মর্নিং স্টার
ক্রীড়া ডেস্ক

সংগৃহীত ছবি
নিউজিল্যান্ডের বিপক্ষে ব্যাট হাতে ঝড় তুলেছেন ভারতের তরুণ ওপেনার অভিষেক শর্মা।
মঙ্গলবার ওয়েলিংটনে সিরিজের তৃতীয় টি-টোয়েন্টিতে মাত্র ৩৫ বলে সেঞ্চুরি পূর্ণ করেন বাঁহাতি এই ব্যাটার। শেষ পর্যন্ত ৩৮ বলে ১১৩ রানের বিধ্বংসী ইনিংস খেলেন তিনি। তার ইনিংসে ছিল ৯টি চার ও ১১টি ছক্কা।
এটি আন্তর্জাতিক ক্রিকেটে তার চতুর্থ সেঞ্চুরি। অভিষেকের এমন আগ্রাসী ব্যাটিংয়ে ১৯৯ রানের লক্ষ্য মাত্র ১৩.২ ওভারেই পেরিয়ে যায় ভারত। জয় পায় ৬ উইকেটে।
এই জয়ে পাঁচ ম্যাচের সিরিজে ৩-০ ব্যবধানে লিড নিয়ে সিরিজও নিশ্চিত করে সফরকারীরা।



