ফেসবুকের ওয়ালে ওয়ালে যখন ইশায়াত শাহরিয়ার অপ্রতিমের জন্য শোকগাথা, তখন এই শিশু খুনে জড়িত থাকার সন্দেহে তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।গ্রেপ্তাররা হলেন তুহিন, আনাস ও ফাহিম। এদের গ্রেপ্তারের তথ্য শনিবার রাতে নিশ্চিত করেছেন কুমিল্লা সদর দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রকিবুল ইসলাম।হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে এই তিনজনসহ মোট চারজনকে শনাক্ত করা হয়েছে বলেও জানালেন কুমিল্লার পুলিশ সুপার মো. আনিসুজ্জামান।১৩ বছর বয়সী অপ্রতিম গতকাল শুক্রবার বিকালে তার মায়ের আইফোন নিয়ে বেরিয়েছিলেন বাসা থেকে...