Agamir Somoy E-Paper
রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
বিপদগ্রস্ত রোগীর পাশে জয়
রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় অন্যান্য

বোল্টের ২২ বছরের রেকর্ড ভাঙলেন গাউট

agamir somoy
প্রকাশ: ১২ এপ্রিল ২০২৬, ১৯:৪৩
বোল্টের ২২ বছরের রেকর্ড ভাঙলেন গাউট

১৯.৯৩ সেকেন্ডে ২০০ মিটার পাড়ি দিয়েছেন গাউট। ছবি: সংগৃহীত

চার বছর আগে অস্ট্রেলিয়ান অ্যাথলেটিকস চ্যাম্পিয়নশিপে যেদিন প্রথম পা রাখেন, সেদিনই গায়ে লেগে গিয়েছিল ‘নতুন বোল্টের’ তকমা। অস্ট্রেলিয়ার তরুণ অ্যাথলেট গাউট গাউটের দৌড়ানো মনে করিয়ে দেয় কিংবদন্তি উসাইন বোল্টকেই। এবার ২০০ মিটার দৌড়ে সেই বোল্টের ২২ বছর পুরোনো রেকর্ড ভাঙলেন ১৮ বছর বয়সি অ্যাথলেট গাউট।

২০০৪ সালে অনূর্ধ্ব-২০ টুর্নামেন্টে অংশ নিয়ে ইতিহাস গড়েছিলেন বোল্ট। সেবার মাত্র ১৯.৯৩ সেকেন্ডে ২০০ মিটার পাড়ি দেন তিনি। নিজের আগমনী বার্তাটা মূলত এখান থেকেই দিয়েছিলেন অলিম্পিক ইতিহাসের অন্যতম সেরা এই তারকা অ্যাথলেট।

বোল্টের এই রেকর্ড টিকে ছিল ২২ বছর। চলতি অস্ট্রেলিয়ান অ্যাথলেটিকস চ্যাম্পিয়নশিপে বোল্টকে ছাড়িয়ে নতুন উচ্চতায় পৌঁছে গেছেন গাউট। ১৯.৬৭ সেকেন্ডে ২০০ মিটার পাড়ি দেওয়ার সময় নতুন রেকর্ডও গড়েছেন তিনি। গাউট ভেঙেছেন ২০২২ সালে অনূর্ধ্ব-২০ টুর্নামেন্টে এরিয়ন কিংটনে গড়া ১৯.৬৯ সেকেন্ডের রেকর্ড।

কুইনসল্যান্ডে জন্ম নেওয়া তরুণ এই অ্যাথলেটের সঙ্গে যখন তুলনা হচ্ছে বোল্টের, তখন সেই হাওয়াটা ভালোভাবেই লেগেছে গাউটের গায়ে। নিজের লক্ষ্যটা ঠিক কত বড়, সেটাই জানিয়েছেন দক্ষিণ সুদানের বংশোদ্ভূত এই অজি তরুণ, ‘এই মুহূর্তের জন্যই আমি অপেক্ষায় ছিলাম। অস্ট্রেলিয়াতে দুর্দান্ত অ্যাথলেটের অভাব নেই। তাদের মধ্যে এরকম রেকর্ড গড়া দারুণ ব্যাপার।’

মাত্র ১৮ বছর বয়সেই এমন সাফল্য, গাউটের ওপর চাপটা কি বেশিই এসে পড়ল? গাউট অবশ্য চাপ বোধ করছেন না, ‘এটা অবশ্যই একটা বড় দায়িত্ব। আমি যেভাবে দৌড়াই, সেটা ভালো লাগার মতো ব্যাপার। আমি আরও অনেক কিছুই পেতে চাই।‘

গাউটের সামনে এখন অনূর্ধ্ব-২০ বিশ্ব চ্যাম্পিয়নশিপ। আগস্টে হতে যাওয়া এই টুর্নামেন্টের জন্যই নিজেকে প্রস্তুত করছেন তিনি। নিজেকে পুরোপুরি ফিট রাখতে ২৩ জুলাই থেকে শুরু হতে যাওয়া কমনওয়েলথ গেমস থেকে তাই সরে দাঁড়ানোর ইঙ্গিতও দিয়েছেন গাউট।

অল্প বয়সে বোল্টের রেকর্ড ভেঙে যে যাত্রা শুরু হলো, গাউটের সে যাত্রা কি পূর্ণতা পাবে অলিম্পিকে সোনা জিতে? কিংবা ২০০ মিটারে উসাইন বোল্টের সেই ১৯.১৯ সেকেন্ডের রেকর্ড ভাঙতে।

অস্ট্রেলিয়াঅ্যাথলেটিকসবোল্ট
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    ডেঙ্গু থেকে সতর্ক হোন

    ডেঙ্গু থেকে সতর্ক হোন

    অন্যদের লক্ষ্য অর্জন বাংলাদেশের অংশগ্রহণ

    অন্যদের লক্ষ্য অর্জন বাংলাদেশের অংশগ্রহণ

    তদবির করলেই তথ্য উঠে যাবে ব্যক্তিগত নথিতে

    তদবির করলেই তথ্য উঠে যাবে ব্যক্তিগত নথিতে

    অপ্রতিম হত্যাকাণ্ডে কাঁদলেন-ক্ষমা চাইলেন এমপি মনিরুল, বললেন ‘কী দেশ বানালাম’

    অপ্রতিম হত্যাকাণ্ডে কাঁদলেন-ক্ষমা চাইলেন এমপি মনিরুল, বললেন ‘কী দেশ বানালাম’

    তিন সন্তানকে বিষপান করিয়ে বাবারও বিষপান, মৃত্যু ৩ শিশুর

    তিন সন্তানকে বিষপান করিয়ে বাবারও বিষপান, মৃত্যু ৩ শিশুর

    ফিরছিলেন আত্মীয়ের জানাজা থেকে,  এখন তাদেরই জানাজা

    ফিরছিলেন আত্মীয়ের জানাজা থেকে, এখন তাদেরই জানাজা

    বিশ্ববিদ্যালয়ের পাশের জঙ্গল থেকে নিখোঁজ অপ্রতিমের মরদেহ উদ্ধার

    বিশ্ববিদ্যালয়ের পাশের জঙ্গল থেকে নিখোঁজ অপ্রতিমের মরদেহ উদ্ধার

    অপ্রতিম হত্যায় চারজন শনাক্ত, আটক ২

    অপ্রতিম হত্যায় চারজন শনাক্ত, আটক ২

    গ্যাস, বিদ্যুৎ দিচ্ছেন না বলেই আমাদের লংমার্চ: ডা. শফিকুর

    গ্যাস, বিদ্যুৎ দিচ্ছেন না বলেই আমাদের লংমার্চ: ডা. শফিকুর

    জনগণকে একদফার প্রস্তুতি নিতে বললেন জামায়াত আমির

    জনগণকে একদফার প্রস্তুতি নিতে বললেন জামায়াত আমির

    আমার ছেলের কী অন্যায় ছিল জানতে চাই, কোন দেশ এটা

    আমার ছেলের কী অন্যায় ছিল জানতে চাই, কোন দেশ এটা

    দীর্ঘদিন পর নাটকে বিজরী বরকতুল্লাহ, তৌসিফ ও সাদনিমা

    দীর্ঘদিন পর নাটকে বিজরী বরকতুল্লাহ, তৌসিফ ও সাদনিমা

    গ্রিনল্যান্ডের ওপর ‘স্থায়ী নিয়ন্ত্রণ’ পেয়েছে যুক্তরাষ্ট্র, দাবি ট্রাম্পের

    গ্রিনল্যান্ডের ওপর ‘স্থায়ী নিয়ন্ত্রণ’ পেয়েছে যুক্তরাষ্ট্র, দাবি ট্রাম্পের

    কোরআন-সংবিধান নিয়ে আইনমন্ত্রীর বক্তব্যের সমালোচনায় হেফাজত

    কোরআন-সংবিধান নিয়ে আইনমন্ত্রীর বক্তব্যের সমালোচনায় হেফাজত

    প্রয়োজন না থাকলে ঘনিষ্ঠ দৃশ্যে রাজি নই: রাধিকা আপ্তে

    প্রয়োজন না থাকলে ঘনিষ্ঠ দৃশ্যে রাজি নই: রাধিকা আপ্তে