Agamir Somoy E-Paper
বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
অন্যের হাসিতেই খুশি মোরশেদুল
বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় অন্যান্য

২২০ কেজি ওজন নিয়ে খেলতেন বাস্কেটবল, মারা যান ঘুমের মধ্যে

ক্রীড়া ডেস্ক
agamir somoy
প্রকাশ: ২২ এপ্রিল ২০২৬, ১৪:১৩
২২০ কেজি ওজন নিয়ে খেলতেন বাস্কেটবল, মারা যান ঘুমের মধ্যে

বিশালদেহী বাস্কেটবল খেলোয়াড় ট্রয় জ্যাকসন।

বাস্কেটবল কোর্টে ২২০ কেজি ওজন নিয়ে পাহাড়ের মতো দাঁড়িয়ে থাকা এক মানুষ, অথচ তার ড্রিবলিং আর ক্ষিপ্রতা দেখে মনে হতো কোনো পেশাদার খেলোয়াড়। তিনি ট্রয় জ্যাকসন। বাস্কেটবল দুনিয়ায় যাকে সবাই ‘এস্কালেড’ নামে চিনতেন। কডিল্যাকের বিশালাকার এসইউভি গাড়ির নামানুসারে রাখা এই ছদ্মনামটিই তার ক্যারিয়ারের পরিচয় হয়ে দাঁড়িয়েছিল।

বাস্কেটবল হলো গতির খেলা। খেলোয়াড়দের হতে হয় ছিপছিপে গড়নের। কিন্তু ট্রয় জ্যাকসন সেই প্রথা ভেঙে দিয়েছিলেন। ৬ ফুট ১০ ইঞ্চি উচ্চতা আর ২২০ কেজি ওজন নিয়েও তিনি বল হাতে যখন কোর্টে নামতেন, প্রতিপক্ষ ডিফেন্ডাররা খেই হারিয়ে ফেলত। ২০১১ সালে মাত্র ৩৮ বছর বয়সে ঘুমের মধ্যে পৃথিবীকে বিদায় জানানো এই তারকার জীবন ও প্রতিভা আজও বাস্কেটবলপ্রেমীদের কাছে বিস্ময়।

ট্রয় জ্যাকসনের জন্ম ১৯৭৩ সালে নিউইয়র্কের কুইন্সে। তার বড় ভাই মার্ক জ্যাকসন ছিলেন এনবিএর কিংবদন্তি খেলোয়াড় এবং গোল্ডেন স্টেট ওয়ারিয়র্সের ‘আর্কিটেক্ট’ খ্যাত কোচ। ভাইয়ের ছায়ায় নয়, ট্রয় নিজের প্রতিভা দিয়েই পরিচিতি পেতে চেয়েছিলেন। স্কুল জীবনেই তার দানবীয় শরীর আর অসামান্য স্কিল স্কাউটদের নজর কেড়েছিল।

লুইসভিল বিশ্ববিদ্যালয় তাকে বাস্কেটবল স্কলারশিপ দেয়। শর্ত ছিল— ওজন কমাতে হবে। ট্রয় কঠোর পরিশ্রমে প্রায় ৫৫ কেজি ওজন কমিয়েছিলেন। তবে বিশ্ববিদ্যালয়ের কড়া শাসনে নিজেকে পুরোপুরি মানিয়ে নিতে পারেননি। তাই দুই মৌসুমে মাত্র ২০টি ম্যাচ খেলার সুযোগ পান। এনবিএর মূল মঞ্চে জায়গা না হলেও ভাগ্য তার জন্য অন্য এক দুয়ার খুলে রেখেছিল।

২০০৩ সালে ট্রয় যোগ দেন বিখ্যাত ‘এএনডি ১ মিক্স টেপ ট্যুর’-এ। এখানেই তিনি হয়ে ওঠেন ‘এস্কালেড’। তার ড্রিবলিং, নো-লুক পাস আর পোস্ট প্লে দেখার জন্য হাজার হাজার মানুষ ভিড় করত। বাস্কেটবল কোর্টের কঠোর নিয়মের বাইরে তিনি ছিলেন একজন বিনোদনদায়ী ক্রীড়াবিদ। তার সতীর্থ গ্রেসন বাউচার বলতেন, ‘ট্রয় ছিল বিশাল হৃদয়ের অধিকারী। খুব নরম স্বভাবের মানুষ। লোকে শুরুতে তার বিশাল দেহ দেখে ভয় পেত, কিন্তু কথা বললেই বুঝত সে একটা বিশাল টেডি বিয়ার।’

২০১১ সালের ২০ ফেব্রুয়ারি লস অ্যাঞ্জেলেসে অল স্টার গেম চলাকালীন নিজের হোটেল রুমে মারা যান ট্রয়। চিকিৎসকদের মতে, উচ্চ রক্তচাপজনিত হৃদরোগে আক্রান্ত হয়ে তার মৃত্যু হয়। তবে তার মা এক সাক্ষাৎকারে জানিয়েছিলেন, ট্রয়ের মৃত্যুর সম্ভবত ১২ ঘণ্টা পর অন্যরা খবর পায়। কারণ, তাকে যে অবস্থায় পাওয়া গিয়েছিল, তাতে ধারণা করা হয় আগের রাতে ফোনে কথা বলার পর তিনি মৃত্যুর কোলে ঢলে পড়েন।

ট্রয় জ্যাকসন শুধু একজন খেলোয়াড় ছিলেন না, তিনি ছিলেন একজন সচেতন মানুষও। আশির দশকে এইডসে আক্রান্ত হয়ে অন্য এক ভাইকে হারানোর পর তিনি এই রোগের বিরুদ্ধে সচেতনতা বৃদ্ধিতে আজীবন কাজ করেছেন। তার মা পাঁচ বছর আগে এক স্মৃতিচারণায় বলেছিলেন, ‘ট্রয়ের প্রতিভা ছিল অগাধ, কিন্তু শৃঙ্খলা ছিল মার্কের চেয়ে কম। যদি ওর মধ্যে মার্কের মতো নিয়মানুবর্তিতা থাকত, তবে সে বিশ্বের যেকোনো জায়গায় খেলতে পারত।’ 

বাস্কেটবলট্রয় জ্যাকসনএনবিএ
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    সার ডিলার নিয়োগ নীতিমালা স্থগিত চায় বিএফএ

    সার ডিলার নিয়োগ নীতিমালা স্থগিত চায় বিএফএ

    বিএনপি ক্ষমতায় আসবে আর দেশ দুর্নীতিতে চ্যাম্পিয়ন হবে না, সেটা অসম্ভব

    বিএনপি ক্ষমতায় আসবে আর দেশ দুর্নীতিতে চ্যাম্পিয়ন হবে না, সেটা অসম্ভব

    ইয়েমেনিদের প্রতিরোধ নিয়ে ‘ভুল হিসাব’ করছে হুতি-ইরান : যুক্তরাষ্ট্র

    ইয়েমেনিদের প্রতিরোধ নিয়ে ‘ভুল হিসাব’ করছে হুতি-ইরান : যুক্তরাষ্ট্র

    ১৭ বছরের সাজাপ্রাপ্ত ‘আরসা সদস্য’ গ্রেপ্তার

    ১৭ বছরের সাজাপ্রাপ্ত ‘আরসা সদস্য’ গ্রেপ্তার

    রেলওয়ের আয় বেড়েছে ২২৫ কোটি, এখনো লোকসান ১৬৬৫ কোটি টাকা

    রেলওয়ের আয় বেড়েছে ২২৫ কোটি, এখনো লোকসান ১৬৬৫ কোটি টাকা

    ইরানের শাসনব্যবস্থা ‘পতনের দ্বারপ্রান্তে’ পৌঁছে গেছে: নেতানিয়াহু

    ইরানের শাসনব্যবস্থা ‘পতনের দ্বারপ্রান্তে’ পৌঁছে গেছে: নেতানিয়াহু

    রাজীবের স্বপ্নে ‘গরম’ ধাক্কা

    রাজীবের স্বপ্নে ‘গরম’ ধাক্কা

    ইউনিয়ন থেকে উপজেলা পর্যন্ত মাঠ তৈরির উদ্যোগ সরকারের

    ইউনিয়ন থেকে উপজেলা পর্যন্ত মাঠ তৈরির উদ্যোগ সরকারের

    আমি মডার্ন গান খুব পছন্দ করি

    আমি মডার্ন গান খুব পছন্দ করি

    কিশোরীকে একাধিকবার ধর্ষণের অভিযোগ, দেড় লাখে রফাদফা!

    কিশোরীকে একাধিকবার ধর্ষণের অভিযোগ, দেড় লাখে রফাদফা!

    ৯৯.৯৯% খেলাপি অস্তিত্ব নেই জামানতের

    ৯৯.৯৯% খেলাপি অস্তিত্ব নেই জামানতের

    ডেঙ্গু নিয়ে কীটতত্ত্ববিদদের শঙ্কাই সত্য হতে চলেছে!

    ডেঙ্গু নিয়ে কীটতত্ত্ববিদদের শঙ্কাই সত্য হতে চলেছে!

    যুক্ত থাকা না থাকার কূটনীতি

    যুক্ত থাকা না থাকার কূটনীতি

    ‘মাননীয়’ বাদ, অনলাইন হাজিরা: নিজ দপ্তর থেকেই নিয়ম মানার দৃষ্টান্ত প্রধানমন্ত্রীর

    ‘মাননীয়’ বাদ, অনলাইন হাজিরা: নিজ দপ্তর থেকেই নিয়ম মানার দৃষ্টান্ত প্রধানমন্ত্রীর

    পুনঃব্যবহারযোগ্য পণ্য আমদানি নিষিদ্ধ করল এনবিআর

    পুনঃব্যবহারযোগ্য পণ্য আমদানি নিষিদ্ধ করল এনবিআর