Agamir Somoy E-Paper
শুক্রবার, ২৩ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
হাজারো মানুষের প্রেরণা রফিকুল
শুক্রবার, ২৩ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় ফুটবল

অনূর্ধ্ব-১৫ বিশ্বকাপ

ফুটবল বিশ্বকাপে ‘অভিষেকের’ অপেক্ষায় বাংলাদেশ

ক্রীড়া প্রতিবেদক
agamir somoy
প্রকাশ: ২৩ অক্টোবর ২০২৬, ২১:৪৯
ফুটবল বিশ্বকাপে ‘অভিষেকের’ অপেক্ষায় বাংলাদেশ

ছবি: বাফুফে

৩২ থেকে বাড়িয়ে ৪৮ দলের বিশ্বকাপ করে ফেলেছে ফিফা। সংখ্যাটা সামনে বেড়ে হতে পারে ৬৪! এ নিয়ে বিতর্কের মধ্যেই সদস্য ২১১টি দেশ নিয়েই প্রথমবার অনূর্ধ্ব-১৫ বিশ্বকাপ আয়োজন করতে যাচ্ছে ফুটবলের নিয়ন্ত্রক সংস্থাটি।

সবার দরজা খোলা থাকলেও ১৮৯টি দেশ অংশ নিচ্ছে প্রথম আসরে। বিশ্বকাপ হবে প্রায় এক হাজার ম্যাচের! বাকুর হোভসান কম্পিটিশন কমপ্লেক্স এবং ক্রিস্টাল হলে হবে ম্যাচগুলো। তৈরি রাখা হয়েছে একসঙ্গে ২০টি ম্যাচ আয়োজনের পরিকাঠামো।

এই বিশ্বকাপের প্রথম সংস্করণেই নিজেদের সামর্থ্য দেখাতে তৈরি বাংলাদেশ। আর শনিবার যেকোনো পর্যায়ে ফুটবল বিশ্বকাপে বাংলাদেশের অভিষেক হচ্ছে ওয়েলসের বিপক্ষে ম্যাচ দিয়ে। আজারবাইজানের বাকুতে বাংলাদেশ সময় শনিবার বেলা ১১টায় শুরু হবে ম্যাচটি। কোচ আকবর হোসেন রিদন বাফুফের দেওয়া ভিডিও বার্তায় বললেন, ‘আমাদের প্রথম ম্যাচের প্রতিপক্ষ ইউরোপিয়ান দল ওয়েলস। আমাদের ছেলেরাও প্রস্তুত।’

ওয়েলসের শক্তি-দুর্বলতা নিয়ে জানা না থাকলেও আত্মবিশ্বাসী রিদন, ‘যেহেতু ইউরোপিয়ান একটা দল, তাদের কোনো তথ্য আমাদের কাছে নেই খুব একটা। আমরা নিজেদের গেম প্ল্যানের ওপর ভরসা করছি। ম্যাচের ওপর নির্ভর করে তাদের ইনটেনশন, সামর্থ্য নিয়ে অবগত হবো। তারপর আমরা পরবর্তী পরিকল্পনা ঠিক করব। আমি আশা করি, ছেলেরা হতাশ করবে না।’

বাকুতে সুযোগ-সুবিধার প্রশংসা করে বাংলাদেশের গোলরক্ষক কোচ আরিফুজ্জামান হিমেল নিজেদের লক্ষ্য নিয়ে বললেন, ‘আমাদের লক্ষ্য গ্রুপ চ্যাম্পিয়ন হওয়া।’ আটজনের দল নিয়ে দুই অর্ধে খেলা হবে ২০ মিনিট করে। গ্রুপ পর্বের পরে দলগুলোকে ছয়টি টিয়ারে ভাগ করা হবে। তারপর চলবে পরের রাউন্ডের খেলা। ‘জি’ গ্রুপে বাংলাদেশের সঙ্গে আছে ফিজি, বুরুন্ডি, ইন্দোনেশিয়া, পর্তুগাল ও ওয়েলস।

বাংলাদেশবিশ্বকাপ ফুটবলফিফা
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    সরকারি সফরের নামে স্ত্রীকে নিয়ে ‘ভ্রমণ’ রেল সচিবের

    সরকারি সফরের নামে স্ত্রীকে নিয়ে ‘ভ্রমণ’ রেল সচিবের

    কবি ও অনুবাদক রথো রাফি মারা গেছেন

    কবি ও অনুবাদক রথো রাফি মারা গেছেন

    খালে পড়ে ছিল যুবকের দুই হাত রশি দিয়ে বাঁধা মরদেহ, সঙ্গে ইট বাঁধা বস্তা

    খালে পড়ে ছিল যুবকের দুই হাত রশি দিয়ে বাঁধা মরদেহ, সঙ্গে ইট বাঁধা বস্তা

    খেলাপি আদায়ে চমক কৃষি ব্যাংকের

    খেলাপি আদায়ে চমক কৃষি ব্যাংকের

    সেতু নেই ডাকাতিয়া নদীতে, স্বেচ্ছাশ্রমে ২৬০ ফুট বাঁশের সাঁকো

    সেতু নেই ডাকাতিয়া নদীতে, স্বেচ্ছাশ্রমে ২৬০ ফুট বাঁশের সাঁকো

    চুয়েটে অচলাবস্থার এক মাস:  বাতিল ৩৩ পরীক্ষা ও ৮৬৪ ক্লাস

    চুয়েটে অচলাবস্থার এক মাস: বাতিল ৩৩ পরীক্ষা ও ৮৬৪ ক্লাস

    মাইকিং করে ঘোষণা হলো শেখ হাসিনা ডিসেম্বরে দেশে ফিরবেন

    মাইকিং করে ঘোষণা হলো শেখ হাসিনা ডিসেম্বরে দেশে ফিরবেন

    সাজেকে সেনাবাহিনীর সঙ্গে সশস্ত্র সন্ত্রাসীদের গোলাগুলি

    সাজেকে সেনাবাহিনীর সঙ্গে সশস্ত্র সন্ত্রাসীদের গোলাগুলি

    পুলিশের বাড়িতে নিজেদের দ্বন্দ্বেই পুলিশের অভিযান

    পুলিশের বাড়িতে নিজেদের দ্বন্দ্বেই পুলিশের অভিযান

    ওসির সঙ্গে বাদানুবাদ, ‘আপনি বিরাট আওয়ামী লীগ ছিলেন’ বললেন রুমিন ফারহানা

    ওসির সঙ্গে বাদানুবাদ, ‘আপনি বিরাট আওয়ামী লীগ ছিলেন’ বললেন রুমিন ফারহানা

    গ্লোব শপিং সেন্টারের দোকানে হামলা ও দখলের অভিযোগ ঢাকা কলেজ ছাত্রদল নেতাদের বিরুদ্ধে

    গ্লোব শপিং সেন্টারের দোকানে হামলা ও দখলের অভিযোগ ঢাকা কলেজ ছাত্রদল নেতাদের বিরুদ্ধে

    কালীগঞ্জে শিশুকে সংঘবদ্ধ ধর্ষণ, আটক ৩ প্রতিবেশী

    কালীগঞ্জে শিশুকে সংঘবদ্ধ ধর্ষণ, আটক ৩ প্রতিবেশী

    প্রধানমন্ত্রীর রাজশাহী সফরে ফেসবুকে ‘হুমকি’, বাবা-ছেলে ডিবি হেফাজতে

    প্রধানমন্ত্রীর রাজশাহী সফরে ফেসবুকে ‘হুমকি’, বাবা-ছেলে ডিবি হেফাজতে

    হেফাজতের উদ্যোগে নতুন প্ল্যাটফর্ম, ভিড়েছে জামায়াত জোটের দুটি দল

    হেফাজতের উদ্যোগে নতুন প্ল্যাটফর্ম, ভিড়েছে জামায়াত জোটের দুটি দল

    পঞ্চগড়ে দেড় লাখ টাকাসহ উপসহকারী প্রকৌশলীকে আটকালেন স্থানীয়রা

    পঞ্চগড়ে দেড় লাখ টাকাসহ উপসহকারী প্রকৌশলীকে আটকালেন স্থানীয়রা