১০ সেপ্টেম্বর শুরু টেবিল টেনিসের উম্মুক্ত র্যাংকিং টুর্নামেন্ট

সংগৃহীত ছবি
আগামী ১০ থেকে ১৩ সেপ্টেম্বর ২০২৬ বাংলাদেশ টেবিল টেনিস ফেডারেশনের উদ্যোগে অনুষ্ঠিত হতে যাচ্ছে উন্মুক্ত প্রাইজমানি র্যাংকিং টুর্নামেন্ট ২০২৬।
এবারের প্রতিযোগিতায় অনূর্ধ্ব-১৯ বালক, অনূর্ধ্ব-১৯ বালিকা, পুরুষ ও মহিলা এই চারটি বিভাগে শুধুমাত্র একক ইভেন্টে খেলা অনুষ্ঠিত হবে।
অনূর্ধ্ব-১৯ বালক বিভাগের সর্বশেষ র্যাংকিংয়ের শীর্ষ ১৬ জন খেলোয়াড় অনূর্ধ্ব-১৯ বালক বিভাগের পাশাপাশি পুরুষ বিভাগেও প্রতিযোগিতায় অংশগ্রহণের সুযোগ পাবেন। তবে অনূর্ধ্ব-১৯ বালিকা বিভাগের খেলোয়াড়দের জন্য মহিলা বিভাগে অংশগ্রহণের সুযোগ উন্মুক্ত থাকবে।
প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য খেলোয়াড়দের ফেডারেশনের অফিসিয়াল বিকাশ মার্চেন্ট অ্যাকাউন্ট ০১৯১৯০১২৮৮৩-এ মেক পেমেন্ট-এর মাধ্যমে রেজিস্ট্রেশন ফি পাঠিয়ে নির্ধারিত http://bttf.org.bd/rt26 গুগল ফর্ম পূরণ করতে হবে। প্রতিটি ডিসিপ্লিনে অংশগ্রহণের জন্য রেজিস্ট্রেশন ফি ৫১০ টাকা।
বিকাশের রেফারেন্সে অবশ্যই অংশগ্রহণকারী খেলোয়াড়ের নাম, কোন ডিসিপ্লিনে অংশগ্রহণ করছেন, জেলা এবং যোগাযোগের জন্য একটি ওয়্যাটসঅ্যাপ নম্বর উল্লেখ করতে হবে।
রেজিস্ট্রেশনের সর্বশেষ তারিখ ৩ সেপ্টেম্বর ২০২৬। টুর্নামেন্টে পক্ষ থেকে কোন টিএ এবং ডিএ দেয়া হবে না।
এই র্যাংকিং টুর্নামেন্টের মাধ্যমে ২০২৪ সালের র্যাংকিং পয়েন্ট প্রতিস্থাপিত হয়ে বাংলাদেশ জাতীয় দলের নতুন র্যাংকিং তালিকা আপডেট করা হবে।






