ব্যালন ডি'অর
কত পয়েন্টে এমবাপ্পেকে পেছনে ফেলেছেন কেইন?

সংগৃহীত ছবি
ইংলিশদের ২৫ বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে ব্যালন ডি’অর ঘরে ফিরিয়েছেন হ্যারি কেইন। কেইন পেছনে ফেলেছেন ফ্রান্সের কিলিয়ান এমবাপ্পেকে। কত পয়েন্টে এগিয়ে থেকে এবার ব্যালন জিতলেন এই বায়ার্ন ও ইংল্যান্ডের তারকা?
ফরাসি গণমাধ্যম লেকিপ ২০২৬ ব্যালন ডি’অরে প্রতিদ্বন্দ্বী খেলোয়াড়দের প্রাপ্ত পয়েন্টের পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করেছে। যেখানে সর্বোচ্চ ১০৫৫ পয়েন্ট পেয়েছেন কেইন। রানার্সআপ বা দ্বিতীয় হয়ে এবার দৌড় শেষ করা এমবাপে ১০২৭ পয়েন্ট পেয়েছেন। যা ৭০ বছরের ইতিহাসে চতুর্থ সর্বনিম্ন ব্যবধান বলে উল্লেখ করেছে সংবাদমাধ্যমটি।
তৃতীয় স্থানে থাকা লামিন ইয়ামাল পেয়েছেন ৮৮১ পয়েন্ট। এরপ্র ৭২৬ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে আছেন রোদ্রি। লিওনেল মেসি পেয়েছেন ৬১২ পয়েন্ট।
২০১৯ সালে লিভারপুল ডিফেন্ডার ভার্জিল ফন ডাইককে মাত্র ৭ পয়েন্টে হারিয়েছিলেন বার্সেলোনার কিংবদন্তি লিওনেল মেসি।
ব্যালন ডি’অর নির্বাচন করেন ১০০ জন আন্তর্জাতিক সাংবাদিকের সমন্বয়ে গঠিত একটি জুরি বোর্ড। প্রথম স্থানের জন্য ১৫ পয়েন্ট, দ্বিতীয় স্থানের জন্য ১২ পয়েন্ট এবং তৃতীয় স্থানের জন্য ১০ পয়েন্ট দেওয়া হয়। এরপর শীর্ষ ১০-এর বাকি স্থানগুলোর জন্য যথাক্রমে ৮, ৭, ৫, ৪, ৩, ২ ও ১ পয়েন্ট দেওয়া হয়।
ব্যালন ডি’অরের সেরা দশের এবারের পয়েন্ট তালিকা
১. হ্যারি কেইন (ইংল্যান্ড ও বায়ার্ন মিউনিখ) – ১০৫৫ পয়েন্ট
২. কিলিয়ান এমবাপ্পে (ফ্রান্স ও রিয়াল মাদ্রিদ) – ১০২৭ পয়েন্ট
৩. লামিন ইয়ামাল (স্পেন ও বার্সেলোনা) – ৮৮১ পয়েন্ট
৪. রোদ্রি (স্পেন, বার্সেলোনা) – ৭২৬ পয়েন্ট
৫. লিওনেল মেসি (আর্জেন্টিনা ও ইন্টার মায়ামি) – ৬১২ পয়েন্ট
৬. কাভারৎস্খেলিয়া (জর্জিয়া ও পিএসজি) – ৫৪১ পয়েন্ট
৭. উসমান দেম্বেলে (ফ্রান্স ও পিএসজি) – ৪১৮ পয়েন্ট
৮. আর্লিং হলান্ড (নরওয়ে ও ম্যানচেস্টার সিটি) – ৩৭৮ পয়েন্ট
৯. মাইকেল ওলিসে (ফ্রান্স ও বায়ার্ন মিউনিখ) – ২৯৬ পয়েন্ট
১০. ফ্যাবিয়ান রুইজ (স্পেন ও পিএসজি) – ২০১ পয়েন্ট



