Agamir Somoy E-Paper
রবিবার, ১১ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
অবহেলিত প্রবীণদের ঠিকানা সাজুর বৃদ্ধাশ্রম
রবিবার, ১১ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় বিশ্বকাপ

যুদ্ধ শেষ মদরিচের

ফাহিম মাশরুর
ফাহিম মাশরুর
agamir somoy
প্রকাশ: ০৪ জুলাই ২০২৬, ০২:৩৩
যুদ্ধ শেষ মদরিচের

ক্রোয়েশিয়ার কিংবদন্তি ফুটবলার মদরিচ

সকাল-বিকাল গুলির শব্দ, জ্বলন্ত ঘরবাড়ি, উদ্বাস্তু শিবিরের ধুলা। ৯ বছরের এক শিশুর শৈশব আর কতটুকুইবা রঙিন হতে পারত? বিধ্বস্ত শহরের অলিগলিতে যে ছেলেটা ফুটবল খেলত কিছুটা আনন্দ পেতে, সেই লুকা মদরিচ একদিন রাজত্ব করবে গোটা ফুটবল বিশ্বে, তা কে জানত! যুদ্ধের ধ্বংসস্তূপ থেকে উঠে এসে বিশ্ব ফুটবলের সবচেয়ে উজ্জ্বল নক্ষত্রের একজন হয়েই বিশ্বকাপের মঞ্চকে বিদায় জানালেন ক্রোয়েশিয়ার এই কিংবদন্তি।

১৯৯১ সালে যখন বলকান যুদ্ধ শুরু হয়, তখন মদরিচের বয়স মাত্র ছয়। সার্বিয়ান মিলিশিয়ারা তার প্রিয় দাদাকে চোখের সামনে গুলি করে হত্যা করে, পুড়িয়ে দেওয়া হয় ঘরবাড়ি। জীবন বাঁচাতে পরিবারসহ মদরিচ আশ্রয় নেন জাদারের একটি রিফিউজি ক্যাম্পে।

যুদ্ধ শেষে শারীরিক ঘাটতি মদরিচ পুষিয়ে দিয়েছিলেন অসাধারণ ফুটবল মস্তিষ্ক এবং নিখুঁত পাসিং সেন্স দিয়ে। মদরিচের বিশ্বকাপ ক্যারিয়ারের শুরুটা হয়েছিল ২০০৬ সালে। সেবার বদলি খেলোয়াড় হিসেবে মাঠে নামেন তরুণ মদরিচ। সময়ের সঙ্গে এই তরুণই হয়ে ওঠেন দলের প্রাণভোমরা। ২০১০ বিশ্বকাপে খেলেননি, ২০১৪-তেও ছিলেন বিবর্ণ।

মদরিচের ক্যারিয়ারের সবচেয়ে বড় মুহূর্ত আসে ২০১৮ বিশ্বকাপে। গ্রুপ পর্বে আর্জেন্টিনাকে ৩-০ গোলে উড়িয়ে দেওয়া থেকে শুরু করে নকআউট পর্বে একের পর এক টাইব্রেকারের মানসিক চাপ; মদরিচের নেতৃত্বে সব বাধা পেরিয়ে স্বপ্নের ফাইনালে ওঠে ক্রোয়েশিয়া। সেই আসরে দুই গোল করেছেন মদরিচ।

ফ্রান্সের কাছে ফাইনালে ৪-২ ব্যবধানে হেরে ট্রফি ছোঁয়া না হলেও মদরিচ জয় করেছিলেন কোটি ভক্তের হৃদয়। আসরের সেরা খেলোয়াড় হিসেবে জিতে নেন গোল্ডেন বলও। ২০২২ বিশ্বকাপে খেলবেন কি না, সে নিয়ে ছিল বড় প্রশ্ন। ৩৬ বছর বয়সী মদরিচ সেবারও দেখিয়েছেন পায়ের জাদু। ব্রাজিল, মরক্কোকে টপকে টুর্নামেন্টে তৃতীয় হয় ক্রোয়াটরা।

মদরিচের বিশ্বকাপ যাত্রা যে এভাবে থামবে, সেটা হয়তো দুঃস্বপ্নেও ভাবেননি। শেষ মুহূর্তে গোল পেলেও ভিএআরের অত্যাধুনিক প্রযুক্তিতে কপাল পোড়ে মদরিচদের। ২-১ গোলের এই হারে বিশ্বকাপকে বিদায় বললেন মদরিচ।

পর্তুগালের কাছে এমন হারের পরও মদরিচের মুখে ছিল হাসি। সব হারিয়েও যে এভাবে হাসিমুখে বিদায় নেওয়া যায়, মদরিচকে ফুটবল মনে রাখবে ঠিক এই দৃশ্যের কারণেই।

 

ক্রোয়েশিয়ামদরিচ
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    ভালোবাসার টানে সরিষাবাড়ীতে ফিনল্যান্ডের যুবক

    ভালোবাসার টানে সরিষাবাড়ীতে ফিনল্যান্ডের যুবক

    গণি রোড থেকে সরছে সচিবালয়, বসবে আদালত

    গণি রোড থেকে সরছে সচিবালয়, বসবে আদালত

    উঠানে খেলছিল দুই শিশু, নিখোঁজের পর লাশ পাওয়া গেল পুকুরে

    উঠানে খেলছিল দুই শিশু, নিখোঁজের পর লাশ পাওয়া গেল পুকুরে

    বেতন নাকি শেখার সুযোগ— কোনটি বেছে নেবেন

    বেতন নাকি শেখার সুযোগ— কোনটি বেছে নেবেন

    চাঁদা নিয়ে দ্বন্দ্বে বহিষ্কৃত ৫ ছাত্রদল নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার

    চাঁদা নিয়ে দ্বন্দ্বে বহিষ্কৃত ৫ ছাত্রদল নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার

    কক্সবাজার থেকে উড্ডয়নের পর চাকায় ত্রুটি, ঢাকায় বিমানের জরুরি অবতরণ

    কক্সবাজার থেকে উড্ডয়নের পর চাকায় ত্রুটি, ঢাকায় বিমানের জরুরি অবতরণ

    অটোরিকশাচালক সুমন ধর্ষণের পর হত্যা করে তাজমিনকে, সংবাদ সম্মেলনে পুলিশ

    অটোরিকশাচালক সুমন ধর্ষণের পর হত্যা করে তাজমিনকে, সংবাদ সম্মেলনে পুলিশ

    ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক রোটন মারা গেছেন

    ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক রোটন মারা গেছেন

    আপনাদের ভয় নাই, আপনারা প্রকাশ্যে নির্বাচন করবেন: আ. লীগ নেতাকর্মীদের বিএনপি নেতা

    আপনাদের ভয় নাই, আপনারা প্রকাশ্যে নির্বাচন করবেন: আ. লীগ নেতাকর্মীদের বিএনপি নেতা

    রিয়াদ বিমানবন্দরে হামলায় ২ বাংলাদেশিসহ নিহত ১২

    রিয়াদ বিমানবন্দরে হামলায় ২ বাংলাদেশিসহ নিহত ১২

    রবীন্দ্রনাথের ছবিতে কালিমা লেপন করলে কী ঘটে?

    রবীন্দ্রনাথের ছবিতে কালিমা লেপন করলে কী ঘটে?

    মামলা না করার শর্তে হাসপাতাল কর্তৃপক্ষের কাছ থেকে টাকা নেন বীথির স্বামী

    মামলা না করার শর্তে হাসপাতাল কর্তৃপক্ষের কাছ থেকে টাকা নেন বীথির স্বামী

    শেয়ার কারসাজিতে ইউনাইটেড গ্রুপের দুই শীর্ষ ব্যক্তি, তদন্তে বিএসইসি

    শেয়ার কারসাজিতে ইউনাইটেড গ্রুপের দুই শীর্ষ ব্যক্তি, তদন্তে বিএসইসি

    দিল্লিতে বাড়ির সামনে থেকে আটক মমতা

    দিল্লিতে বাড়ির সামনে থেকে আটক মমতা

    জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে সংগীত পরিচালক ইবরার টিপু

    জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে সংগীত পরিচালক ইবরার টিপু