কর্ণফুলী টানেল কেন্দ্র করে নদীর দক্ষিণ পাড়ে একটি আধুনিক শিল্প ও আবাসিক হাব বা মেগাসিটি গড়ে তুলতে চায় চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ (সিডিএ)। এই উদ্যোগের নাম দেওয়া হয়েছে ‘ওয়ান সিটি টু টাউনস’ বা ‘এক নগর দুই শহর’। চট্টগ্রামের আনোয়ারায় ৭ হাজার ৩১৫ একর জমির ওপর এই প্রকল্প বাস্তবায়নে রূপরেখাও দিয়েছে সিডিএ।
তবে নতুন এই শহর গড়ে উঠলে এর আড়ালে হারিয়ে যাবে ১ হাজার ৭৮২ একর কৃষিজমি, যা বিদ্যমান কৃষিজমির ৪২ শতাংশ। বর্তমানে আনোয়ারা উপজেলায় কৃষিজমি আছে ৪ হাজার ১৪৭ একর। পরিকল্পনায় ২ হাজার ৩৮৮ একর কৃষিজমি সংরক্ষণের...