অমিতের ডাবল সেঞ্চুরি

অমিত হাসান
জাতীয় ক্রিকেট লিগের (এনসিএল) চতুর্থ রাউন্ডের শেষ দিনে ইনিংস ব্যবধানে জয় পেয়েছে ঢাকা। রাজশাহীকে ১০৩ রানে হারিয়েছে তারা। অন্য তিন ম্যাচ হয়েছে ড্র। শেষ দিনে সিলেটের অমিত হাসান তুলে নিয়েছেন ডাবল সেঞ্চুরি। সেঞ্চুরি পেয়েছেন চট্টগ্রামের মোহাম্মদ শাহ পরান সোহেল এবং রংপুরের মিম মোসাদ্দেক ও নবীন ইসলামও।
মোহাম্মদ নাঈম শেখের ২৮২ রানে ভর করে প্রথম ইনিংসে ৫২১ তুলেছিল ঢাকা। জবাবে রাজশাহী অলআউট হয় ১৬২ রানে। ফলোঅনে পড়ে দ্বিতীয় ইনিংসে লড়াই করলেও শেষ পর্যন্ত ২৫৬ রানে থামে তাদের ইনিংস। তাতে ১০৩ রানের ইনিংস ব্যবধানে জয় পায় ঢাকা। কক্সবাজারে সিলেট ও খুলনার ম্যাচটি ড্র হয়েছে। প্রথম ইনিংসে ৬ উইকেটে ৬৩২ রান তুলে ইনিংস ঘোষণা করে সিলেট। অমিত হাসান অপরাজিত থাকেন ২০১ রানে। আশরাফুল হাসান রিহাদ করেন ১১৪ রান। জবাবে ৭ উইকেটে ১৯৯ রান তুলে দিন শেষ করে খুলনা।
বগুড়ায় ময়মনসিংহ ও চট্টগ্রামের ম্যাচও ড্র হয়েছে। প্রথম ইনিংসে ময়মনসিংহের ৪৬৫ রানের জবাবে ৫৯৯ রানে অলআউট হয় চট্টগ্রাম। দলের হয়ে অপরাজিত ১৬৩ রান করেন মোহাম্মদ শাহ পরান সোহেল। ময়মনসিংহের হয়ে ৪ উইকেট নেন রাকিবুল হাসান। দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে ৫ উইকেটে ৬১ রান তুলে দিন শেষ করে ময়মনসিংহ।



