Agamir Somoy E-Paper
সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
বন্যপ্রাণী অবমুক্ত করেন অয়ন
সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় অন্যান্য

আমেরিকান স্বপ্ন গুঁড়িয়ে ইউএস ওপেন চ্যাম্পিয়ন জভেরেভ

ক্রীড়া ডেস্ক
agamir somoy
প্রকাশ: ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০৭:২৯
আমেরিকান স্বপ্ন গুঁড়িয়ে ইউএস ওপেন চ্যাম্পিয়ন জভেরেভ

সংগৃহীত ছবি

নিউ ইয়র্কের গ্যালারিতে আমেরিকান সমর্থকদের স্তব্ধ করে দিলেন আলেকজান্ডার জভেরেভ। ২৩ বছর পর আমেরিকার কারও ইউএস ওপেন জেতার স্বপ্ন ভাঙলেন তিনি।

এবারের ফ্রেঞ্চ ওপেনে জিতেছিলেন নিজের প্রথম গ্র্যান্ড স্লাম। রবিবার বেন শেলটনকে ৬-৩, ৭-৬ (৭-২), ৫-৭, ৬-২ গেমে হারিয়ে জিতলেন ইউএস ওপেনও। তাতে এক বছরেই জিতলেন দুটি গ্র্যান্ড স্লাম। শেলটনের সঙ্গে আগের পাঁচ ম্যাচের পাঁচটিই জিতেছিলেন জভেরেভ। এবার তাকে হারালেন টানা ষষ্ঠ ম্যাচে।
২০২৪ ও ২০২৫ সালে টেনিসে রাজত্ব করেছিলেন ইয়ানিক সিনার ও কার্লোস আলকারাজ। চোটের জন্য তাদের সেরা ছন্দে না থাকার সুযোগটা ভালোভাবে নিয়েছেন জভেরেভ।

অষ্টম বাছাই শেলটনের লক্ষ্য ছিল ২০০৩ সালে অ্যান্ডি রডিকের পর প্রথম আমেরিকান পুরুষ হিসেবে মেজর জেতা। কিন্তু ম্যাচের প্রথম গেমেই সার্ভিস হারান তিনি। আর জভেরেভ শুরু থেকেই নিয়ন্ত্রণ ধরে রেখে জেতেন প্রথম দুই সেট।

তৃতীয় সেটে তৃতীয় ব্রেক পয়েন্টের সুযোগ কাজে লাগিয়ে আর্থার অ্যাশ স্টেডিয়ামের ২৪,০০০ দর্শককে গর্জে ওঠার সুযোগ করে দিয়েছিলেন শেলটন। সেই উচ্ছ্বাসটা থাকেনি বেশি সময়। চতুর্থ সেটের শুরুতেই শেলটন বাজে সার্ভিস গেম করায় আমেরিকানদের স্বপ্ন গুঁড়িয়ে দেন জভেরেভ।

চ্যাম্পিয়নশিপ পয়েন্টে শেলটনের রিটার্ন কোর্টের বাইরে চলে যাওয়ার পর জভেরেভ প্রথমে বুঝতেই পারেননি তিনি ম্যাচ জিতে গেছেন! নিজের সাপোর্ট স্টাফের দিকে তাকানোর পর তারা পয়েন্টের কথা স্মরণ করিয়ে দিলে হাসতে থাকেন এই জার্মান।

এবারের ইউএস ওপেনে শুরুর দিকের রাউন্ডগুলোতে কোনোমতে টিকে ছিলেন জভেরেভ। তবে দুই সপ্তাহের টুর্নামেন্টে ফাইনালের আগে শীর্ষ-২০ এর কারও মুখোমুখি না হওয়ায় ধীরে ধীরে নিজের ছন্দে ফেরেন তিনি।

ম্যাচের প্রথম গেমেই ব্রেক পয়েন্টে ডাবল ফল্ট করে বসেন শেলটন, যা জভেরেভের মতো খেলোয়াড়কে শুরুতেই চালকের আসনে বসিয়ে দেয়। প্রথম সার্ভের জোর এবং বেসলাইন থেকে শেলটনের দুর্বল ব্যাকহ্যান্ডকে লক্ষ্য করে সহজেই প্রথম সেটটি জেতেন তিনি। এমনকি সেট পয়েন্টেও শেলটন আরও একটি ডাবল ফল্ট করেন।

২০২০ সালের ইউএস ওপেন ফাইনালে দুই সেটে এগিয়ে থেকেও হেরে গিয়েছিলেন জভেরেভ। সেই অভিজ্ঞতা কাজে লাগিয়ে এবার পেলেন দাপুটে জয়।

ফাইনাল শেষে বাবা আলেকজান্ডার সিনিয়র এবং ভাই মিশার কোচিং টিমকে জভেরেভ বলেন,‘আমরা ৩০ বছর কোনো গ্র্যান্ড স্ল্যাম ছাড়া কাটিয়েছি, আর এখন তিন মাসে দুটি জিতলাম। ঈশ্বর দেখেছেন আমরা কতটা পরিশ্রম করেছি, কতটা কষ্ট সহ্য করেছি। ২০২৬ সাল হল আগের সব বছরের কষ্টের সুফল।’


আলেকজান্ডার জভেরেভটেনিসইউএস ওপেন
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    হুতিরা ফোনে আমাকে বলেছে, তারা লড়াই করতে চায় না: ট্রাম্প

    হুতিরা ফোনে আমাকে বলেছে, তারা লড়াই করতে চায় না: ট্রাম্প

    আ.লীগের মিছিল নিয়ে প্রশ্ন-চিন্তা

    আ.লীগের মিছিল নিয়ে প্রশ্ন-চিন্তা

    আসিফ নজরুলের দুইটা ছাগলই খাওয়া উচিত ছিল : পাটওয়ারী

    আসিফ নজরুলের দুইটা ছাগলই খাওয়া উচিত ছিল : পাটওয়ারী

    আসিফের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ

    আসিফের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ

    চাকরির পরীক্ষা নিয়েও দুই বছরে ফলাফল নেই ৬১০ পদের

    চাকরির পরীক্ষা নিয়েও দুই বছরে ফলাফল নেই ৬১০ পদের

    চট্টগ্রামে বসছে পানির আরও ৯৪ এটিএম বুথ

    চট্টগ্রামে বসছে পানির আরও ৯৪ এটিএম বুথ

    এবার সৌদির সামরিক ঘাঁটিতে হুতিদের হামলা

    এবার সৌদির সামরিক ঘাঁটিতে হুতিদের হামলা

    লিফট রেখে সিঁড়ি বেয়ে কৃষি মন্ত্রণালয়ে প্রধানমন্ত্রী

    লিফট রেখে সিঁড়ি বেয়ে কৃষি মন্ত্রণালয়ে প্রধানমন্ত্রী

    শিক্ষা ছুটি শেষে কর্মস্থলে না ফেরায় শেকৃবির ৬ শিক্ষক বরখাস্ত

    শিক্ষা ছুটি শেষে কর্মস্থলে না ফেরায় শেকৃবির ৬ শিক্ষক বরখাস্ত

    জেলনস্কিকে রুশ জ্বালানি অবকাঠামোয় হামলা বন্ধ করতে বললেন ট্রাম্প

    জেলনস্কিকে রুশ জ্বালানি অবকাঠামোয় হামলা বন্ধ করতে বললেন ট্রাম্প

    রিট আবেদন খারিজ, খুলল না আওয়ামী লীগের ফেরার পথ

    রিট আবেদন খারিজ, খুলল না আওয়ামী লীগের ফেরার পথ

    প্রেম-রোমান্স নির্ভর সিনেমা-নাটক বন্ধে হাইকোর্টে রিট

    প্রেম-রোমান্স নির্ভর সিনেমা-নাটক বন্ধে হাইকোর্টে রিট

    ‘সরকার উৎখাতের গোপন বৈঠক’, যুবলীগের ৮ নেতা রিমান্ডে

    ‘সরকার উৎখাতের গোপন বৈঠক’, যুবলীগের ৮ নেতা রিমান্ডে

    জিয়াউর রহমানকে গুলি করেন মতিউর, এর আগে হেলিকপ্টারে করে চট্টগ্রামে যান এরশাদ

    জিয়াউর রহমানকে গুলি করেন মতিউর, এর আগে হেলিকপ্টারে করে চট্টগ্রামে যান এরশাদ

    সুতা আমদানিতে বন্ড সুবিধা বাতিলের আদেশ স্থগিতে বাণিজ্য মন্ত্রণালয়ের চিঠি

    সুতা আমদানিতে বন্ড সুবিধা বাতিলের আদেশ স্থগিতে বাণিজ্য মন্ত্রণালয়ের চিঠি