বিশ্ব জুড়ে তোলপাড়ের মধ্যে রীতিমতো ব্যাংক ডাকাতি করে বসল কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই)। প্রযুক্তিগত এ প্রতারণার প্রথম শিকার হলো ইতালির ‘ফিদিয়ুরাম’ ব্যাংক। ইতালির সর্ববৃহৎ ঋণদাতা প্রতিষ্ঠান ইন্তেসা সানপাওলোর প্রাইভেট ব্যাংকিং শাখা। রয়টার্সের গত শুক্রবারের প্রতিবেদন অনুযায়ী, এ বিষয়ে সংশ্লিষ্ট দুটি সূত্র জানিয়েছে, কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে ঊর্ধ্বতন কর্মকর্তাদের ছদ্মবেশ ধারণকারী প্রতারকরা হাতিয়ে নিয়েছে ৯ কোটি ৫০ লাখ ইউরো। সূত্রগুলো আরও জানায়, পরে চুরি হওয়া অর্থের অর্ধেকের বেশি উদ্ধার করা সম্ভব হয়।...