Agamir Somoy E-Paper
শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
মানবকল্যাণে নিবেদিতপ্রাণ খোরশেদ
শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সারা দেশ

বিএনপি’র নবগঠিত কমিটি প্রত্যাখ্যান, বিক্ষোভে প্রবীণ নেতাকর্মীরা

পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধি
agamir somoy
প্রকাশ: ২৩ আগস্ট ২০২৬, ২৩:৩৯
বিএনপি’র নবগঠিত কমিটি প্রত্যাখ্যান, বিক্ষোভে প্রবীণ নেতাকর্মীরা

বিএনপির নবগঠিত আহ্বায়ক কমিটিকে একপেশে আখ্যা দিয়ে প্রত্যাখ্যান করেছেন দলের প্রবীণ নেতাকর্মীদের একাংশ। ছবি: সংগৃহীত

দিনাজপুরের পার্বতীপুর উপজেলা বিএনপির নবগঠিত আহ্বায়ক কমিটিকে একপেশে, অগঠনতান্ত্রিক, পক্ষপাতদুষ্ট ও ‘পকেট কমিটি’ আখ্যা দিয়ে প্রত্যাখ্যান করেছেন দলের প্রবীণ নেতাকর্মীদের একাংশ। কমিটি বাতিল করে সমন্বয়ের মাধ্যমে নতুন কমিটি গঠনের দাবিও জানিয়েছেন তারা। অন্যথায় দেওয়া হয়েছে কঠোর কর্মসূচি নেওয়ার আলটিমেটামও।

আজ রবিবার বিকেল ৪টার দিকে পার্বতীপুর উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও সংসদ সদস্য এজেডএম রেজওয়ানুল হক ঢাকা থেকে বিমানযোগে সৈয়দপুর বিমানবন্দরে পৌঁছালে শত শত বিএনপি নেতাকর্মী সেখানে উপস্থিত হন। পরে বিশাল মোটরসাইকেল বহর নিয়ে বিক্ষুব্ধ নেতাকর্মীরা তাদের নেতাকে পার্বতীপুরে দলীয় কার্যালয়ে নিয়ে আসেন।

বিএনপির আহ্বায়ক কমিটি গঠনের প্রতিবাদ জানাতে রেজওয়ানুল হকের ওপর চাপ সৃষ্টি করেন নেতাকর্মীরা। সন্ধ্যার আগেই পৌর শাখাসহ উপজেলার ১০টি ইউনিয়নের সভাপতি, সাধারণ সম্পাদকসহ সহস্রাধিক নেতাকর্মী দলীয় কার্যালয়ে জড়ো হন।


আরও পড়ুন

ছাত্র অধিকার নেতাসহ তিন শিক্ষার্থীর বিরুদ্ধে ব্যাংকারকে মারধর করে চাঁদাবাজির অভিযোগ

২৩ আগস্ট ২০২৬


পৌর বিএনপির সাবেক সভাপতি আতিয়ার রহমানের সভাপতিত্বে সেখানে জরুরি আলোচনা সভা শুরু হয়। সভায় বিভিন্ন পর্যায়ের অন্তত ৩০ জন প্রবীণ নেতা বক্তব্য দেন। তাদের বক্তব্যে একটাই দাবি উঠে আসে, গত ২০ আগস্ট দিনাজপুর জেলা কমিটি কর্তৃক পার্বতীপুর বিএনপির আহ্বায়ক কমিটি অগঠনতান্ত্রিক প্রক্রিয়ায় গঠন করা হয়েছে। কমিটি গঠনের আগে কোনো সাধারণ সভার আয়োজন করা হয়নি। একই সঙ্গে বিএনপির কোনো জ্যেষ্ঠ নেতাকে কমিটিতে অন্তর্ভুক্ত করা হয়নি। নেতৃত্বে থাকা ব্যক্তিদের বেশির ভাগই যুবদলের নেতা ও কর্মী বলেও অভিযোগ করেন তারা।

পৌর বিএনপির সাবেক সভাপতি আতিয়ার রহমান বলেন, ‘নবগঠিত কমিটিকে অবিলম্বে বাতিল করে সমন্বয়ের মাধ্যমে পার্বতীপুরের সব শাখা কমিটি গঠন করতে হবে।’

কমিটি বাতিল করা না হলে যেকোনো কঠোর কর্মসূচি ও সিদ্ধান্ত নেওয়ার আলটিমেটাম দেন তিনি। দলীয় কার্যালয় ও আশপাশের সড়কে অবস্থান নেওয়া নেতাকর্মীদের অধিকাংশই মধ্যবয়সী ও প্রবীণ বলে জানিয়েছেন পৌর বিএনপির এ নেতা।

দিনাজপুরবিএনপিকমিটি
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    তারেক রহমানের নির্দেশে যুক্তরাষ্ট্রে ড. ইউনূসের জন্য বিশেষ নিরাপত্তা

    তারেক রহমানের নির্দেশে যুক্তরাষ্ট্রে ড. ইউনূসের জন্য বিশেষ নিরাপত্তা

    বলিউডে জনপ্রিয়, তবু ভারতীয় নাগরিক নন যেসব তারকা

    বলিউডে জনপ্রিয়, তবু ভারতীয় নাগরিক নন যেসব তারকা

    সাংবাদিকের বিরুদ্ধে অপপ্রচার ও চাঁদা দাবির অভিযোগ, সাইবার ট্রাইব্যুনালে মামলা

    সাংবাদিকের বিরুদ্ধে অপপ্রচার ও চাঁদা দাবির অভিযোগ, সাইবার ট্রাইব্যুনালে মামলা

    অনৈতিক কর্মকাণ্ড : সৌদি আরবে ২ বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর

    অনৈতিক কর্মকাণ্ড : সৌদি আরবে ২ বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর

    কমিটি গঠনে তাড়াহুড়ো করবে না বিএনপি

    কমিটি গঠনে তাড়াহুড়ো করবে না বিএনপি

    এআই ভিডিও প্রসঙ্গে যা বললেন মেহজাবীন

    এআই ভিডিও প্রসঙ্গে যা বললেন মেহজাবীন

    ১২ মাসে মবের হাতে নিভেছে ২৪৯ প্রাণ

    ১২ মাসে মবের হাতে নিভেছে ২৪৯ প্রাণ

    মানবকল্যাণে নিবেদিতপ্রাণ খোরশেদ

    মানবকল্যাণে নিবেদিতপ্রাণ খোরশেদ

    মৃত স্ত্রীর জন্মদিনে জাহের আলভীর পোস্ট, ‘পারলে মাফ করে দিও’

    মৃত স্ত্রীর জন্মদিনে জাহের আলভীর পোস্ট, ‘পারলে মাফ করে দিও’

    যে রাতে নাটক দেখার আনন্দ পরিণত হয়েছিল বিষাদে

    যে রাতে নাটক দেখার আনন্দ পরিণত হয়েছিল বিষাদে

    হাসপাতাল থেকে আবার সার্কিট হাউজে ফিরলেন চুয়েট উপাচার্য

    হাসপাতাল থেকে আবার সার্কিট হাউজে ফিরলেন চুয়েট উপাচার্য

    আগে সংস্কার, তারপর ঋণ, বার্তা আইএমএফের

    আগে সংস্কার, তারপর ঋণ, বার্তা আইএমএফের

    ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ সক্ষমতা ১১০ মেগাওয়াটে নিতে চায় মেঘনা গ্রুপ

    ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ সক্ষমতা ১১০ মেগাওয়াটে নিতে চায় মেঘনা গ্রুপ

    প্রশ্ন ফাঁসে আলোচিত গাড়িচালক আবেদের ছেলের ৪ বছরের কারাদণ্ড

    প্রশ্ন ফাঁসে আলোচিত গাড়িচালক আবেদের ছেলের ৪ বছরের কারাদণ্ড

    পাটুরিয়া ফেরিঘাটের বদলে যাওয়া সময়ের গল্প আলোকচিত্রে

    পাটুরিয়া ফেরিঘাটের বদলে যাওয়া সময়ের গল্প আলোকচিত্রে