সেন্ত-দেনিসের স্তাদে দ্য ফ্রান্সে জিততে
মুখিয়ে ছিলেন জিনেদিন জিদান। ১০ জনে পরিণত
হওয়ায় ভালো খেলেও শেষ
পর্যন্ত ইতালির সঙ্গে ১-১ গোলে
ড্র করেছে ফ্রান্স। এমন ড্রয়েও অবশ্য
শিষ্যদের নিয়ে গর্বিত এই
ফরাসি কিংবদন্তি, ‘আমরা পুরো স্টেডিয়াম
এবং পুরো জাতিকে জয়
উপহার দিতে চেয়েছিলাম। কিন্তু
সেটি হয়নি, যা আবেগতাড়িত করেছে
আমাদের। ম্যাচ শেষ করার মতো
সুযোগ আমাদের ছিল। কিন্তু এটাই
ফুটবল। দলের পারফরম্যান্সে আমি
গর্বিত।’
উয়েফা
নেশনস লিগে টানা দুই
জয়ের পর প্রথমবার পয়েন্ট
হারাল ফ্রান্স। গ্রুপের আরেক ম...