Agamir Somoy E-Paper
বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
সড়ক-মাইলফলক সংস্কারে রাকিব
বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় বিদেশ

পিউ রিসার্চ সেন্টারের গবেষণা

ভারতে বাড়বে মুসলিম কমবে হিন্দু

  • ২০৩৫ সালের মধ্যে ইসলাম হতে পারে বিশ্বের বৃহত্তম ধর্ম
  • ২০৭০ সালের মধ্যে বৃহত্তম মুসলিম জনসংখ্যার দেশ হবে পাকিস্তান
আন্তর্জাতিক ডেস্ক
agamir somoy
প্রকাশ: ১৯ নভেম্বর ২০২৬, ২০:৩১
শেয়ার করুন:
ভারতে বাড়বে মুসলিম কমবে হিন্দু

ছবি: রয়টার্স

আসছে কয়েক বছরের মধ্যে বড় পরিবর্তন আসতে পারে ভারতের ধর্মীয় জনসংখ্যার অনুপাতে। দেশটিতে ২০৭০ সালে বাড়তে পারে মুসলিম, কমতে পারে হিন্দুদের সংখ্যা। সেই সঙ্গে খ্রিস্টধর্মকে ছাড়িয়ে ইসলাম হতে পারে বিশ্বের বৃহত্তম ধর্ম। যুক্তরাষ্ট্রের গবেষণা প্রতিষ্ঠান পিউ রিসার্চ সেন্টারের গত মঙ্গলবারের ‘দ্য ফিউচার অব ওয়ার্ল্ড রিলিজিয়নস: পপুলেশন গ্রোথ প্রজেকশনস, ২০২০-৭০’ শীর্ষক একটি রিপোর্টে উঠে এসেছে এসব তথ্য।


প্রতিষ্ঠানটির হিসাব অনুযায়ী, ২০২০ সালে ভারতের মোট জনসংখ্যার ৭৯ শতাংশ ছিল হিন্দু। ২০৭০ সালে তা কমে হতে পারে ৭৬ শতাংশ। একই সময়ে মুসলিম জনসংখ্যার হার ১৫ শতাংশ থেকে বেড়ে দাঁড়াতে পারে ২০ শতাংশে। গবেষণায় বলা হয়েছে, হিন্দু ও মুসলমানদের মধ্যে বয়স এবং সন্তান জন্মদানের হারের পার্থক্যই এই পরিবর্তনের প্রধান কারণ। ভারতীয় মুসলমানদের গড় বয়স হিন্দুদের তুলনায় কম। পাশাপাশি মুসলিম নারীরা গড়ে হিন্দু নারীদের তুলনায় বেশি সন্তান জন্ম দেন। পিউ রিসার্চের এই গবেষণায় আরও জানানো হয়েছে, ২০৭০ সালের মধ্যে বৃহত্তম মুসলিম জনসংখ্যার দেশ হবে পাকিস্তান। বর্তমানে বিশ্বের সর্বোচ্চ মুসলিম জনসংখ্যার দেশ ইন্দোনেশিয়া। সবচেয়ে বেশি মুসলিম জনসংখ্যায় পাকিস্তানের পরেই থাকবে ভারত, নাইজেরিয়া ও ইন্দোনেশিয়া। প্রতিষ্ঠানটির ২০২০ সালের হিসাব অনুযায়ী, বিশ্বের মোট মুসলিম জনসংখ্যার প্রায় অর্ধেক বাস করত মাত্র পাঁচটি দেশে। সেই দেশগুলো হলো— ইন্দোনেশিয়া, পাকিস্তান, ভারত, বাংলাদেশ ও নাইজেরিয়া। এর মধ্যে ইন্দোনেশিয়ায় মুসলিম জনসংখ্যা ছিল ২৩ কোটি ৮৯ লাখ, পাকিস্তানে ২২ কোটি ৬৮ লাখ, ভারতে ২১ কোটি ৩০ লাখ, বাংলাদেশে ১৫ কোটি ১৪ লাখ এবং নাইজেরিয়ায় ১১ কোটি ৯৯ লাখ। কয়েক দশক পর ২০৭০ সালে এই জনসংখ্যা বেড়ে হতে পারে পাকিস্তানে ৪৬ কোটি ১০ লাখ, ভারতে ৩৩ কোটি ৩৬ লাখ, নাইজেরিয়ায় ২৮ কোটি ২১ লাখ, ইন্দোনেশিয়ায় ২৭ কোটি ৩৮ লাখ এবং বাংলাদেশে ২১ কোটি ৮১ লাখ।


পিউ রিসার্চ সেন্টারের গবেষণায় আরও জানানো হয়েছে, ২০৩৫ সালের মধ্যে খ্রিস্টানদের তুলনায় মুসলিমদের সংখ্যা বেশি হয়ে যেতে পারে। উভয় ধর্মীয় গোষ্ঠীর জনসংখ্যাই বাড়ছে, তবে মুসলিমদের সংখ্যা বৃদ্ধির হার বেশি। সাম্প্রতিক ধারা অব্যাহত থাকলে, ২০৭০ সাল নাগাদ বিশ্ব জুড়ে মুসলিমদের সংখ্যা ৩৬০ কোটির বেশি হবে এবং খ্রিস্টানদের সংখ্যা হবে ৩০০ কোটির সামান্য কম। ২০২০ থেকে ২০৭০ সালের মধ্যে বিশ্বের মোট জনসংখ্যা ২৯ শতাংশ বৃদ্ধি পাবে বলে ধারণা করা হচ্ছে। গবেষণা অনুযায়ী, খ্রিস্টানদের সংখ্যা ৩০ শতাংশ এবং মুসলিমদের সংখ্যা বৃদ্ধি হবে ৮০ শতাংশ হারে।

মুসলিম জনসংখ্যা বৃদ্ধির প্রধান কারণ জন্মহার
প্রকাশিত রিপোর্ট অনুযায়ী, প্রজনন হারের পার্থক্য জনসংখ্যার ওপর ফেলে বড় ধরনের প্রভাব। বিশ্বব্যাপী অন্যান্য প্রধান ধর্মীয় গোষ্ঠীর তুলনায় মুসলমানদের ক্ষেত্রে সন্তান জন্মের হার বেশি দেখা যায়। ২০২০-২৫ সময়কালে, একজন মুসলিম নারী গড়ে জন্ম দিয়েছেন ৩ দশমিক ১টি সন্তান। তুলনায়, ভিন্ন ধর্মের নারীদের এই হার ছিল প্রতিজনে দুটি সন্তান।
প্রতিটি ধর্মীয় গোষ্ঠীর বর্তমান বয়স কাঠামোও জনসংখ্যা অনুমানের ক্ষেত্রে ভূমিকা রাখে। গড়ে, এই গবেষণায় অন্তর্ভুক্ত অন্যান্য যেকোনো ধর্মীয় গোষ্ঠীর তুলনায় বিশ্ব জুড়ে মুসলমানরা বয়সে তরুণ।

ভারতপাকিস্তানজনসংখ্যাগবেষণা রিপোর্ট
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    বহিষ্কৃত ৭০ এমপি প্রার্থীকে ফেরাচ্ছে বিএনপি

    বহিষ্কৃত ৭০ এমপি প্রার্থীকে ফেরাচ্ছে বিএনপি

    ভাত খেয়ে এসে পুলিশ সদস্যরা দেখলেন তাদের গাড়ি নিয়ে গেছে চোর

    ভাত খেয়ে এসে পুলিশ সদস্যরা দেখলেন তাদের গাড়ি নিয়ে গেছে চোর

    সাড়ে ৮ ঘণ্টায় ২ কোটি টাকার বিদ্যুৎ দিল রূপপুর

    সাড়ে ৮ ঘণ্টায় ২ কোটি টাকার বিদ্যুৎ দিল রূপপুর

    চট্টগ্রাম নগরের ৭০ ভাগ এলাকায় পানি নেই

    চট্টগ্রাম নগরের ৭০ ভাগ এলাকায় পানি নেই

    স্ত্রীসহ কন্টেন্ট ক্রিয়েটর ‘লিহন প্রাইম’কে গ্রেপ্তার করেছে পুলিশ

    স্ত্রীসহ কন্টেন্ট ক্রিয়েটর ‘লিহন প্রাইম’কে গ্রেপ্তার করেছে পুলিশ

    চট্টগ্রামে পুলিশ বক্সে আগুন

    চট্টগ্রামে পুলিশ বক্সে আগুন

    পাঁচ ধাপে ইউপি নির্বাচন, উপজেলাভিত্তিক তালিকা প্রকাশ

    পাঁচ ধাপে ইউপি নির্বাচন, উপজেলাভিত্তিক তালিকা প্রকাশ

    ফোনে প্রধানমন্ত্রীর ছবি, বিএনপি নেতাকে তুলে নিয়ে গেল কার্যক্রম নিষিদ্ধ আ. লীগ নেতাকর্মীরা

    ফোনে প্রধানমন্ত্রীর ছবি, বিএনপি নেতাকে তুলে নিয়ে গেল কার্যক্রম নিষিদ্ধ আ. লীগ নেতাকর্মীরা

    বরিশালে নাশকতার নেপথ্যে তিন যুবলীগ নেতা

    বরিশালে নাশকতার নেপথ্যে তিন যুবলীগ নেতা

    ফ্যাসিবাদকে মাঠে দাঁড়াতে দেব না: গোলাম পরওয়ার

    ফ্যাসিবাদকে মাঠে দাঁড়াতে দেব না: গোলাম পরওয়ার

    গভীর রাতে জ্যোতিকা জ্যোতির বাড়িতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী

    গভীর রাতে জ্যোতিকা জ্যোতির বাড়িতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী

    ডিআইজি-এসপিসহ পুলিশের ১৭ কর্মকর্তা বদলি

    ডিআইজি-এসপিসহ পুলিশের ১৭ কর্মকর্তা বদলি

    মাঠে থাকবে জামায়াত, সরকারকে চাপেও রাখবে

    মাঠে থাকবে জামায়াত, সরকারকে চাপেও রাখবে

    মুছে ফেলেও শেষ রক্ষা হয়নি অভিনেত্রী জ্যোতিকা জ্যোতির

    মুছে ফেলেও শেষ রক্ষা হয়নি অভিনেত্রী জ্যোতিকা জ্যোতির

    বিভাগের চেয়ারম্যান পদ পেতে উপাচার্যকে চিঠি ঢাবির বঞ্চিত সেই শিক্ষকের

    বিভাগের চেয়ারম্যান পদ পেতে উপাচার্যকে চিঠি ঢাবির বঞ্চিত সেই শিক্ষকের