Agamir Somoy E-Paper
বৃহস্পতিবার, ২২ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
পথশিশুদের জন্য ওমর ফারুকের ১২ বছরের লড়াই
বৃহস্পতিবার, ২২ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় বলিউড

‘দেশবিরোধী’ তকমার ভয় নেই, সিজেপির পাশে দিলজিৎ দোসাঞ্জ

বিনোদন ডেস্ক
agamir somoy
প্রকাশ: ২১ জুলাই ২০২৬, ১০:৪০
‘দেশবিরোধী’ তকমার ভয় নেই, সিজেপির পাশে দিলজিৎ দোসাঞ্জ

দিলজিৎ দোসাঞ্জ

ভারতের চিকিৎসা প্রবেশিকা পরীক্ষা ‘নিট-ইউজি’ ২০২৬-এর প্রশ্নফাঁস ও জালিয়াতি নিয়ে পুরো দেশজুড়ে তৈরি হয়েছে নজিরবিহীন বিক্ষোভ। এই পরিস্থিতিতে আন্দোলনরত শিক্ষার্থীদের পাশে এসে দাঁড়ালেন জনপ্রিয় গায়ক ও অভিনেতা দিলজিৎ দোসাঞ্জ।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শিক্ষার্থীদের ওপর পুলিশি ব্যবস্থার তীব্র প্রতিবাদ জানিয়ে তিনি বলেছেন, সাধারণ মানুষের আওয়াজই হলো সৃষ্টিকর্তার আওয়াজ। এর জন্য যদি তাকে আবারও ‘দেশবিরোধী’ তকমা দেওয়া হয়, তাতেও তিনি পিছপা হবেন না।

শিক্ষার্থীদের ওপর প্রশাসনিক চড়াওয়ের খবরের পর নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে একটি আবেগঘন পোস্ট করেন দিলজিৎ। পাঞ্জাবি ভাষায় তিনি লেখেন, ‘আজ যা হলো তা অত্যন্ত দুঃখজনক। ছাত্র-ছাত্রীদের সঙ্গে এই ধরনের আচরণ মোটেও কাম্য নয়। আমি প্রশাসনের কাছে বিনীত অনুরোধ জানাচ্ছি, আপনারা শিক্ষার্থীদের দাবি শুনুন। কারণ জনগণের আওয়াজই হলো সৃষ্টিকর্তার আসল আওয়াজ।’

কৃষক আন্দোলনের সময় কৃষকদের সমর্থনে কথা বলে চরম বিতর্ক ও আইনি জটিলতায় পড়েছিলেন দিলজিৎ। সেই স্মৃতি মনে করিয়ে দিয়ে তিনি লেখেন, ‘আমার গায়ে তো আগেই বহুবার দেশবিরোধীর তকমা লাগিয়ে দেওয়া হয়েছে। জানি, এবারও আমাকে দেশবিরোধী বলা হবে। কৃষক আন্দোলনের পর আমাকে কতটা কটূক্তি আর আইনি ঝামেলা পোহাতে হয়েছে, তা আমি প্রকাশ্যে বলতেও পারব না! তবে ওপরওয়ালা সব দেখছেন, তিনিই সবার মঙ্গল করবেন।’

আরও পড়ুন

মুক্তি পেল ‘অ্যাভেঞ্জার্স: ডুমসডে’র ট্রেলার

২১ জুলাই ২০২৬

মেডিকেলে ভর্তির পরীক্ষা নিট-ইউজি ২০২৬ এর প্রশ্নফাঁস এবং ওএমআর শিট জালিয়াতির তথ্য প্রকাশ্যে আসার পরই ভারতজুড়ে আন্দোলন দানা বাঁধে। ভারতের এনটিএ জালিয়াতির বিষয়টি স্বীকার করার পর বর্তমানে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিবিআই এর তদন্ত করছে।

আন্দোলনের মাঝেই ১৬ই মে গড়ে ওঠে ‘ককরোচ জনতা পার্টি’ নামের একটি যুব প্ল্যাটফর্ম। ভারতের প্রধান বিচারপতি বেকার যুবকদের নিয়ে এক মন্তব্যে ককরোচ শব্দ ব্যবহার করলে ব্যঙ্গাত্মকভাবে এই নামটি ব্যবহার করা হয়।

পরবর্তীতে ভারতের বিখ্যাত পরিবেশকর্মী সোনম ওয়াংচুক শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে অনশনে বসেন। গতকাল ২০শে জুলাই হাজার হাজার শিক্ষার্থী ‘সংসদ চলো’ ডাক দিয়ে দিল্লির রাজপথে নামেন।

কেবল দিলজিৎ দোসাঞ্জই নন, শিক্ষার্থীদের এই আন্দোলনের প্রতি সমর্থন জানিয়েছেন বলিউডের এক ঝাঁক তারকা। প্রবীণ অভিনেতা নাসিরুদ্দিন শাহ, শাবানা আজমি, জিনাত আমান ও অভয় দেওল সরকারকে অনশনরত সোনম ওয়াংচুকের সাথে আলোচনায় বসার আহ্বান জানিয়েছেন।

এছাড়া সোনাক্ষী সিনহা, হুমা কুরেশি, ভূমি পেডনেকর, চিত্রপরিচালক অনুরাগ কশ্যপসহ অনেকেই শিক্ষার্থীদের এই ন্যায্য দাবির পক্ষে সোচ্চার হয়েছেন।

দিলজিৎ দোসাঞ্জককরোচ জনতা পার্টিবলিউড সেলেব আপডেট
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    স্বরাষ্ট্রের ক্ষমতায় পররাষ্ট্রের বাগড়া

    স্বরাষ্ট্রের ক্ষমতায় পররাষ্ট্রের বাগড়া

    হাত মিলিয়ে প্রধানমন্ত্রীর দিকে এগিয়ে যাওয়া রাজশাহীর বিভাগীয় কমিশনারকে স্ট্যান্ড রিলিজ

    হাত মিলিয়ে প্রধানমন্ত্রীর দিকে এগিয়ে যাওয়া রাজশাহীর বিভাগীয় কমিশনারকে স্ট্যান্ড রিলিজ

    পূজা শেষে বাড়ি ফিরছিলেন চার নারী, পথে স্বর্ণালংকার ছিনিয়ে নিল ডাকাতরা

    পূজা শেষে বাড়ি ফিরছিলেন চার নারী, পথে স্বর্ণালংকার ছিনিয়ে নিল ডাকাতরা

    ‘সবচেয়ে বেশি জাহান্নামে যাবে মিডিয়া কর্মী’ ফেসবুকে লিখলেন চিকিৎসক

    ‘সবচেয়ে বেশি জাহান্নামে যাবে মিডিয়া কর্মী’ ফেসবুকে লিখলেন চিকিৎসক

    দুই পা বিচ্ছিন্ন করে রাখা হয়েছিল ট্রাভেল ব্যাগে

    দুই পা বিচ্ছিন্ন করে রাখা হয়েছিল ট্রাভেল ব্যাগে

    নানাবাড়ি বেড়াতে গিয়ে পুকুরে ডুবে প্রাণ গেল শিশু হামজার

    নানাবাড়ি বেড়াতে গিয়ে পুকুরে ডুবে প্রাণ গেল শিশু হামজার

    সেই রমিজের বিরুদ্ধে এবার সাড়ে ৮ লাখ টাকা নেওয়ার অভিযোগ

    সেই রমিজের বিরুদ্ধে এবার সাড়ে ৮ লাখ টাকা নেওয়ার অভিযোগ

    ইশরাকের মন্ত্রিত্ব গেল, সেই ঘুণ্টিঘরের চিত্র কতটা বদলাল?

    ইশরাকের মন্ত্রিত্ব গেল, সেই ঘুণ্টিঘরের চিত্র কতটা বদলাল?

    ৩ বছরে সৌদিতে ৩৬৩ বিদেশির মৃত্যুদণ্ড কার্যকর, বাংলাদেশি কত?

    ৩ বছরে সৌদিতে ৩৬৩ বিদেশির মৃত্যুদণ্ড কার্যকর, বাংলাদেশি কত?

    গন্তব্যে পৌঁছানো হলো না মা–মেয়ের, পথেই সব শেষ

    গন্তব্যে পৌঁছানো হলো না মা–মেয়ের, পথেই সব শেষ

    দিনলিপি

    দিনলিপি

    প্রধানমন্ত্রীর বক্তব্য ধরে হাসনাতের পোস্টের কড়া জবাব স্নিগ্ধের

    প্রধানমন্ত্রীর বক্তব্য ধরে হাসনাতের পোস্টের কড়া জবাব স্নিগ্ধের

    ভারত যাওয়ার সময় যুব মহিলা লীগ নেত্রী আটক

    ভারত যাওয়ার সময় যুব মহিলা লীগ নেত্রী আটক

    নবীনগরে বল তুলতে পুকুরে নেমে প্রাণ গেল জমজ দুই ভাইয়ের

    নবীনগরে বল তুলতে পুকুরে নেমে প্রাণ গেল জমজ দুই ভাইয়ের

    পথশিশুদের জন্য ওমর ফারুকের ১২ বছরের লড়াই

    পথশিশুদের জন্য ওমর ফারুকের ১২ বছরের লড়াই