ব্রাহ্মণবাড়িয়ার কসবায় পুলিশের ধাওয়ায় পুকুরে পড়েছে একটি মাইক্রোবাস। তাতে থাকা ৯টি বস্তা ভেসে উঠলে ক্রেন দিয়ে টেনে তোলে পুলিশ। বস্তায় পাওয়া গেছে বিপুল গাঁজা, জানালেন কসবা থানা ওসি আলী মোহাম্মদ রাশেদ।আজ শুক্রবার ভোররাতে উপজেলার সৈয়দাবাদ-নয়নপুর সড়কে ঘটেছে ঘটনাটি। পুলিশ বলছে, ভারত থেকে গাঁজার একটি বড় চালান আনা হচ্ছে- এমন খবরে ওই সড়কে অভিযানে যায় কসবা থানা পুলিশ। এ সময় একটি কালো রংয়ের একটি মাইক্রোবাস দেখে সন্দেহ হলে থামানোর জন্য সিগনাল দেওয়া হয়।না থেমে গাড়ির গতি বাড়িয়ে দেন চালক। পু...