স্লোভেনিয়ার সাবেক সংসদ সদস্য, প্রযুক্তি উদ্যোক্তা এবং দেশটির প্রধানমন্ত্রীর কার্যালয়ের সাবেক সেক্রেটারি অব স্টেট টাডেজ স্ল্যাপনিক গতকাল বুধবার ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (ডিআইইউ) পরিদর্শন করেন। এ সময় ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সঙ্গে ডিজিটাল রূপান্তর, সামাজিক উদ্যোক্তা উন্নয়ন, ব্লকচেইন প্রযুক্তি, উদ্ভাবন এবং টেকসই উন্নয়ন নিয়ে বিভিন্ন বিষয়ে আলোচনা হয়।ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান ড. মো. সবুর খান, বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সে...