জামায়াতে ইসলামী থেকে সদ্য বহিষ্কৃত সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) গাজী নজরুল ইসলামের ‘ব্যক্তিগত মুহূর্তের’ ভিডিওকে কেন্দ্র করে শ্যামনগরে ব্যাপক আলোচনা তৈরি হয়েছে। ভিডিও প্রকাশের পর স্থানীয় জামায়াতের নেতাকর্মীদের মধ্যে অস্বস্তি ও বিব্রতকর পরিস্থিতি দেখা দিয়েছে। অন্যদিকে বিএনপি বিষয়টিকে কেন্দ্র করে বিক্ষোভ, মানববন্ধন, সমাবেশ ও আনন্দ মিছিল করেছে। পাশাপাশি সংশ্লিষ্ট এমপির পদ বাতিল এবং তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছে দলটির নেতারা।স্থানীয় সূত্রে জানা গেছে, গত দুই দিন ধরে শ্যাম...