ম্যাক্স গ্রুপ জাতীয় সাঁতার প্রতিযোগিতা-২০২৬
তৃতীয় দিনে দুটি জাতীয় রেকর্ড

সংগৃহীত ছবি
বাংলাদেশ সুইমিং ফেডারেশনের ব্যবস্থাপনায় ম্যাক্স গ্রুপ এর পৃষ্ঠপোষকতায় চলছে ‘ম্যাক্স গ্রুপ ৩৫তম জাতীয়, সাঁতার, ডাইভিং ও ওয়াটারপোলো প্রতিযোগিতা’। প্রতিযোগিতার তৃতীয় দিনে হয়েছে দুটি জাতীয় রেকর্ড।
সৈয়দ নজরুল ইসলাম জাতীয় সুইমিং কমপ্লেক্সে প্রতিযোগিতার ৩য় দিনে সাঁতারের ১০টি ইভেন্ট অনুষ্ঠিত হয়। আজ দুটি নতুন জাতীয় রেকর্ড হয়েছে। ১ম দিনে ৬টি, ২য় দিনে ৮টি ও ৩য় দিনে ২টি, এখন পর্যন্ত মোট ১৬ টি ইভেন্টে নতুন জাতীয় রেকর্ড হলো।
৩য় দিন পর্যন্ত বাংলাদেশ নৌবাহিনী ২৮টি স্বর্ণ, ১৮টি রৌপ্য, ১৩টি ব্রোঞ্জ পদক; বাংলাদেশ সেনাবাহিনী ১২টি স্বর্ণ, ১৮টি রৌপ্য ও ২২টি ব্রোঞ্জ, বিকেএসপি ২টি রৌপ্য, ৬টি ব্রোঞ্জ পদক অর্জন করে, নিকলী সুইমিং ক্লাব ২টি ব্রোঞ্জ পদক অর্জন করে।
আগামীকাল ৩১ অক্টোবর ২০২৬ শনিবার বিকেলে হবে আয়োজনের সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ নৌবাহিনী প্রধান এডমিরাল খোন্দকার মিসবাহ উল আজীম, এনবিপি, এনপিপি, এনডিইউ, এএফডব্লিউসি, পিএসসি, এমফিল, পিএইচডি ও সভাপতি বাংলাদেশ সুইমিং ফেডারেশন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন মোঃ দৌলতুজ্জামান খাঁন, এনডিসি, নির্বাহী পরিচালক, জাতীয় ক্রীড়া পরিষদ ও মোহাম্মদ জাহেদ পারভেজ চৌধুরী, পরিচালক (ক্রীড়া), জাতীয় ক্রীড়া পরিষদ এবং জনাব ইঞ্জিনিয়ার গোলাম মোহাম্মদ আলমগীর, চেয়ারম্যান, ম্যাক্স গ্রুপ ও সিনিয়র সহ-সভাপতি, বাংলাদেশ সুইমিং ফেডারেশন। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন সৈয়দ আমিনুল হক দেওয়ান সজল, সাধারণ সম্পাদক, বাংলাদেশ সুইমিং ফেডারেশন।



