Agamir Somoy E-Paper
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
বেলালের ‘মানবতার স্কুল’
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় বিশ্বকাপ

কেইনের কীর্তি

ক্রীড়া ডেস্ক
agamir somoy
প্রকাশ: ১৯ জুন ২০২৬, ০৯:৫০
কেইনের কীর্তি

প্রথম ম্যাচটা কঠিনই ছিল ইংল্যান্ডের জন্য। প্রতিপক্ষ সেই ক্রোয়েশিয়া, যাদের কাছে হেরেই ২০১৮ বিশ্বকাপে স্বপ্নভঙ্গ হয়েছিল কেইনদের। সেই হারের প্রতিশোধটা দারুণভাবেই নিল ইংল্যান্ড।

গ্রুপ ‘এল’-এর ম্যাচটা হয়েছে জমজমাট। প্রথমার্ধে ছিল ২-২ সমতা। শেষ পর্যন্ত অবশ্য ৪-২ গোলের জয় পায় ইংল্যান্ড। ম্যাচে জোড়া গোল করেছেন কেইন। এর একটি এসেছে পেনাল্টি থেকে।

আর এই জোড়া গোলেই ইতিহাসের পাতায় নাম লিখিয়েছেন ইংলিশ অধিনায়ক। ১২ মিনিটের মাথায় পেনাল্টি থেকে করা গোলে ছাড়িয়ে যান লিওনেল মেসিকে। বিশ্বকাপের মঞ্চে পেনাল্টি থেকে কেইনের গোল এখন পাঁচটি। বিশ্বকাপ ইতিহাসে পেনাল্টি থেকে এত গোল করতে পারেননি আর কোনো ফুটবলার। এ রেকর্ড গড়ার পথে কেইন ছাড়িয়ে গেছেন বিশ্বকাপে যৌথভাবে চার গোল করা লিওনেল মেসি, ইউসেবিও, গ্যাব্রিয়েল বাতিস্তুতা ও রব রেনসেনব্রিঙ্ককে।

প্রথম গোলে আরেকটি রেকর্ড ছুঁয়েছেন কেইন। ইংল্যান্ড কিংবদন্তি ডেভিড বেকহামের (১৯৯৮, ২০০২ ও ২০০৬) পর দ্বিতীয় ইংলিশ ফুটবলার হিসেবে তিনটি ভিন্ন বিশ্বকাপে গোলের কীর্তি গড়লেন কেইন (২০১৮, ২০২২ ও ২০২৬)।

বিশ্বকাপের মঞ্চে কেইনের গোলসংখ্যা এখন ১০। কেইন বসলেন ইংলিশদের হয়ে বিশ্বকাপে সর্বোচ্চ গোলদাতা গ্যারি লিনেকারের পাশে।

জাতীয় দলের জার্সিতে নিজের ৮১তম গোলের দেখা পেলেন কেইন। ইংল্যান্ডের হয়ে অনেক আগেই সর্বোচ্চ গোলদাতা হওয়া এ তারকা এখন ছুটে চলেছেন রেকর্ড ১০০তম গোলের দিকে।
কেইনময় ম্যাচে শেষ পর্যন্ত হার মানতে হয়েছে লুকা মদরিচের ক্রোয়েশিয়াকে। প্রথম ম্যাচ জিতে গ্রুপের শীর্ষে আছে ইংলিশরা।

গ্রুপের অন্য ম্যাচে পানামাকে ১-০ গোলে হারিয়েছে ঘানা। ম্যাচের ৯৩ মিনিট পর্যন্ত কোনো দলই গোল পায়নি। শেষ বাঁশি বাজার ঠিক আগমুহূর্তে গোল করে ঘানাকে দারুণ এক জয় এনে দেন কালেব ইরেঙ্কি। ম্যাচ জিতে গ্রুপের দ্বিতীয় স্থানে আছে ঘানা।

‘কে’ গ্রুপের অন্য ম্যাচে লাতিন আমেরিকার দেশ কলম্বিয়ার সামনে ছিল প্রথমবার বিশ্বকাপ খেলতে আসা উজবেকিস্তান। বিশ্বকাপের নবাগত দল উজবেকিস্তানের বিপক্ষে জয়ের জন্য বেশ কাঠখড় পোড়াতে হলো কলম্বিয়াকে। ম্যাচের অন্তিমমুহূর্ত পর্যন্ত চরম উত্তেজনা ছড়িয়ে ৩-১ ব্যবধানের জয় নিয়ে মাঠ ছেড়েছে নেস্তোর লরেঞ্জোর দল। ঐতিহাসিক এস্তাদিও আজতেকায় এই জয়ের ফলে গ্রুপ ‘কে’-এর অন্য ম্যাচে পর্তুগালের পয়েন্ট হারানোর পূর্ণ সুযোগ নিল কলম্বিয়ানরা। আব্বোসবেক ফায়জুল্লায়েভ উজবেকদের হয়ে বিশ্বকাপের মঞ্চে প্রথম গোলের রেকর্ড গড়েছেন। শেষ পর্যন্ত তার গোল বিফলেই গেল।

ক্রোয়েশিয়াবিশ্বকাপইংল্যান্ডডেভিড বেকহামকেইন
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    বিচারিক কর্মকর্তাকে পদায়ন, অস্বস্তিতে জনপ্রশাসন

    বিচারিক কর্মকর্তাকে পদায়ন, অস্বস্তিতে জনপ্রশাসন

    মালয়েশিয়া যেতে শ্রমিকের ঘাড়ে সেই ৮ লাখের বোঝা

    মালয়েশিয়া যেতে শ্রমিকের ঘাড়ে সেই ৮ লাখের বোঝা

    ‘পুলিশ কিছু পারবে না’- অডিও ভাইরালের পর ওসি প্রত্যাহার

    ‘পুলিশ কিছু পারবে না’- অডিও ভাইরালের পর ওসি প্রত্যাহার

    তালেশ্বর কুমোরপাড়া: মৃৎশিল্পীদের টিকে থাকার লড়াই

    তালেশ্বর কুমোরপাড়া: মৃৎশিল্পীদের টিকে থাকার লড়াই

    নিত্যপণ্যেই অস্বস্তি, কাঁচাবাজার নাগালে

    নিত্যপণ্যেই অস্বস্তি, কাঁচাবাজার নাগালে

    ফেনসিডিল মামলায় দম্পতির যাবজ্জীবন

    ফেনসিডিল মামলায় দম্পতির যাবজ্জীবন

    ৮ মাসে মাদক-অস্ত্রসহ ৯১৩ কোটি টাকার পণ্য জব্দ, আটক ২৮১

    ৮ মাসে মাদক-অস্ত্রসহ ৯১৩ কোটি টাকার পণ্য জব্দ, আটক ২৮১

    তোফাজ্জলকে ভাত খাইয়ে পিটিয়ে হত্যার দুই বছরেও শুরু হয়নি বিচার

    তোফাজ্জলকে ভাত খাইয়ে পিটিয়ে হত্যার দুই বছরেও শুরু হয়নি বিচার

    লোডশেডিং কমাতে বাধা লোডশেডিংই!

    লোডশেডিং কমাতে বাধা লোডশেডিংই!

    মাদ্রাসার দরজায় রাষ্ট্রের দায়িত্ব শেষ হয় না

    মাদ্রাসার দরজায় রাষ্ট্রের দায়িত্ব শেষ হয় না

    জগন্নাথ ভার্সিটি হয়ে গেছে তারেক বিশ্ববিদ্যালয় : পাটওয়ারী

    জগন্নাথ ভার্সিটি হয়ে গেছে তারেক বিশ্ববিদ্যালয় : পাটওয়ারী

    প্রতিবেশী রাষ্ট্রের সঙ্গে সম্পর্কের ইসলামি নীতি

    প্রতিবেশী রাষ্ট্রের সঙ্গে সম্পর্কের ইসলামি নীতি

    কর্মকর্তাদের জন্য বৈদ্যুতিক গাড়ি কিনতে হবে ৫০ থেকে ৭৫ লাখের মধ্যে

    কর্মকর্তাদের জন্য বৈদ্যুতিক গাড়ি কিনতে হবে ৫০ থেকে ৭৫ লাখের মধ্যে

    কেচ্ছার বাইরে, কবিতার ভেতরে

    কেচ্ছার বাইরে, কবিতার ভেতরে

    ফিরল ‘না’ ভোট, বন্ধ বিনা প্রতিদ্বন্দ্বিতায় জেতার পথ

    ফিরল ‘না’ ভোট, বন্ধ বিনা প্রতিদ্বন্দ্বিতায় জেতার পথ