জ্বালানি তেলের দাম বাড়ানোর ঘোষণার পরপরই পটুয়াখালীর কলাপাড়ায় বিভিন্ন ফিলিং স্টেশনে দেখা গেছে ভিড়। মোটরসাইকেল, প্রাইভেটকার চালকদের পাশাপাশি মাছ ধরার ট্রলারের চালকদের আনাগোনা দেখা গেছে গতকাল রবিবার রাতে। বাড়ির জেনারেটরের জন্যেও বাড়তি তেল কিনতে দেখা গেছে অনেককে।রবিবার রাতে লিটারে ২০ টাকা বাড়িয়ে জ্বালানি তেলের নতুন দাম ঘোষণা করে সরকার। নতুন দর অনুযায়ী ডিজেল ১১৫ টাকা থেকে বাড়িয়ে ১৩৫ টাকা, অকটেন ১৪৫ টাকা থেকে ১৬৫ টাকা, পেট্রল ১৪০ থেকে ১৬০ টাকা, কেরোসিন ১৩৫ টাকা থেকে ১৫৫ টাকা করা হয়েছে।গতকাল...