Agamir Somoy E-Paper
বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
মানুষের হাসিতেই তোফায়েলের তৃপ্তি
বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় ফুটবল

ব্রাজিল ম্যাচ নিয়ে বিপাকে ভারত

ক্রীড়া ডেস্ক
agamir somoy
প্রকাশ: ০৭ আগস্ট ২০২৬, ১৭:২৩
শেয়ার করুন:
ব্রাজিল ম্যাচ নিয়ে বিপাকে ভারত

সংগৃহীত ছবি

ব্রাজিলের বিপক্ষে ঐতিহাসিক ম্যাচটি খেলতে ভারতের ফুটবল ফেডারেশন যেন এক অদ্ভুত সমীকরণের সামনে। একদিকে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল, অন্যদিকে একই সময়ে ফিফা আশিয়ান কাপ। শেষ পর্যন্ত দুটির কোনোটিই ছাড়ছে না ভারত। তবে সমাধান হিসেবে আশিয়ান কাপে দ্বিতীয় সারির দল নামানোর পরিকল্পনা করেছে দেশটির ফেডারেশন।

আগামী ৩ অক্টোবর ভারতের মাটিতে প্রথমবারের মতো ব্রাজিলের মুখোমুখি হওয়ার কথা ভারতের। ম্যাচটি ঘিরে এরই মধ্যে দেশটির ফুটবলপ্রেমীদের মধ্যে তৈরি হয়েছে ব্যাপক আগ্রহ। কিন্তু সমস্যার শুরু হয়েছে সূচিকে ঘিরে। ২৪ সেপ্টেম্বর থেকে ৪ অক্টোবর পর্যন্ত চলবে ফিফা আশিয়ান কাপ। অর্থাৎ ব্রাজিলের বিপক্ষে ম্যাচের ঠিক আগেই প্রতিযোগিতাটির শেষ ধাপের ম্যাচ খেলতে হতে পারে ভারতকে।

আশিয়ান কাপের সেমিফাইনাল কিংবা ফাইনালে উঠলে ভারতের মূল দলের ফুটবলারদের ব্রাজিল ম্যাচে নামানো কঠিন হয়ে পড়বে। ব্রাজিলের বিপক্ষে ঐতিহাসিক ম্যাচে সেরা দলটিকেই মাঠে নামাতে চায় ভারতীয় ফেডারেশন। সেই লক্ষ্যেই আশিয়ান কাপে বিকল্প দল পাঠানোর পরিকল্পনা করা হচ্ছে বলে জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম।

ভারতের গ্রুপে রয়েছে ইন্দোনেশিয়া, মালয়েশিয়া ও সিঙ্গাপুর। গ্রুপসেরা দলই যাবে পরের পর্বে। ফলে প্রতিযোগিতাটিতে মূল দল না খেললে ভারতের জন্য ফল পাওয়ার সম্ভাবনাও কমে যাবে।

ফেডারেশনের এই সিদ্ধান্ত অবশ্য সবার আশানুরূপ হয়নি। ভারতের সাবেক অধিনায়ক ভাইচুং ভুটিয়া আশিয়ান কাপে মূল দল খেলানোর পক্ষে। তার মতে, দীর্ঘমেয়াদে ভারতীয় ফুটবলের উন্নতির জন্য একটি ব্রাজিল ম্যাচের চেয়ে কয়েকটি প্রতিযোগিতামূলক ম্যাচ অনেক বেশি গুরুত্বপূর্ণ।

ভুটিয়ার যুক্তি, ব্রাজিলের বিপক্ষে খেলার অভিজ্ঞতা অবশ্যই বিশেষ কিছু। কিন্তু সেটি মাত্র একটি ম্যাচ। অন্যদিকে আশিয়ান কাপে তিন-চারটি প্রতিযোগিতামূলক ম্যাচ খেলার সুযোগ পাবে ভারত। তাই ভবিষ্যতের জাতীয় দল গড়ার দিক থেকে আশিয়ান কাপকে বেশি গুরুত্ব দেওয়ার দাবি তার।

তবে ফেডারেশন আপাতত দুই পথই খোলা রাখছে। ব্রাজিলের বিপক্ষে সেরা দল আর আশিয়ান কাপে দ্বিতীয় সারির দল—এই পরিকল্পনাই বাস্তবায়িত হলে একই সময়ে ভারতকে দেখা যাবে দুই ভিন্ন চেহারায়। একদিকে ইতিহাসের হাতছানি, অন্যদিকে ভবিষ্যৎ গড়ার পরীক্ষা।

ভারত-ব্রাজিলভারত ফুটবলআশিয়ান কাপব্রাজিল
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    আ.লীগের সঙ্গে ‘যোগাযোগ’, নজরদারিতে এসপি জাহাঙ্গীর

    আ.লীগের সঙ্গে ‘যোগাযোগ’, নজরদারিতে এসপি জাহাঙ্গীর

    অন্ধকারের অন্তরে কার বিপুল আলোর সন্ধান!

    অন্ধকারের অন্তরে কার বিপুল আলোর সন্ধান!

    সাবেক উপদেষ্টা আসিফ নজরুলের মোবাইল ছিনতাই

    সাবেক উপদেষ্টা আসিফ নজরুলের মোবাইল ছিনতাই

    প্রাথমিকের পদক বিতরণে টিকটকার মামুন, শোরগোলের পর নামানো হলো মঞ্চ থেকে

    প্রাথমিকের পদক বিতরণে টিকটকার মামুন, শোরগোলের পর নামানো হলো মঞ্চ থেকে

    ব্যাংকই চেনেন না তারা, অথচ অ্যাকাউন্টে লেনদেন সোয়া তিন কোটি

    ব্যাংকই চেনেন না তারা, অথচ অ্যাকাউন্টে লেনদেন সোয়া তিন কোটি

    কার্যক্রম নিষিদ্ধ যুক্তরাষ্ট্র আ.লীগ নেতাদের দিল্লিযাত্রা, বলছেন হাসিনার সঙ্গে হবে বৈঠক

    কার্যক্রম নিষিদ্ধ যুক্তরাষ্ট্র আ.লীগ নেতাদের দিল্লিযাত্রা, বলছেন হাসিনার সঙ্গে হবে বৈঠক

    নিরাপত্তার শঙ্কায় ঢাকা বিশ্ববিদ্যালয় ছাড়লেন ২ বিদেশি শিক্ষার্থী

    নিরাপত্তার শঙ্কায় ঢাকা বিশ্ববিদ্যালয় ছাড়লেন ২ বিদেশি শিক্ষার্থী

    আসাদের মতো যত্নশীল স্বামী, দায়িত্বশীল পুরুষ আগে পাইনি: পারশা

    আসাদের মতো যত্নশীল স্বামী, দায়িত্বশীল পুরুষ আগে পাইনি: পারশা

    রাজধানীতে আ.লীগ নেতাকে ছাড়াতে গিয়ে আটক স্বেচ্ছাসেবক দলের নেতা

    রাজধানীতে আ.লীগ নেতাকে ছাড়াতে গিয়ে আটক স্বেচ্ছাসেবক দলের নেতা

    উত্তরা ব্যাংককে ঠকিয়ে যাচ্ছে চেয়ারম্যান-ভাইস চেয়ারম্যানের কোম্পানি

    উত্তরা ব্যাংককে ঠকিয়ে যাচ্ছে চেয়ারম্যান-ভাইস চেয়ারম্যানের কোম্পানি

    আবার রাজধানীতে থানার ভেতরে ককটেল বিস্ফোরণ

    আবার রাজধানীতে থানার ভেতরে ককটেল বিস্ফোরণ

    ছাত্রীকে ধর্ষণের দায়ে সেই মাদ্রাসা শিক্ষকের মৃত্যুদণ্ড

    ছাত্রীকে ধর্ষণের দায়ে সেই মাদ্রাসা শিক্ষকের মৃত্যুদণ্ড

    গ্রামে গ্রামে তৃষ্ণা মেটান কামরুল

    গ্রামে গ্রামে তৃষ্ণা মেটান কামরুল

    ছাত্রশক্তির ঢাবি সভাপতির ওপর হামলার ঘটনায় মামলা

    ছাত্রশক্তির ঢাবি সভাপতির ওপর হামলার ঘটনায় মামলা

    স্কুলে ভর্তিতে প্রথম শ্রেণি ছাড়া সব ক্লাসে পরীক্ষা

    স্কুলে ভর্তিতে প্রথম শ্রেণি ছাড়া সব ক্লাসে পরীক্ষা