Agamir Somoy E-Paper
শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
কেঁচো সারে বগুড়ার লিমার বাজিমাত
শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় অন্যান্য

২ ঘণ্টার নিচে ম্যারাথন শেষ করে সাওয়ের রেকর্ড

ক্রীড়া ডেস্ক
agamir somoy
প্রকাশ: ২৬ এপ্রিল ২০২৬, ২১:১৯
২ ঘণ্টার নিচে ম্যারাথন শেষ করে সাওয়ের রেকর্ড

সংগৃহীত ছবি

অ্যাথলেটিকসের ইতিহাসে রবিবার নতুন এক অধ্যায় রচিত হলো। লন্ডন ম্যারাথনে মাত্র ১ ঘণ্টা ৫৯ মিনিট ৩০ সেকেন্ডে শেষ করে বিশ্ব রেকর্ড গড়লেন কেনিয়ার সেবাস্তিয়ান সাওয়ে। আগের রেকর্ডের চেয়ে ৬৫ সেকেন্ড কম সময়ে দৌড় শেষ করেছেন তিনি।

প্রয়াত কেনিয়ান দৌড়বিদ কেলভিন কিপটুম ২০২৩ সালে শিকাগো ম্যারাথনে ২ ঘণ্টা ৩৫ সেকেন্ড সময়ে যে রেকর্ড গড়েছিলেন, তা ভেঙে গেছে রবিবার। তবে ২০১৯ সালে এলিউড কিপচোগে ‘নিয়ন্ত্রিত পরিবেশে’ দুই ঘণ্টার নিচে দৌড়েছিলেন, যা রেকর্ডযোগ্য বলে বিবেচিত হয়নি। তাই সাওয়েই প্রথম দৌড়বিদ, যিনি ম্যারাথনে এই অসম্ভব কীর্তি গড়লেন।

রেসের অর্ধেক পথ পার হওয়ার সময়ই সাওয়ে বিশ্ব রেকর্ডের গতিতে ছিলেন। তার সঙ্গে টিকে ছিলেন ইথিওপিয়ার ইয়োমিফ কেজেলচা, এটি ছিল তার ম্যারাথন অভিষেক। কেজেলচা ১ ঘণ্টা ৫৯ মিনিট ৪১ সেকেন্ডে শেষ করে দ্বিতীয় হয়ে দুই ঘণ্টার নিচে দৌড়ানো দ্বিতীয় দৌড়বিদ হলেন। উগান্ডার জ্যাকব কিপলিমো ২ ঘণ্টা ২৮ সেকেন্ড সময়ে দৌড় শেষ করে তৃতীয় হয়েছেন, যা কিপটুমের পুরনো বিশ্ব রেকর্ডের চেয়েও সাত সেকেন্ড কম।

দৌড় শেষে সাওয়ে আবেগে ভেসে গেছেন, 'আমি এখন দারুণ অনুভব করছি। আমি অনেক খুশি। এই দিনটি আমার জন্য চিরস্মরণীয়। ফিনিশিং লাইনে পৌঁছে যখন সময়টা দেখলাম, তখন আমি উত্তেজনায় কাঁপছিলাম।'

কেনিয়ার পশ্চিমাঞ্চলের এক প্রত্যন্ত পার্বত্য গ্রামে বেড়ে ওঠেন সাওয়ে, যেখানে বিদ্যুৎ পর্যন্ত ছিল না। দাদি 'কোকো'র কাছে মানুষ হওয়া সাওয়ে কিশোর বয়সে স্কুলে যেতেন দৌড়ে। ২০২০ সালে গোড়ালির টেন্ডন ছিঁড়ে যাওয়ায় বড় ধাক্কা খান। তবে সেরে উঠে ইতালিয়ান কোচ ক্লাউদিও বেরারদেল্লির অধীনে কাপসাবেত শহরে প্রশিক্ষণ শুরু করেন। ২০২৩ সালে রিগায় বিশ্ব রোড রানিং চ্যাম্পিয়নশিপে হাফ ম্যারাথনে স্বর্ণপদক জেতেন সাওয়ে। ২০২৪ সালের ডিসেম্বরে ভ্যালেন্সিয়া ম্যারাথনে অভিষেকেই ২:০২:০৫ সময়ে জেতেন, যা ইতিহাসের দ্বিতীয় দ্রুততম ম্যারাথন। এরপর ২০২৫ সালে লন্ডন ও বার্লিনে টানা দুটি ম্যারাথন জেতেন। অর্থাৎ আজ পর্যন্ত চারটি ম্যারাথনে নেমে চারটিই জিতেছেন সাওয়ে।

একই দিনে নারীদের ম্যারাথনেও নতুন বিশ্ব রেকর্ড গড়েন ইথিওপিয়ার তিগস্ত আসেফা। ২ ঘণ্টা ১৫ মিনিট ৪১ সেকেন্ডে শেষ করে নিজের আগের রেকর্ড নিজেই ভাঙেন তিনি।

লন্ডন ম্যারাথনসাওয়েঅ্যাথলেটিকসকেনিয়া
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    সিজারের পর নারীর মৃত্যু, অবহেলার অভিযোগ পরিবারের

    সিজারের পর নারীর মৃত্যু, অবহেলার অভিযোগ পরিবারের

    চূড়ান্ত সুপারিশের পরও নিয়োগপত্র পাননি রাজবাড়ীর ১০ প্রার্থী

    চূড়ান্ত সুপারিশের পরও নিয়োগপত্র পাননি রাজবাড়ীর ১০ প্রার্থী

    বিদায় নেবেন কর্মীরা, ৩৭০ বিষধর সাপের কী হবে

    বিদায় নেবেন কর্মীরা, ৩৭০ বিষধর সাপের কী হবে

    হাসিনার বিষয়ে আলোচনার মাধ্যমে সিদ্ধান্তে পৌঁছাবে বাংলাদেশ-ভারত, আশা যুক্তরাষ্ট্রের

    হাসিনার বিষয়ে আলোচনার মাধ্যমে সিদ্ধান্তে পৌঁছাবে বাংলাদেশ-ভারত, আশা যুক্তরাষ্ট্রের

    ডোবায় মাছ ধরতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে স্কুলছাত্রের মৃত্যু

    ডোবায় মাছ ধরতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে স্কুলছাত্রের মৃত্যু

    মা হারানো ছেলেটি হাসপাতাল থেকে বাসায় ফিরেছে

    মা হারানো ছেলেটি হাসপাতাল থেকে বাসায় ফিরেছে

    সিটি নির্বাচনে জামায়াতের ১৩ প্রার্থী চূড়ান্ত, কে কোথায়

    সিটি নির্বাচনে জামায়াতের ১৩ প্রার্থী চূড়ান্ত, কে কোথায়

    রেলওয়ের ৬ কোটি টাকার গোপন দর ফাঁস, কাজ সেই আফসারের হাতে

    রেলওয়ের ৬ কোটি টাকার গোপন দর ফাঁস, কাজ সেই আফসারের হাতে

    নবীনবরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হত্যাচেষ্টা মামলার আসামি, ক্ষোভ

    নবীনবরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হত্যাচেষ্টা মামলার আসামি, ক্ষোভ

    মাধবপুরে আ. লীগ নেতা গ্রেপ্তার, বৈষম্যবিরোধী মামলায় কারাগারে

    মাধবপুরে আ. লীগ নেতা গ্রেপ্তার, বৈষম্যবিরোধী মামলায় কারাগারে

    বেকারদের ‘শেষ আশ্রয়েও’ ভেরিফিকেশন বাধা, হতাশায় হাজারো তরুণ

    বেকারদের ‘শেষ আশ্রয়েও’ ভেরিফিকেশন বাধা, হতাশায় হাজারো তরুণ

    ১১ বোয়িং কেনার চুক্তি, বাংলাদেশকে নিয়ে ট্রাম্পের পোস্ট

    ১১ বোয়িং কেনার চুক্তি, বাংলাদেশকে নিয়ে ট্রাম্পের পোস্ট

    প্রশাসকরাই পাচ্ছেন বিএনপির সবুজ সংকেত

    প্রশাসকরাই পাচ্ছেন বিএনপির সবুজ সংকেত

    কাঞ্চনজঙ্ঘা দেখতে পঞ্চগড়ে

    কাঞ্চনজঙ্ঘা দেখতে পঞ্চগড়ে

    মারণাস্ত্র নয়, বিশ্ব বদলাবে মানবতায়

    মারণাস্ত্র নয়, বিশ্ব বদলাবে মানবতায়