‘সব শেষ ভাই। আমরা সর্বস্বান্ত হয়ে গেছি। আমার গোডাউন ছয়তলায় ভাই। আগুনের শুরুটা হইছে অন্য পাশে, আমরা তখনো নিরাপদে ছিলাম। এক ঘণ্টা আগেও আমরা নিরাপদে ছিলাম। এখন আমাদেরগুলোও জ্বলতেছে।’ এভাবেই কথাগুলো বলছিলেন আর হাউমাউ করে কাঁদছিলেন এক ব্যবসায়ী। তিনি ক্ষোভ প্রকাশ করে বললেন, ‘খবর পেয়ে ফায়ার সার্ভিস যখন আসছে, তখন আগুন অল্প পরিসরে ছিল। তিন ঘণ্টা ধরে তার কী করছে?’ প্রশ্ন ছুড়ে তিনি বলেছেন, ‘যথেষ্ট পরিমাণে পানি পাওয়া যায়নি। আমার সব শেষ হয়ে গেল।’ আগুনের খবরে ছড়িয়ে পড়তেই ঘটনাস্থলে ভিড় করেন ব্যবসায়ী, কর্মচারী...