মসজিদের কমিটি গঠন নিয়ে শুরু হয় বিরোধ। সেই বিরোধের জেরে বাড়িঘরে হামলা, ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগের অভিযোগ উঠেছে। আতঙ্কে ঘর ছেড়ে পালানোর পর ফিরে এসে বসতঘর তছনছ অবস্থায় দেখতে পান বাসিন্দারা।মাদারীপুর সদর উপজেলার ঘটমাঝি ইউনিয়নের বাহেরান্দী গ্রামের ঘটনা নিয়ে এমন অভিযোগ করেছেন ক্ষতিগ্রস্ত পরিবারগুলো।স্থানীয়দের দাবি, বুধবার সকাল থেকে দুপুর পর্যন্ত চলা হামলায় শতাধিক বাড়িঘর ক্ষতিগ্রস্ত হয়েছে। আহত অন্তত পাঁচজন মাদারীপুর সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন বলে জানা গেছে। কয়েকটি বাড়িতে অগ্নিসংযোগ...