Agamir Somoy E-Paper
বৃহস্পতিবার, ১৮ জুন, ২০২৬
আগামীর সময়
কিরণের যৌতুকবিরোধী লড়াই
বৃহস্পতিবার, ১৮ জুন, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় বিশ্বকাপ

সারাবিশ্বে যেটা ‘ফুটবল’ আমেরিকায় কেন ‘সকার’?

ক্রীড়া ডেস্ক
agamir somoy
প্রকাশ: ১৮ জুন ২০২৬, ১১:১২
সারাবিশ্বে যেটা ‘ফুটবল’ আমেরিকায় কেন ‘সকার’?

সংগৃহীত ছবি

ফুটবল মানেই বিশ্বজুড়ে কোটি কোটি ভক্তের উন্মাদনা, আবেগ আর ভালোবাসা। তবে ২০২৬ বিশ্বকাপের যৌথ আয়োজক মার্কিন যুক্তরাষ্ট্র ও কানাডায় এই চেনা খেলাটির নামই বদলে যায়। সেখানে একে ডাকা হয় ‘সকার’ নামে। কিন্তু কেন একই খেলার দুটি ভিন্ন নাম? আর কেনই বা উত্তর আমেরিকার দেশগুলো ‘ফুটবল’ শব্দটা এড়িয়ে চলে?

অনেকেরই ধারণা, ‘সকার’ শব্দটি হয়তো আমেরিকানদেরই তৈরি। কিন্তু ইতিহাস বলছে ভিন্ন কথা। এই নামের উৎপত্তি আসলে খোদ ইংল্যান্ডেই! যুক্তরাষ্ট্রের মিশিগান ইউনিভার্সিটির ইমেরিটাস অধ্যাপক স্টিফেন সিমানস্কির গবেষণা অনুযায়ী, উনিশ শতকের শুরুর দিকে ইংল্যান্ডে ফুটবল ছিল মূলত উচ্চবিত্ত ও অভিজাতদের খেলা। ১৮৬৩ সালে ইংল্যান্ডে যখন ফুটবল অ্যাসোসিয়েশন (এফএ) গঠিত হয়, তখন এর প্রতিষ্ঠাতা সদস্যরা ছিলেন অক্সফোর্ডসহ বিভিন্ন নামী বিশ্ববিদ্যালয়ের গ্র্যাজুয়েট।

আরও পড়ুন

বিশ্বকাপে ডানা মেললেন এমবাপ্পে

১৮ জুন ২০২৬

সে সময় ইংল্যান্ডে আরেকটি খেলা বেশ জনপ্রিয় ছিল, যার নাম ‘রাগবি ফুটবল’। রাগবি থেকে আলাদা করতে এই ফুটবল অ্যাসোসিয়েশনের অধীনে খেলা ফুটবলকে বলা হতো ‘অ্যাসোসিয়েশন ফুটবল’। ১৮৮০ থেকে ১৮৯০ সালের দিকে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের ধনী শিক্ষার্থীদের মধ্যে সব শব্দের শেষে একটা ‘আর’ (-er) বা ‘কার’ (-ker) যুক্ত করে কথা বলার এক অদ্ভুত ফ্যাশন বা স্ল্যাং চালু ছিল। যেমন তারা ‘ব্রেকফাস্ট’-কে বলত ‘ব্রেকার’ (Brekker) এবং ‘রাগবি’ (Rugby)-কে বলত ‘রাগার’ (Rugger)।


এই একই নিয়মে ‘অ্যাসোসিয়েশন’ (Association) শব্দটির মাঝখান থেকে ‘soc’ অংশটুকু কেটে নিয়ে তার সাথে ‘er’ যোগ করে তারা নতুন শব্দ তৈরি করে ‘সকার’ (Soccer)। ক্রীড়া ইতিহাসবিদ অ্যান্ডি মিচেলের মতে, ১৮৮৫ সালের দিকেই ইংল্যান্ডের বিভিন্ন স্কুল ম্যাগাজিনে এই ‘সকার’ শব্দটির ব্যবহার দেখা যায়। ব্রিটিশদের হাত ধরেই এই খেলা এবং ‘সকার’ শব্দটি বিশ্বের অন্যান্য মহাদেশে ছড়িয়ে পড়ে। অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, দক্ষিণ আফ্রিকা ও কানাডার মতো দেশগুলো ফুটবলকে ‘সকার’ হিসেবেই গ্রহণ করে।

আরও পড়ুন

ম্যাচ জিতল কলম্বিয়া, মন জিতল নবাগত উজবেকিস্তান

১৮ জুন ২০২৬

তবে যুক্তরাষ্ট্রে এই নামটির স্থায়ী রূপ নেওয়ার পেছনে রয়েছে অন্য কারণ। সে দেশে রাগবি এবং অ্যাসোসিয়েশন ফুটবলের সংমিশ্রণে সম্পূর্ণ নতুন এক খেলা জনপ্রিয় হয়ে ওঠে, যার নাম দেওয়া হয় ‘আমেরিকান ফুটবল’। আমেরিকানদের কাছে এই খেলাটিই মূল ‘ফুটবল’ হিসেবে পরিচিতি পায়। তাই বিভ্রান্তি এড়াতে তারা ঐতিহ্যবাহী ফুটবল খেলাটিকে ‘সকার’ নামে ডাকতে শুরু করে।


যুক্তরাজ্যে আশির দশক পর্যন্তও বিভিন্ন সংবাদপত্রে ‘ফুটবল’ শব্দের পাশাপাশি ‘সকার’ শব্দটি বেশ নিয়মিতই ব্যবহার করা হতো। কিন্তু সময়ের সাথে সাথে ব্রিটিশদের কাছে ‘সকার’ শব্দটির চেয়ে ‘ফুটবল’ শব্দটিই বেশি প্রাধান্য পেতে থাকে। বর্তমানে অনেক ব্রিটিশই আমেরিকানদের ‘সকার’ বলাটা সহজে মেনে নিতে পারেন না। অধ্যাপক সিমানস্কি জানান, তার আমেরিকান ছাত্র-ছাত্রীরা ক্লাসে ‘সকার’ শব্দটা ব্যবহার করলে অনেক সময় লজ্জিত বোধ করে এবং ব্রিটিশদের অনুভূতির কথা চিন্তা করে ক্ষমা চায়। তবে সিমানস্কি মনে করিয়ে দেন, ‘আমেরিকানদের ক্ষমা চাওয়ার কিছু নেই। সকার কোনো আমেরিকান শব্দ নয়, এটি খাঁটি একটি ইংলিশ শব্দ। তাই এটি ব্যবহারে কোনো বাধা থাকার কথা নয়।’

- বিবিসি স্পোর্টস অবলম্বনে

ফুটবলসকার২০২৬ ফিফা বিশ্বকাপ
    শেয়ার করুন:
    advertisement
    advertisement
    ১৮ জুন ২০২৬
    রাত ২:০০ টা
    ইংল্যান্ড
    ৪
    ক্রোয়েশিয়া
    ২
    ১৮ জুন ২০২৬
    সকাল ৫:০০ টা
    ঘানা
    ১
    পানামা
    ০
    ১৮ জুন ২০২৬
    সকাল ৮:০০ টা
    উজবেকিস্তান
    ১
    কলম্বিয়া
    ৩
    ১৮ জুন ২০২৬
    রাত ১০:০০ টা
    চেক প্রজাতন্ত্র
    ০
    দক্ষিণ আফ্রিকা
    ০
    ‘হাত কাটা যাচ্ছে প্রত্যেক এমপির’

    ‘হাত কাটা যাচ্ছে প্রত্যেক এমপির’

    ১৮ জুন ২০২৬, ০০:১৯

    সংসদ সদস্যদের ফ্ল্যাটে ওয়াশিং মেশিন ও মাইক্রোওভেন চাইলেন জামায়াতের এমপি

    সংসদ সদস্যদের ফ্ল্যাটে ওয়াশিং মেশিন ও মাইক্রোওভেন চাইলেন জামায়াতের এমপি

    ১৮ জুন ২০২৬, ০১:০৮

    সমঝোতা স্মারকে সাক্ষর করলেন ট্রাম্প-পেজেশকিয়ান

    সমঝোতা স্মারকে সাক্ষর করলেন ট্রাম্প-পেজেশকিয়ান

    ১৮ জুন ২০২৬, ০৪:৩৮

    আর কত আক্রান্ত হবে পুলিশ

    আর কত আক্রান্ত হবে পুলিশ

    ১৮ জুন ২০২৬, ০৪:৪০

    পারমাণবিক ইস্যুতে নরম ইরান, ৩০০ বিলিয়ন ডলার দেবে যুক্তরাষ্ট্র

    পারমাণবিক ইস্যুতে নরম ইরান, ৩০০ বিলিয়ন ডলার দেবে যুক্তরাষ্ট্র

    ১৮ জুন ২০২৬, ০১:২৫

    ঝুঁকিপূর্ণ ৪২ কোম্পানি চিহ্নিত

    ঝুঁকিপূর্ণ ৪২ কোম্পানি চিহ্নিত

    ১৮ জুন ২০২৬, ০৫:৪২

    মন্ত্রমুগ্ধ সতীর্থ প্রতিপক্ষ সবাই

    মন্ত্রমুগ্ধ সতীর্থ প্রতিপক্ষ সবাই

    ১৮ জুন ২০২৬, ০৪:৫৭

    স্ত্রীকে কুপিয়ে হত্যার অভিযোগে স্বামী আটক

    স্ত্রীকে কুপিয়ে হত্যার অভিযোগে স্বামী আটক

    ১৮ জুন ২০২৬, ০৫:৫৩

    কিরণের যৌতুকবিরোধী লড়াই

    কিরণের যৌতুকবিরোধী লড়াই

    ১৮ জুন ২০২৬, ০৩:৪১

    এখনও ট্রিগারে রয়েছে আঙুল, সমঝোতা স্মারক প্রসঙ্গে বাঘের গালিবাফ

    এখনও ট্রিগারে রয়েছে আঙুল, সমঝোতা স্মারক প্রসঙ্গে বাঘের গালিবাফ

    ১৮ জুন ২০২৬, ০৩:০৭

    শেষের নাটকে ঘানার জয়

    শেষের নাটকে ঘানার জয়

    ১৮ জুন ২০২৬, ০৭:০৭

    যাত্রাপালা ও সার্কাসের অনুমতি দেবে সংস্কৃতি মন্ত্রণালয়

    যাত্রাপালা ও সার্কাসের অনুমতি দেবে সংস্কৃতি মন্ত্রণালয়

    ১৮ জুন ২০২৬, ০২:১০

    ব্রাজিল থেকে ইরান সমর্থনে যুবকের দুধ দিয়ে গোসল

    ব্রাজিল থেকে ইরান সমর্থনে যুবকের দুধ দিয়ে গোসল

    ১৮ জুন ২০২৬, ০৪:০০

    আ. লীগের বিচার ও নিষিদ্ধের সিদ্ধান্ত দেবে সময়

    আ. লীগের বিচার ও নিষিদ্ধের সিদ্ধান্ত দেবে সময়

    ১৮ জুন ২০২৬, ০৩:৪৮

    ফেসবুক থেকে বিশ্বকাপে ইতিহাস উইসার

    ফেসবুক থেকে বিশ্বকাপে ইতিহাস উইসার

    ১৮ জুন ২০২৬, ০২:৫৯

    advertiseadvertise