মর্নিং স্টার
ক্রীড়া ডেস্ক

চ্যাম্পিয়নস লিগে লাইপজিগ ও লা লিগায় এল ক্লাসিকোর প্রস্তুতিটা দারুণ হলো রিয়াল মাদ্রিদের। কিলিয়ান এমবাপ্পের জোড়া গোলে সেভিয়াকে তারা হারাল ৪-১ ব্যবধানে। রিয়ালের অন্য দুটি গোল আর্দা গুলের ও ইয়ান দিওমান্দের। সেভিয়ার হয়ে একবার বল জালে জড়ান মানু বুয়েনো। ৩০তম গুলেরের গোলের পর ৩৭তম মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন কিলিয়ান এমবাপ্পে। বেলিংহামের ব্যাকহিল ফ্লিকে ১৮০ ডিগ্রি ঘুরে এক ডিফেন্ডার ও গোলরক্ষককে কাটিয়ে বল জালে জড়ান তিনি। ৬৩তম মিনিটে পানেনকা পেনাল্টিতে নিজের দ্বিতীয় গোল করেন এমবাপ্পে। এই মৌসুমে ১১ ম্যাচে তার গোল ১১টি।



