Agamir Somoy E-Paper
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
বেলালের ‘মানবতার স্কুল’
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় ফুটবল

চোটে মৌসুম শেষ মদ্রিচের, বিশ্বকাপ নিয়ে শঙ্কা

ক্রীড়া ডেস্ক
agamir somoy
প্রকাশ: ২৮ এপ্রিল ২০২৬, ১২:৫০
চোটে মৌসুম শেষ মদ্রিচের, বিশ্বকাপ নিয়ে শঙ্কা

জুভেন্টাসের বিপক্ষে চোট নিয়ে মাঠ ছাড়েন এসি মিলান তারকা লুকা মদ্রিচ।

ক্লাব ফুটবল মৌসুমের শেষভাগে যেন ইনজুরির হিড়িক লেগেছে। বিশ্বকাপ যতই ঘনিয়ে আসছে, একের পর এক তারকা ফুটবলার চোটে পড়ছেন। এই তালিকায় এবার যোগ হলেন ক্রোয়েশিয়ার সবচেয়ে বড় তারকা লুকা মদ্রিচ। এসি মিলানের হয়ে খেলতে নেমে তিনি বড় ধরনের ইনজুরিতে পড়েছেন। এতে হুমকিতে পড়েছে তার বিশ্বকাপে অংশগ্রহণও।

সোমবার জুভেন্টাসের বিপক্ষে ম্যাচের শেষভাগে চোট পান মদ্রিচ। হেড নিতে গিয়ে প্রতিপক্ষের মিডফিল্ডার ম্যানুয়েল লোকাতেল্লির সঙ্গে তার সংঘর্ষ হয়। এর জেরে শেষ পর্যন্ত মাঠ ছাড়তে হয় এই মিডফিল্ডারকে। তখনই ধারণা করা হচ্ছিল, গুরুতর চোট পেয়েছেন এই তারকা ফুটবলার। পরীক্ষা-নিরীক্ষা শেষে তার বাঁ দিকের গালের হাড় ভেঙে যাওয়ার বিষয়টি ধরা পড়ে। কয়েক ঘণ্টার মধ্যেই অস্ত্রোপচার করা হয় মদ্রিচের।

আরও পড়ুন

শততম ম্যাচে হ্যামস্ট্রিং ইনজুরিতে এমবাপ্পে

২৫ এপ্রিল ২০২৬

এরপরই আসে সেই দুঃসংবাদ। জানা যায়, গালের হাড় ভেঙে যাওয়ায় ছয় থেকে আট সপ্তাহ মাঠের বাইরে থাকতে হতে পারে মদ্রিচকে। এতে এই মৌসুমে তার আর মাঠে নামা হবে না। এর সঙ্গেই জেগেছে বিশ্বকাপে খেলা নিয়ে শঙ্কাও। নিজের শেষ বিশ্বকাপে মাঠে নামার অপেক্ষায় থাকা মদ্রিচ কি টুর্নামেন্টের আগে সুস্থ হয়ে উঠতে পারবেন?

এএফপি অবশ্য জানিয়েছে, ৪০ বছর বয়সী মদ্রিচ বিশ্বকাপের আগেই সুস্থ হয়ে ফিরতে পারেন। তবে সুরক্ষা মাস্ক পরে খেলতে হতে পারে তাকে। ক্রোয়েশিয়ার কোচ জ্লাতকো দালিচ সামাজিক যোগাযোগমাধ্যম ‘এক্স’-এ লিখেছেন, ‘লুকার সঙ্গে আমার কথা হয়েছে। অস্ত্রোপচার সফল হওয়ার জন্য এবং ভালোভাবে দ্রুত সুস্থ হওয়ার জন্য শুভকামনা জানিয়েছি। আমি নিশ্চিত, বিশ্বকাপের জন্য প্রস্তুত হতে সে সর্বোচ্চ চেষ্টা করবে, আর আমরা তাকে পূর্ণ সমর্থন দেব। আমার বিশ্বাস, পরিকল্পনা অনুযায়ী তার পুনর্বাসন প্রক্রিয়া এগোবে এবং দলের অধিনায়ক হিসেবে লুকা এই গ্রীষ্মে আরেকটি বড় আসরে আমাদের নেতৃত্ব দেবে।’

আগামী ১৭ জুন ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ মিশন শুরু করবে ক্রোয়েশিয়া। ‘এল’ গ্রুপে তাদের অন্য দুই প্রতিপক্ষ পানামা ও ঘানা।  

লুকা মদ্রিচক্রোয়েশিয়া
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    বিচারিক কর্মকর্তাকে পদায়ন, অস্বস্তিতে জনপ্রশাসন

    বিচারিক কর্মকর্তাকে পদায়ন, অস্বস্তিতে জনপ্রশাসন

    ‘পুলিশ কিছু পারবে না’- অডিও ভাইরালের পর ওসি প্রত্যাহার

    ‘পুলিশ কিছু পারবে না’- অডিও ভাইরালের পর ওসি প্রত্যাহার

    মালয়েশিয়া যেতে শ্রমিকের ঘাড়ে সেই ৮ লাখের বোঝা

    মালয়েশিয়া যেতে শ্রমিকের ঘাড়ে সেই ৮ লাখের বোঝা

    তালেশ্বর কুমোরপাড়া: মৃৎশিল্পীদের টিকে থাকার লড়াই

    তালেশ্বর কুমোরপাড়া: মৃৎশিল্পীদের টিকে থাকার লড়াই

    নিত্যপণ্যেই অস্বস্তি, কাঁচাবাজার নাগালে

    নিত্যপণ্যেই অস্বস্তি, কাঁচাবাজার নাগালে

    ফেনসিডিল মামলায় দম্পতির যাবজ্জীবন

    ফেনসিডিল মামলায় দম্পতির যাবজ্জীবন

    ৮ মাসে মাদক-অস্ত্রসহ ৯১৩ কোটি টাকার পণ্য জব্দ, আটক ২৮১

    ৮ মাসে মাদক-অস্ত্রসহ ৯১৩ কোটি টাকার পণ্য জব্দ, আটক ২৮১

    তোফাজ্জলকে ভাত খাইয়ে পিটিয়ে হত্যার দুই বছরেও শুরু হয়নি বিচার

    তোফাজ্জলকে ভাত খাইয়ে পিটিয়ে হত্যার দুই বছরেও শুরু হয়নি বিচার

    লোডশেডিং কমাতে বাধা লোডশেডিংই!

    লোডশেডিং কমাতে বাধা লোডশেডিংই!

    মাদ্রাসার দরজায় রাষ্ট্রের দায়িত্ব শেষ হয় না

    মাদ্রাসার দরজায় রাষ্ট্রের দায়িত্ব শেষ হয় না

    জগন্নাথ ভার্সিটি হয়ে গেছে তারেক বিশ্ববিদ্যালয় : পাটওয়ারী

    জগন্নাথ ভার্সিটি হয়ে গেছে তারেক বিশ্ববিদ্যালয় : পাটওয়ারী

    প্রতিবেশী রাষ্ট্রের সঙ্গে সম্পর্কের ইসলামি নীতি

    প্রতিবেশী রাষ্ট্রের সঙ্গে সম্পর্কের ইসলামি নীতি

    কর্মকর্তাদের জন্য বৈদ্যুতিক গাড়ি কিনতে হবে ৫০ থেকে ৭৫ লাখের মধ্যে

    কর্মকর্তাদের জন্য বৈদ্যুতিক গাড়ি কিনতে হবে ৫০ থেকে ৭৫ লাখের মধ্যে

    কেচ্ছার বাইরে, কবিতার ভেতরে

    কেচ্ছার বাইরে, কবিতার ভেতরে

    ফিরল ‘না’ ভোট, বন্ধ বিনা প্রতিদ্বন্দ্বিতায় জেতার পথ

    ফিরল ‘না’ ভোট, বন্ধ বিনা প্রতিদ্বন্দ্বিতায় জেতার পথ