Agamir Somoy E-Paper
শুক্রবার, ২৮ আগস্ট, ২০২৬
আগামীর সময়
বদলে যাওয়ার গল্প, বদলে দেওয়ার প্রত্যয়
শুক্রবার, ২৮ আগস্ট, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

advertiseadvertise
আগামীর সময় অন্যান্য

এশিয়ান গেমস

অ্যাথলেটদের আবাসন সংকটে বিপাকে জাপান

ক্রীড়া ডেস্ক
agamir somoy
প্রকাশ: ২৮ আগস্ট ২০২৬, ২০:৩৭
অ্যাথলেটদের আবাসন সংকটে বিপাকে জাপান

সংগৃহীত ছবি

আগামী ১৯ সেপ্টেম্বর থেকে ৪ অক্টোবর জাপানের নাগোয়া ও আইচি প্রিফেকচারে বসতে যাচ্ছে ২০তম এশিয়ান গেমসের আসর। তবে খেলা শুরুর তিন সপ্তাহের কম সময় বাকি থাকলেও অ্যাথলেট ও কর্মকর্তাদের আবাসন নিয়ে বড় বিপাকে পড়েছে স্বাগতিক জাপান। নির্ধারিত সীমার চেয়ে অংশগ্রহণকারীর সংখ্যা উল্লেখযোগ্য হারে বেড়ে যাওয়ায় আয়োজক কমিটি জানিয়েছে, বাড়তি সদস্যদের নিজেদের থাকার ব্যবস্থা নিজেদেরই করতে হবে।

শুরুতে এবারের গেমসে প্রায় ১৫ হাজার অ্যাথলেট ও কর্মকর্তার অংশ নেওয়ার কথা ছিল। তবে গত সপ্তাহে অলিম্পিক কাউন্সিল অব এশিয়া (ওসিএ) জানায়, এবার অংশ নিতে পারেন প্রায় ১৭ হাজার মানুষ—যার মধ্যে ১১ হাজার অ্যাথলেট এবং ৬ হাজার কর্মকর্তা।

বাজেট ও আবাসনসংকট নিয়ে আয়োজক কমিটির সভাপতি এবং আইচি প্রিফেকচারের গভর্নর হিদেয়াকি ওমুরা সাফ জানিয়ে দিয়েছেন, ‘চুক্তি অনুযায়ী ১৫ হাজার প্রতিনিধিদলের বাজেট ধরা হয়েছিল। বাড়তি কোনো বাজেট বা জায়গা আমাদের নেই। তারা যদি আসতে চান, তবে নিজেদের থাকার ব্যবস্থা নিজেদেরই করতে হবে।’

নাগোয়ার মেয়র ও স্থানীয় আয়োজক কমিটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ইচিরো হিরোসায়াও সীমিত বাজেটে এই বিপুল চাপ সামলানো কঠিন বলে মন্তব্য করেছেন।

খরচ কমাতে এবার আলাদা কোনো অ্যাথলেট ভিলেজ তৈরি করা হয়নি। ইতালির প্রমোদতরি ‘কোস্টা সেরেনা’য় ৪-৫ হাজার এবং জাহাজ পরিবহনের কনটেইনারের আদলে তৈরি অস্থায়ী কক্ষে আরও ২ হাজার মানুষের থাকার ব্যবস্থা করা হয়েছে। বাকিরা থাকবেন বিভিন্ন হোটেলে, আর টোকিওতে অনুষ্ঠিতব্য সাঁতার ও অশ্বারোহণের মতো ইভেন্টের অ্যাথলেটরা থাকবেন রাজধানীর হোটেলে।

অংশগ্রহণকারীর সংখ্যা কমাতে কোনো পদক্ষেপ না নিলেও আয়োজক কমিটি নিশ্চিত করেছে, এশিয়ান গেমসে অংশগ্রহণকারীর সংখ্যা চূড়ান্ত না হলেও তা ১৫ হাজার ছাড়িয়ে যাওয়া নিশ্চিত।

 

    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    Advertisement
    ৩১ অনুমোদনহীন অ্যাপে ঋণ নিতে সতর্কতা বিএফআইইউর

    ৩১ অনুমোদনহীন অ্যাপে ঋণ নিতে সতর্কতা বিএফআইইউর

    ২৭ আগস্ট ২০২৬, ২১:২৮

    গাম্বিয়ার সঙ্গে রোহিঙ্গা ইস্যু, কাতারের কাছে এলএনজি চাইল বাংলাদেশ

    গাম্বিয়ার সঙ্গে রোহিঙ্গা ইস্যু, কাতারের কাছে এলএনজি চাইল বাংলাদেশ

    ২৮ আগস্ট ২০২৬, ০৫:৫৪

    ৩০ আগস্টের পর কোথায় যাবে পরিবারগুলো?

    ৩০ আগস্টের পর কোথায় যাবে পরিবারগুলো?

    ২৭ আগস্ট ২০২৬, ২১:৪৯

    রাজবাড়ীর ইউএনওর গাড়িচালকের একাধিক সনদ, তিন জন্মতারিখ

    রাজবাড়ীর ইউএনওর গাড়িচালকের একাধিক সনদ, তিন জন্মতারিখ

    ২৮ আগস্ট ২০২৬, ০৯:১১

    দিনে ৪ হাজার রোগী দেখেন ৭০ চিকিৎসক

    দিনে ৪ হাজার রোগী দেখেন ৭০ চিকিৎসক

    ২৮ আগস্ট ২০২৬, ০৫:২১

    পলাতকদের বদলে সারের নতুন ডিলার নিয়োগের উদ্যোগ

    পলাতকদের বদলে সারের নতুন ডিলার নিয়োগের উদ্যোগ

    ২৮ আগস্ট ২০২৬, ০৮:৩২

    দুই প্রকল্পে ১৭৮ কোটি টাকা অনুদান দেবে জার্মানি

    দুই প্রকল্পে ১৭৮ কোটি টাকা অনুদান দেবে জার্মানি

    ২৭ আগস্ট ২০২৬, ২২:০৪

    নেপালে আকস্মিক বন্যায় মৃত্যু বেড়ে ৪৬৯

    নেপালে আকস্মিক বন্যায় মৃত্যু বেড়ে ৪৬৯

    ২৮ আগস্ট ২০২৬, ০৯:৫০

    রংপুরে চার খুন, আগামীর বাগদত্তা অদিতকে জিজ্ঞাসাবাদ

    রংপুরে চার খুন, আগামীর বাগদত্তা অদিতকে জিজ্ঞাসাবাদ

    ২৭ আগস্ট ২০২৬, ২২:৪১

    পাওয়া যাচ্ছে আগাম শিম, কেজি ১৬০

    পাওয়া যাচ্ছে আগাম শিম, কেজি ১৬০

    ২৮ আগস্ট ২০২৬, ০৭:৪৯

    রাশিয়ায় গ্যাস প্ল্যান্টে বিস্ফোরণ, বাংলাদেশিসহ নিহত ১৫

    রাশিয়ায় গ্যাস প্ল্যান্টে বিস্ফোরণ, বাংলাদেশিসহ নিহত ১৫

    ২৮ আগস্ট ২০২৬, ০৪:৫৭

    যুক্তরাষ্ট্র-কানাডা সমানে সমান

    যুক্তরাষ্ট্র-কানাডা সমানে সমান

    ২৮ আগস্ট ২০২৬, ০৩:৫১

    চাঁদপুরের সেই স্বর্ণ ব্যবসায়ীকে পরিবারসহ পাওয়া গেল চট্টগ্রামে

    চাঁদপুরের সেই স্বর্ণ ব্যবসায়ীকে পরিবারসহ পাওয়া গেল চট্টগ্রামে

    ২৮ আগস্ট ২০২৬, ১৩:১০

    ভারত কেন ক্ষেপণাস্ত্রের গোপনীয় তথ্য বেসরকারি কোম্পানিকে দিচ্ছে

    ভারত কেন ক্ষেপণাস্ত্রের গোপনীয় তথ্য বেসরকারি কোম্পানিকে দিচ্ছে

    ২৮ আগস্ট ২০২৬, ১২:১০

    ইরান যুদ্ধের ছয় মাস পর আরব বিশ্বের পরিস্থিতি কী

    ইরান যুদ্ধের ছয় মাস পর আরব বিশ্বের পরিস্থিতি কী

    ২৮ আগস্ট ২০২৬, ১৪:৪২

    advertiseadvertise