চ্যাম্পিয়নস লিগ ড্র
৩৬ দলের কে কোন পটে

সংগৃহীত ছবি
গত দুই মৌসুমের মতো এবারও ৩৬ দল নিয়ে হতে যাচ্ছে চ্যাম্পিয়নস লিগ। গ্রুপ পর্বের ড্রয়ের আগে চার পটে ভাগ করা হয়েছে দলগুলোকে। আজ বাংলাদেশ সময় রাত ১০টায় মোনাকোর গ্রিমালদি ফোরামে অনুষ্ঠিত হবে গ্রুপ পর্বের ড্র।
গত পাঁচ মৌসুমে উয়েফার প্রতিযোগিতায় পারফরম্যান্সের ভিত্তিতে তাদের চারটি পটে ভাগ করা হয়েছে। ড্রয়ে প্রতিটি দল চারটি পটের প্রতিটি থেকে দুটি করে প্রতিপক্ষ পাবে। লিগ পর্বে প্রতিটি দলের আটটি ম্যাচ থাকবে, চারটি নিজেদের মাঠে এবং চারটি প্রতিপক্ষের মাঠে।
টানা দুইবারের চ্যাম্পিয়ন পিএসজি সরাসরি পট-১ এ জায়গা পেয়েছে। এই পটে তাদের সঙ্গে রয়েছে গত মৌসুমের রানার্সআপ আর্সেনাল। এছাড়া ইউরোপের শীর্ষ ক্লাবগুলোর মধ্যে রিয়াল মাদ্রিদ, বার্সেলোনা, লিভারপুল, বায়ার্ন মিউনিখ, ম্যানচেস্টার সিটি, ইন্টার মিলান ও আতলেতিকো মাদ্রিদও এই পটে রয়েছে।
দুই বছর পর চ্যাম্পিয়ন্স লিগে ফিরছে তিনবারের চ্যাম্পিয়ন ম্যানচেস্টার ইউনাইটেড। তারা আছে পট-২ এ। এই পটে আছে গত মৌসুমের ইউরোপা লিগজয়ী অ্যাস্টন ভিলা। সাবেক ইউরোপিয়ান চ্যাম্পিয়ন বরুসিয়া ডর্টমুন্ড ও এফসি পোর্তোও রয়েছে একই পটে।
পট-৩ ও পট-৪ এর কয়েকটি দল শেষ দুই দিনে মূলপর্বে জায়গা নিশ্চিত করেছে। বুধবার প্লে-অফে লিঁওকে দুই লেগ মিলিয়ে ৩-২ গোলে হারিয়ে ২০০৮-০৯ মৌসুমের পর প্রথমবার বাছাইপর্ব পেরিয়ে মূল পর্বে উঠেছে ফেনেরবাচে। পট-৩ এ তাদের সঙ্গে রয়েছে এএইকে এথেন্স। প্রথম লেগ গোলশূন্য ড্রয়ের পর ঘরের মাঠে লেভস্কি সোফিয়াকে ৪-০ গোলে হারিয়ে ২০১৮-১৯ মৌসুমের পর প্রথমবার চ্যাম্পিয়ন্স লিগে জায়গা করে নিয়েছে গ্রিসের ক্লাবটি।
চ্যাম্পিয়ন্স লিগ লিগ পর্বের ড্রয়ের জন্য চূড়ান্ত পট
পট-১ :
পিএসজি (ফ্রান্স), বায়ার্ন মিউনিখ (জার্মানি), রিয়াল মাদ্রিদ (স্পেন), লিভারপুল (ইংল্যান্ড),
ইন্টার মিলান (ইতালি), ম্যানচেস্টার সিটি (ইংল্যান্ড), আর্সেনাল (ইংল্যান্ড), বার্সেলোনা
(স্পেন), আতলেতিকো মাদ্রিদ (স্পেন)
পট-২ :
বরুসিয়া ডর্টমুন্ড (জার্মানি), রোমা (ইতালি), স্পোর্টিং সিপি (পর্তুগাল), অ্যাস্টন
ভিলা (ইংল্যান্ড), পোর্তো (পর্তুগাল), ম্যানচেস্টার ইউনাইটেড (ইংল্যান্ড), ক্লাব ব্রুগ
(বেলজিয়াম), রিয়াল বেটিস (স্পেন), পিএসভি (নেদারল্যান্ডস)
পট-৩ :
ফেইনুর্দ (নেদারল্যান্ডস), লিলে (ফ্রান্স), গ্লিম্ট (নরওয়ে), নাপোলি (ইতালি),
আরবি লাইপজিগ (জার্মানি), ভিয়ারিয়াল (স্পেন), ফেনারবাচে (তুরস্ক), শাখতার দোনেৎস্ক
(ইউক্রেন), গালাতাসারাই (তুরস্ক)
পট-৪ :
স্লাভিয়া প্রাগ (চেকিয়া), স্লোভান ব্রাতিস্লাভা (স্লোভাকিয়া), স্টুটগার্ট (জার্মানি),
এএইকে এথেন্স (গ্রিস), লাস্ক (অস্ট্রিয়া), কোমো (ইতালি), লঁস (ফ্রান্স), ভাইকিং (নরওয়ে),
সাবাহ (আজারবাইজান)






