রাজধানীর ধানমন্ডিতে গত মঙ্গলবার স্থানীয় জামায়াতের বিক্ষোভ মিছিলের পর প্রশ্ন করাকে কেন্দ্র করে তর্কবিতর্ক থেকে সাংবাদিকদের ওপর হামলা করে দলটির নেতাকর্মীরা। দৈনিক সকালের মাল্টিমিডিয়া রিপোর্টার মাহফুজুর রহমান শিশির এতে রক্তাক্ত হন। এ ঘটনায় ব্যাপক আলোচনা-সমালোচনা তৈরি হলে তদন্ত কমিটির প্রতিবেদনের মাধ্যমে চারজনকে বহিষ্কার করে জামায়াতের ঢাকা মহানগর দক্ষিণ শাখা। তারা হলেন শফিকুল ইসলাম, খায়রুল আলম রাসেল, আবুল কালাম ও মামুন হোসেন। তবে বিজ্ঞপ্তিতে তাদের পদবি প্রকাশ করেনি দলটি। তারা সবাই মঙ্গলবার...