সকাল-বিকাল গুলির শব্দ, জ্বলন্ত ঘরবাড়ি, উদ্বাস্তু শিবিরের ধুলা। ৯ বছরের এক
শিশুর শৈশব আর কতটুকুইবা রঙিন হতে পারত? বিধ্বস্ত শহরের অলিগলিতে যে ছেলেটা ফুটবল খেলত
কিছুটা আনন্দ পেতে, সেই লুকা মদরিচ একদিন রাজত্ব করবে গোটা ফুটবল বিশ্বে, তা কে জানত!
যুদ্ধের ধ্বংসস্তূপ থেকে উঠে এসে বিশ্ব ফুটবলের সবচেয়ে উজ্জ্বল নক্ষত্রের একজন হয়েই
বিশ্বকাপের মঞ্চকে বিদায় জানালেন ক্রোয়েশিয়ার এই কিংবদন্তি।
১৯৯১ সালে যখন বলকান যুদ্ধ শুরু হয়, তখন মদরিচের বয়স মাত্র ছয়। সার্বিয়ান মিলিশিয়ারা
তার প্রিয় দাদাকে চোখের সামনে...