Agamir Somoy E-Paper
বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
চা বাগানে জামালের সুস্থতার পরিবার
বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় ফুটবল

নতুন গোলমেশিন

আনচেলত্তি জাদুতে বদলে গেছেন ভিনিসিয়ুস

ক্রীড়া ডেস্ক
agamir somoy
প্রকাশ: ১৮ নভেম্বর ২০২৬, ১৪:০৭
শেয়ার করুন:
আনচেলত্তি জাদুতে বদলে গেছেন ভিনিসিয়ুস

রিয়াল মাদ্রিদের পুরোনো গুরু কার্লো আনচেলত্তির ছোঁয়ায় জাতীয় দলেও যেন নিজেকে নতুন করে খুঁজে পেয়েছেন ভিনিসিয়ুস জুনিয়র। গতকাল মঙ্গলবার সিঙ্গাপুরের বিপক্ষে ব্রাজিলের ৭-০ গোলের বিশাল জয়ে আন্তর্জাতিক ক্যারিয়ারের প্রথম হ্যাটট্রিক তুলে নিয়েছেন ২৬ বছর বয়সী এই ফরোয়ার্ড। ম্যাচের প্রথম ২১ মিনিটের মধ্যেই তিন গোল করে দলের জয় একপ্রকার নিশ্চিত করে ফেলেন তিনি।

ম্যাচের নবম মিনিটে ব্রুনো গিমারেসের পাস থেকে গোলের খাতা খোলেন ভিনিসিয়ুস। এর ছয় মিনিট পর (১৫ মিনিটে) এনদ্রিকের সহায়তায় ব্যবধান দ্বিগুণ করেন। আর ২১ মিনিটে এস্তেভাওয়ের বাড়ানো বল থেকে ফাঁকা জালে বল জড়িয়ে জাতীয় দলের জার্সিতে নিজের প্রথম হ্যাটট্রিক পূর্ণ করেন এই তারকা। এর আগে জাপানের বিপক্ষে ৩-২ গোলে হেরে যাওয়া ম্যাচেও জোড়া গোল করেছিলেন ভিনি। অর্থাৎ চলমান আন্তর্জাতিক বিরতিতে দুই ম্যাচেই তাঁর গোলসংখ্যা দাঁড়াল পাঁচে।

আরও পড়ুন

বছরটা কেমন কাটল আর্জেন্টিনার?

১৮ নভেম্বর ২০২৬

সিঙ্গাপুরের বিপক্ষে হ্যাটট্রিকের মধ্য দিয়ে ব্রাজিলের জার্সিতে ৫৯ ম্যাচে ভিনিসিয়ুসের মোট গোল হলো ১৯টি। পরিসংখ্যান বলছে, কার্লো আনচেলত্তি ব্রাজিলের দায়িত্ব নেওয়ার পরই ভিনিসিয়ুসের গোলক্ষুধা অবিশ্বাস্যভাবে বেড়ে গেছে। ২০২৫ সালের মে মাসে আনচেলত্তি সেলেসাওদের কোচ হওয়ার আগে ব্রাজিলের হয়ে ৩৯ ম্যাচে মাত্র ৬ গোল করেছিলেন ভিনিসিয়ুস। অথচ ইতালিয়ান এই কোচের অধীনে মাত্র ২০ ম্যাচেই তিনি করেছেন ১৩ গোল।

শুধু তা-ই নয়, আনচেলত্তি যুগে ব্রাজিলের সর্বোচ্চ গোলদাতাও এখন ভিনিসিয়ুস। তালিকায় তার পরেই আছেন এস্তেভাও (৭ গোল)। এছাড়া রায়ান, ব্রুনো গিমারেস, কাসেমিরো, গ্যাব্রিয়েল মার্তিনেল্লি ও মাতেউস কুনিয়া করেছেন ৩টি করে গোল। সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচটিতে আনচেলত্তির অধীনে ব্রাজিলের ৫০তম গোলটিও এসেছে ভিনিসিয়ুসের পা থেকে।

আরও পড়ুন

ব্রাজিলের পর আর্জেন্টিনাও মাতল ‘সেভেন আপ’ উৎসবে

১৮ নভেম্বর ২০২৬

গুরুর অধীনে নিজের এমন আমূল পরিবর্তন নিয়ে সিঙ্গাপুর ম্যাচের আগেই ভিনিসিয়ুস বলেছিলেন, ‘তিনি আমাকে সবসময় আগলে রেখেছেন এবং সেরা উপায়ে দিকনির্দেশনা দিয়েছেন। যখন শুনেছিলাম তিনি জাতীয় দলের কোচ হয়ে আসছেন, তখনই খুব খুশি হয়েছিলাম। কারণ, আমি জানতাম তাঁর অধীনে আমার পরিসংখ্যান আরও সমৃদ্ধ হবে।’

মজার ব্যাপার হলো, জাতীয় দলের জার্সিতে দুর্দান্ত ছন্দে থাকলেও ক্লাব ফুটবলে রিয়াল মাদ্রিদের হয়ে চলতি মৌসুমে বেশ সংগ্রাম করছেন ভিনিসিয়ুস; সেখানে ১২ ম্যাচে মাত্র ১ গোল ও ৩টি অ্যাসিস্ট করেছেন তিনি। ব্রাজিলের সমর্থকদের পাশাপাশি মাদ্রিদ ভক্তরাও এখন আশা করছেন, আনচেলত্তির মতোই রিয়ালের বর্তমান কোচ হোসে মরিনহো ভিনিসিয়ুসের সেরা ফর্ম ফিরিয়ে আনতে সক্ষম হবেন।

ভিনিসিয়ু জুনিয়রকার্লো আনচেলত্তিব্রাজিল
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    পার্সেলে আসত খাবার, বাইরে বের হতেন না সাঈদ খোকন

    পার্সেলে আসত খাবার, বাইরে বের হতেন না সাঈদ খোকন

    ‘শেখ হাসিনা ফিরবেন’- ভিডিওবার্তার পর সাঈদ খোকন গ্রেপ্তার

    ‘শেখ হাসিনা ফিরবেন’- ভিডিওবার্তার পর সাঈদ খোকন গ্রেপ্তার

    পরিবারের সদস্যদের নিয়ে একসঙ্গে করা যাবে জার্মানির ভিসার আবেদন

    পরিবারের সদস্যদের নিয়ে একসঙ্গে করা যাবে জার্মানির ভিসার আবেদন

    চট্টগ্রাম বন্দরের জেটিতে কাজ বন্ধ রেখে বিক্ষোভে শ্রমিকরা

    চট্টগ্রাম বন্দরের জেটিতে কাজ বন্ধ রেখে বিক্ষোভে শ্রমিকরা

    সাবেক মুক্তিযুদ্ধ মন্ত্রীর বাড়িতে আগুন

    সাবেক মুক্তিযুদ্ধ মন্ত্রীর বাড়িতে আগুন

    টুঙ্গিপাড়ায় থানায় আগুন, অস্ত্র লুট, এমপি জিলানীর বাড়িতে অগ্নিসংযোগ

    টুঙ্গিপাড়ায় থানায় আগুন, অস্ত্র লুট, এমপি জিলানীর বাড়িতে অগ্নিসংযোগ

    লন্ডনে নাহিদের সভা শেষে এনসিপির নেতা-কর্মীদের ওপর লাঠি নিয়ে হামলা

    লন্ডনে নাহিদের সভা শেষে এনসিপির নেতা-কর্মীদের ওপর লাঠি নিয়ে হামলা

    একজনের দ্বারা প্রতিনিয়ত ব্ল্যাকমেইলের শিকার হচ্ছি : ফারিণ

    একজনের দ্বারা প্রতিনিয়ত ব্ল্যাকমেইলের শিকার হচ্ছি : ফারিণ

    ওসমান ফারুকের পদত্যাগ, কিশোরগঞ্জ-৩ আসন শূন্য ঘোষণা

    ওসমান ফারুকের পদত্যাগ, কিশোরগঞ্জ-৩ আসন শূন্য ঘোষণা

    তোমাদের আপা আসার জন্য পালিয়ে যাননি— ছাত্রলীগ নেতাকে রাবি প্রক্টর

    তোমাদের আপা আসার জন্য পালিয়ে যাননি— ছাত্রলীগ নেতাকে রাবি প্রক্টর

    ‘ইয়া আল্লাহ, আমার পরীকে এত শাস্তি দিচ্ছেন কেন’

    ‘ইয়া আল্লাহ, আমার পরীকে এত শাস্তি দিচ্ছেন কেন’

    আদালত চত্বরে হেনস্তার শিকার আগামীর সময়ের সাংবাদিক

    আদালত চত্বরে হেনস্তার শিকার আগামীর সময়ের সাংবাদিক

    রাজধানীর পল্লবী ও মহাখালীতে যাত্রীবাহী বাসে আগুন

    রাজধানীর পল্লবী ও মহাখালীতে যাত্রীবাহী বাসে আগুন

    গ্রিসের উপকূলে ডুবল নৌকা, বেঁচে ফেরা মাসুম জানালেন— প্রায় সবাই ছিলেন বাংলাদেশি

    গ্রিসের উপকূলে ডুবল নৌকা, বেঁচে ফেরা মাসুম জানালেন— প্রায় সবাই ছিলেন বাংলাদেশি

    কাজীদের কর্মবিরতিতে দেশজুড়ে বন্ধ বিয়ে-তালাক নিবন্ধন

    কাজীদের কর্মবিরতিতে দেশজুড়ে বন্ধ বিয়ে-তালাক নিবন্ধন