Agamir Somoy E-Paper
বুধবার, ২৬ আগস্ট, ২০২৬
আগামীর সময়
জনদুর্ভোগ লাঘবে উদ্যমী তপন
বুধবার, ২৬ আগস্ট, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

advertiseadvertise
আগামীর সময় ফুটবল

আলভারেসের স্বপ্ন আটকে গেছে বাস্তবের শিকলে

মানজুর আরমান
agamir somoy
প্রকাশ: ২৫ আগস্ট ২০২৬, ২৩:০৩
আলভারেসের স্বপ্ন আটকে গেছে বাস্তবের শিকলে

আর্জেন্টিনার নতুন প্রজন্মের তারকা হুলিয়ান আলভারেস। কাতার বিশ্বকাপেই প্রথম এই ফরোয়ার্ডকে চোখে পড়েছিল বিশেষভাবে। এরপর থেকেই তিনি হয়ে উঠেছেন সমর্থকদের মধ্যমণি। কিন্তু এখন কঠিন এক সময় পার করছেন এই ফরোয়ার্ড। নিজের স্বপ্ন ও বাস্তবতার মধ্যে অসহায়ের মতো আটকে আছেন তিনি। কিন্তু খারাপ সময়েও আলভারেসের অর্জন অস্বীকার করার সুযোগ নেই। মাত্র ২৬ বছর বয়সেই তিনি যা যা করেছেন তা অনেকের কাছেই স্বপ্নের মতো।

কাতার বিশ্বকাপ জয়

২০২২ বিশ্বকাপে বুকভরা প্রত্যাশা নিয়ে কাতারে পাড়ি জমায় আলবিসেলেস্তেরা। তাদের লক্ষ্য ছিলো ৩৬ বছরের অপেক্ষার অবসান ঘটানো। তার জন্য দরকার ছিলো ভারসাম্যপূর্ণ দল গঠন করা। তরুণ ও অভিজ্ঞ খেলোয়াড়দের সমন্বয়ে শক্ত ডিফেন্স ও মিডফিল্ড গঠন করেন লিওনেল স্কালোনি। কিন্তু আক্রমণে মেসিকে সাহায্য করবে এরকম একজন চরিত্র প্রয়োজন ছিলো স্কালোনির। শারীরিক সমস্যার কারণে আনহেল দি মারিয়া পুরোটা সময় মাঠে থাকতে পারতেন না। লাউতারো মার্তিনেসও সে সময় ইনজুরির কারণে সেরাটা দিতে পারছিলেন না। এমন সময় আর্জেন্টিনার দেবদূত হয়ে আসেন হুলিয়ান আলভারেস।

কাতার বিশ্বকাপে আলভারেস সুযোগ পেয়েছিলেন লাউতারোর ব্যাকআপ হিসেবে। টুর্নামেন্ট শুরুর সময় লাউতারো ই ছিলেন কোচের প্রথম পছন্দ। তাই অনেকে হয়তো সেসময় ধরে নিয়েছিলেন খেলার তেমন সুযোগ পাবেন না আলভারেস।

কিন্তু প্রথম ম্যাচে সৌদি আরবের কাছে অবিশ্বাস্য হারের পর সব হিসাব বদলে যায়। গ্রুপ পর্বের শেষ ম্যাচে পোল্যান্ডের বিপক্ষে শুরুর একাদশে ছিলেন আলভারেস। ৬৭তম মিনিটে দলের দ্বিতীয় গোলটি করে নিজের উপস্থিতির জানান দেন এই স্ট্রাইকার। এরপর স্কালোনির আস্থা অর্জন করে ফেলেন আলভারেস। শুধু এক ম্যাচেই থেমে থাকেননি তিনি। রাউন্ড অব সিক্সটিনে অস্ট্রেলিয়ার বিপক্ষে গোল এবং সেমিফাইনালে ক্রোয়েশিয়ার বিপক্ষে জোড়া গোল করেন আলভারেস। সেখানে তার চোখ ধাঁধানো প্রথম গোলটি এখনো ফুটবল প্রেমীদের চোখের সামনে ভাসে। এরপর ফুটবল বিশ্বে রাতারাতি পরিচিতি পেয়ে যান এই তরুণ।


ফাইনালে ফ্রান্সকে হারিয়ে মেসি করেন তার স্বপ্নপূরণ এবং আর্জেন্টিনা দীর্ঘদিনের আক্ষেপ থেকে মুক্তি পায়। সেই রাতে সবার আলোচনার কেন্দ্রে মেসি থাকলেও আলভারেসকে কেউ মন থেকে মুছে ফেলতে পারেনি। ৪ গোল করে তিনি হয়েছিলেন টুর্নামেন্টে মেসির পর আর্জেন্টিনার সেরা খেলোয়াড়। বিশ্বকাপ শেষে স্বয়ং আর্জেন্টাইন মহাতারকা আলভারেসের প্রশংসায় পঞ্চমুখ ছিলেন, ‘পুরো বিশ্বকাপজুড়েই হুলিয়ান অসাধারণ ছিল। সে সবকিছুতেই নিজেকে উজাড় করে দিয়েছে। সুযোগ তৈরি থেকে শুরু করে প্রতিটি বলের জন্য লড়াই করেছে। যা কিছু অর্জন করেছে তার সবকিছুরই প্রাপ্য সে।‘

স্বপ্ন দেখেছিলেন ম্যানচেস্টার সিটিতে

২০২২ সালে আর্জেন্টাইন ক্লাব রিভার প্লেট ছেড়ে ম্যানচেস্টার সিটিতে যোগ দেন আলভারেস। প্রথম মৌসুমেই তিনি ট্রেবল জয়ের স্বাদ পান। চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালে রিয়াল মাদ্রিদের বিপক্ষে গোল করেন তিনি। দুই মৌসুমে সিটির হয়ে তিনি মোট ১০৩ ম্যাচ খেলে ৩৬ গোল এবং ১৭টি অ্যাসিস্ট করেছেন। এই সময়ে জিতেছেন ছয়টি বড় শিরোপা—দুটি প্রিমিয়ার লিগ, চ্যাম্পিয়নস লিগ, এফএ কাপ, উয়েফা সুপার কাপ ও ক্লাব বিশ্বকাপ। কোচ পেপ গার্দিওলার পরিকল্পনার সঙ্গে ভালো মতনই মানিয়ে নিয়েছিলেন তিনি।


কিন্তু ম্যাচ টাইম পাচ্ছিলেন না সিটিতে। ফরোয়ার্ড লাইনে সেই জায়গার স্থায়ী মালিক ছিলেন আর্লিং হলান্ড। ফলে আলভারেসকে অনেক সময় উইং কিংবা দ্বিতীয় ফরোয়ার্ড হিসেবে খেলতে হয়েছে। সেভাবে খেলেও তিনি নিয়মিত নন, অতো তারকার মধ্যে তার ম্যাচ-টাইম পাওয়া কঠিন হয়ে গিয়েছিল। কোচের প্রথম পছন্দের খেলোয়াড় হতে না পেরে তিনি আতলেতিকো মাদ্রিদকে নতুন গন্তব্য হিসেবে বেঁছে নিয়েছিলেন আলভারেস।


আতলেতিকোতে ক্যারিয়ারে নতুন মোড়

আতলেতিকোতে তিনি দিয়েগো সিমিওনের মূল অস্ত্র হিসেবে ভূমিকা পালন করছেন। ২০২৪ সালে ক্লাবে আসার পর থেকেই আক্রমণভাগের নেতা হিসেবে ধরা হচ্ছে তাকে। আর্জেন্টাইন কোচের অধীনে তার প্রথম মৌসুমেই সবচেয়ে বড় পরিবর্তন ছিল দলের আক্রমণে তার গুরুত্ব। ম্যানচেস্টার সিটির মতো এখানে তাকে হলান্ডের পেছনে থাকতে হয়নি। তিনি নিয়মিতভাবে আক্রমণের মূল অংশ ছিলেন এবং গ্রিয়াজমান-সোরলথদের সঙ্গে বিভিন্ন কম্বিনেশনে খেলেছেন। মূল কথা মাদ্রিদের ক্লাবে নিজেকে পুরোপুরি মেলে ধরতে পেরেছেন আলভারেস।

কিন্তু আলভারেসের স্বপ্ন ভিন্ন কিছু। ২০২৬ বিশ্বকাপ চলাকালীন এক সাক্ষাৎকারে বার্সেলোনায় খেলার ইচ্ছার কথা প্রকাশ করেন আলভারেস। তখন থেকেই তার বক্তব্যকে ঘিরে আলোচনা-সমালোচনা শুরু হয়। কিন্তু নিজের সিদ্ধান্তে অটল থাকেন তিনি।

বার্সেলোনার পক্ষ থেকেও চেষ্টা চালানো হয় আলভারেসকে দলে টানার জন্য। আতলেতিকো কর্তৃপক্ষকে মোটা অঙ্কের প্রস্তাবও দেওয়া হয়। সব মিলিয়ে কাতালান ক্লাবটিতে যোগ দেওয়ার জন্য দিন গুনছিলেন এই আর্জেন্টাইন। কিন্তু বাস্তবে ঘটে ভিন্ন ঘটনা। বার্সেলোনার দেওয়া প্রস্তাব প্রত্যাখ্যান করে দেয় আতলেতিকো। লা লিগার প্রতিদ্বন্দ্বী বার্সেলোনার কাছে এই তারকাকে বিক্রি করতে রাজি নয় তারা। এই সিদ্ধান্ত পরিবর্তনের জন্য কোচ সিমিওনে থেকে বোর্ড কর্তৃপক্ষ সকলের দরজায় নাড়া দেন আলভারেস। কিন্তু কারো মন গলাতে পারেননি তিনি।


তাতে বড় ক্ষতিটা হয়েছে আলভারেসেরই। প্রথমত পছন্দের ক্লাবে না যেতে পারার কষ্ট অন্যদিকে আতলেতিকো সমর্থকদের ক্ষোভের শিকার হয়ে এখন তিনি বেশ চাপে। বার্সায় যাওয়ার ইচ্ছা প্রকাশ করায় আতলেতিকো সমর্থকদের সঙ্গে দুরুত্ব তৈরি হয়েছে আলভারেসের। রোববার ভিয়ারিয়ালের বিপক্ষে ম্যাচে আতলেতিকোর সমর্থকেরা তাকে ব্যাপকভাবে দুয়ো দেয়। ম্যাচ শেষে সতীর্থরা মাঠে থাকলেও আলভারেস সোজা ড্রেসিংরুমের দিকে চলে যান। এই পরিস্থিতে তার ক্লাবে থাকা কতটা যৌক্তিক তা নিয়ে প্রশ্ন উঠছে। এরই মধ্যে এই পরিস্থিতির উপর গভীর নজর রাখছে ইংলিশ ক্লাব আর্সেনাল।

প্রিমিয়ার লিগেই কি ভবিষ্যৎ ?

আর্সেনাল তার জন্য ১০০ মিলিয়ন পাউন্ডের বেশি প্রায় ১৩০ মিলিয়ন পাউন্ড পর্যন্ত খরচ করতে প্রস্তুত বলে খবর এসেছে। তবে সমস্যা হচ্ছে আতলেতিকো তাকে সহজে ছাড়তে রাজি নয়। কারণ তার চুক্তি ২০৩০ সাল পর্যন্ত এবং ক্লাব প্রায় ১৫০ মিলিয়ন ইউরো দাবি করছে। এর সঙ্গে আরেকটি বড় বাধা আলভারেসের নিজের পছন্দ। ২৬ বছর বয়সী এই ফরোয়ার্ড আতলেতিকো ছাড়তে চাইলে বার্সেলোনাকেই স্বপ্নের গন্তব্য হিসেবে দেখছেন। ফলে আর্সেনালকে শুধু আতলেতিকোর সঙ্গে বিশাল অঙ্কের চুক্তি করতে হবে না, আলভারেসকেও উত্তর লন্ডনে আসতে রাজি করাতে হবে।

এদিকে আলভারেসকে পাওয়ার দৌড়ে যুক্ত হয়েছে চেলসি। বেশ কিছু প্রতিবেদনে বলা হয়েছে, গত বৃহস্পতিবার লন্ডনে আতলেতিকো কর্মকর্তাদের সঙ্গে চেলসির প্রতিনিধিদের বৈঠকে আলভারেসকে দলে ভেড়ানোর সম্ভাব্য চুক্তি নিয়ে আলোচনা হয়েছে। পরে চেলসির মালিক টড বোহলি ও বেহদাদ এগবালিও সরাসরি আলোচনার জন্য স্পেনে গিয়েছেন বলে দাবি করা হয়েছে। আলভারেসের মূল্য ১৫০ মিলিয়ন ইউরো ধরা হলেও চেলসির জন্য তা ১২০ মিলিয়নে নামাতে রাজি আতলেতিকো।





হুলিয়ান আলভারেসআতলেতিকো মাদ্রিদআর্সেনাল
    শেয়ার করুন:
    Advertisement
    জামায়াতের ছায়া মন্ত্রিসভায় শফিকুর প্রধানমন্ত্রী, আযাদ স্বরাষ্ট্রমন্ত্রী

    জামায়াতের ছায়া মন্ত্রিসভায় শফিকুর প্রধানমন্ত্রী, আযাদ স্বরাষ্ট্রমন্ত্রী

    ২৫ আগস্ট ২০২৬, ০৭:৩৪

    জনদুর্ভোগ লাঘবে উদ্যমী তপন

    জনদুর্ভোগ লাঘবে উদ্যমী তপন

    ২৫ আগস্ট ২০২৬, ০২:৪৯

    গুদাম ভেঙে সার নিয়ে যাওয়া বিরাট সতর্কবার্তা

    গুদাম ভেঙে সার নিয়ে যাওয়া বিরাট সতর্কবার্তা

    ২৫ আগস্ট ২০২৬, ০৪:১৩

    রিজার্ভে চাপ বাড়াচ্ছে রূপপুর, জ্বালানি খাতে ১২ ঝুঁকি

    রিজার্ভে চাপ বাড়াচ্ছে রূপপুর, জ্বালানি খাতে ১২ ঝুঁকি

    ২৫ আগস্ট ২০২৬, ১২:৪৬

    আমার ছেলেকে হত্যার চেষ্টা চালিয়েছে ইরান, অভিযোগ নেতানিয়াহুর

    আমার ছেলেকে হত্যার চেষ্টা চালিয়েছে ইরান, অভিযোগ নেতানিয়াহুর

    ২৫ আগস্ট ২০২৬, ১২:০৯

    এইচ-১বি ভিসায় এক লাখ ডলারের বেশি অতিরিক্ত ফি আরোপের প্রস্তাব ট্রাম্প প্রশাসনের

    এইচ-১বি ভিসায় এক লাখ ডলারের বেশি অতিরিক্ত ফি আরোপের প্রস্তাব ট্রাম্প প্রশাসনের

    ২৫ আগস্ট ২০২৬, ১১:১৩

    রোহিঙ্গা শিবিরে সাড়ে ৬ বছরে ২৪৭ হত্যাকাণ্ড

    রোহিঙ্গা শিবিরে সাড়ে ৬ বছরে ২৪৭ হত্যাকাণ্ড

    ২৫ আগস্ট ২০২৬, ১১:৪৩

    আছিয়া ধর্ষণ-হত্যা মামলায় হাইকোর্টের রায় পিছিয়ে ৩১ আগস্ট

    আছিয়া ধর্ষণ-হত্যা মামলায় হাইকোর্টের রায় পিছিয়ে ৩১ আগস্ট

    ২৫ আগস্ট ২০২৬, ১১:০৯

    চট্টগ্রামে রবির ‘এলিট এক্সিলেন্স অ্যাওয়ার্ড’

    চট্টগ্রামে রবির ‘এলিট এক্সিলেন্স অ্যাওয়ার্ড’

    ২৫ আগস্ট ২০২৬, ০৪:১২

    সেই মাদ্রাসা শিক্ষককে ‘ডিএনএ পরীক্ষায়’ নির্দোষ বলেছিলেন সালমান মুক্তাদির

    সেই মাদ্রাসা শিক্ষককে ‘ডিএনএ পরীক্ষায়’ নির্দোষ বলেছিলেন সালমান মুক্তাদির

    ২৫ আগস্ট ২০২৬, ১৪:২৫

    নতুন নীতিমালার ভীতিতে সার সংকট

    নতুন নীতিমালার ভীতিতে সার সংকট

    ২৫ আগস্ট ২০২৬, ০৮:২৯

    যুক্তরাষ্ট্রে ২ লাখ আশ্রয়প্রার্থীর ভিসা বাতিলের পরিকল্পনা

    যুক্তরাষ্ট্রে ২ লাখ আশ্রয়প্রার্থীর ভিসা বাতিলের পরিকল্পনা

    ২৫ আগস্ট ২০২৬, ১০:৩০

    ‘শেষ হতা এক্কান, ফিরত চাই আরকান’

    ‘শেষ হতা এক্কান, ফিরত চাই আরকান’

    ২৫ আগস্ট ২০২৬, ১৪:৪৩

    ভান্ডালজুরি পানি শোধনাগার চট্টগ্রাম ওয়াসার ‘সাদা হাতি’

    ভান্ডালজুরি পানি শোধনাগার চট্টগ্রাম ওয়াসার ‘সাদা হাতি’

    ২৫ আগস্ট ২০২৬, ০৭:৩৩

    বরিশালে এবার থ্রি-হুইলার চালকদের আন্দোলনে বন্ধ বাস

    বরিশালে এবার থ্রি-হুইলার চালকদের আন্দোলনে বন্ধ বাস

    ২৫ আগস্ট ২০২৬, ১২:৪৪

    advertiseadvertise