আগামী ২৫ বছরে
ইতালির জনসংখ্যা প্রায় ৪০ লাখ কমে যেতে পারে। একই সময়ে দ্রুত বাড়বে বয়স্ক মানুষের
সংখ্যা এবং কমবে কর্মক্ষম জনগোষ্ঠী। এতে অর্থনীতি, শ্রমবাজার ও সামাজিক কল্যাণব্যবস্থার ওপর
বড় ধরনের চাপ তৈরি হতে পারে বলে সতর্ক করেছে দেশটির জাতীয় পরিসংখ্যান সংস্থা।
সোমবার (৩১
আগস্ট) রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়, সংস্থাটির নতুন জনসংখ্যাতাত্ত্বিক পূর্বাভাস অনুযায়ী, ২০২৫ সালের শুরুতে ইতালির স্থায়ী জনসংখ্যা ছিল প্রায় ৫ কোটি ৮৯ লাখ। ২০৫০
সালে তা কমে প্রায় ৫ কোটি ৫০ লাখে দাঁড়াতে পারে। ২০৮০ সালের ম...