্যাতনের শিকার অভিনেত্রী ফারিণ

    ঢাকা কলেজে ককটেল বিস্ফোরণে জড়িত সন্দেহে ৬ জনকে পুলিশে দিলেন শিক্ষার্থীরা

    ঢাকা কলেজে ককটেল বিস্ফোরণে জড়িত সন্দেহে ৬ জনকে পুলিশে দিলেন শিক্ষার্থীরা

    গোপালগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের মাইকিং

    গোপালগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের মাইকিং

    ছাত্রদল নেতার বিরুদ্ধে প্রতিবন্ধী শিশু ধর্ষণের অভিযোগ

    ছাত্রদল নেতার বিরুদ্ধে প্রতিবন্ধী শিশু ধর্ষণের অভিযোগ

    ডিসেম্বর থেকে কলকাতা-শিলিগুড়িতে বন্ধ বাংলাদেশের ভিসা আবেদনকেন্দ্র

    ডিসেম্বর থেকে কলকাতা-শিলিগুড়িতে বন্ধ বাংলাদেশের ভিসা আবেদনকেন্দ্র

    স্থানীয়দের টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধি পরিচ্ছন্নতা কর্মসূচি

    স্থানীয়দের টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধি পরিচ্ছন্নতা কর্মসূচি

    টুঙ্গিপাড়া থানা এখন ধ্বংসস্তূপ, নথিপত্র-গাড়ি ও পুলিশ ব্যারাক পুড়ে ছাই

    টুঙ্গিপাড়া থানা এখন ধ্বংসস্তূপ, নথিপত্র-গাড়ি ও পুলিশ ব্যারাক পুড়ে ছাই

    ‘হতাশায়’ এনসিপি ছাড়লেন ৫ নেতা

    ‘হতাশায়’ এনসিপি ছাড়লেন ৫ নেতা

    ককটেল তৈরি হচ্ছে সাভারে, কাঁচামাল পদ্মার ওপারের

    ককটেল তৈরি হচ্ছে সাভারে, কাঁচামাল পদ্মার ওপারের