আর্সেনালের দাপট ম্যানইউর হার

২৫ বছর পর ইংলিশ লিগে ফেরা কভেন্ট্রি সিটিকে ৩-০ গোলে বিধ্বস্ত করেছে আর্সেনাল। ঐতিহ্যবাহী অন্য দল ম্যানচেস্টার ইউনাইটেড অবশ্য হোঁচট খেয়েছে শুরুতেই। গতকাল লিগে নিজেদের প্রথম ম্যাচে তারা হাল সিটির কাছে হারল ২-০ গোলে।
১৮তম মিনিটে সেমি আজায়ির গোলে এগিয়ে যায় হাল সিটি। ৩৮তম মিনিটে নোবেল মেন্ডির গোলে লিড দ্বিগুণ করে সিটি। এরপর আর ম্যাচে ফেরত আসতে পারেনি ম্যানইউ। ২০১৬-১৭ মৌসুমে প্রিমিয়ার লিগ থেকে অবনমনের পর দীর্ঘ কঠিন পথ পাড়ি দিয়েছে হাল সিটি।
৯ বছর পর লিগে ফিরেই প্রথমবারের মতো ম্যানইউকে হারিয়েছে তারা।
অন্য ম্যাচে কাই হাভার্টজ আর্সেনালকে এগিয়ে নেন ১৫তম মিনিটে। রিকার্দো কালাফিওরি ডি-বক্সে হাভার্টজকে পাস দিলে প্রথম ছোঁয়ায় প্লেসিং শটে বল জালে জড়ান এ জার্মান। ২৩ মিনিটে ক্রিস্তস জলিসের শট ঝাঁপিয়ে ঠেকাতে গিয়ে উল্টো সাকার পায়ে তুলে
দেন কভেন্ট্রির গোলকিপার কার্ল রুশওয়ার্ত। ঠান্ডা মাথায় বল জালে জড়ান তিনি। ৪৯ মিনিটে আবারও গোলকিপার রুশওয়ার্তের ভুলে গোল পায় আর্সেনাল।






