ডিআইইউতে ১৮তম ইন্ডাস্ট্রি-অ্যাকাডেমিয়া লেকচার সিরিজ
করপোরেট ডেস্ক

শিক্ষার্থীদের শিল্প খাতের বাস্তব অভিজ্ঞতার সঙ্গে পরিচিত করতে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে (ডিআইইউ) ‘ইন্ডাস্ট্রি-অ্যাকাডেমিয়া লেকচার সিরিজ অন এন্ট্রাপ্রেনিউরশিপ ডেভেলপমেন্ট’-এর ১৮তম সেশন অনুষ্ঠিত হয়েছে।
গতকাল সোমবার সাভারের ড্যাফোডিল স্মার্ট সিটিতে বিশ্ববিদ্যালয়ের ইনোভেশন অ্যান্ড এন্ট্রাপ্রেনিউরশিপ বিভাগ ও ইন্ডাস্ট্রিয়াল ইনোভেশন সেন্টার (আইআইসি) যৌথভাবে এর আয়োজন করে।
ড্যাফোডিল গ্রুপের চেয়ারম্যান ড. মো. সবুর খানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ও মূল বক্তা ছিলেন রানার গ্রুপের চেয়ারম্যান হাফিজুর রহমান খান। শেষে উন্মুক্ত প্রশ্নোত্তর পর্ব অনুষ্ঠিত হয়। এতে বিশ্ববিদ্যালয়ের প্রো ভাইস চ্যান্সেলরসহ অন্য শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।



