Agamir Somoy E-Paper
শনিবার, ৫ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
বিনা বেতনে রমণীর পাঠদানের ৫৫ বছর
শনিবার, ৫ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় বিশ্বকাপ

বিশ্বকাপ

ফকল্যান্ড ব্যানারের জন্য আর্জেন্টিনার কী শাস্তি হবে?

ক্রীড়া ডেস্ক
agamir somoy
প্রকাশ: ১৬ জুলাই ২০২৬, ১৮:৪০
ফকল্যান্ড ব্যানারের জন্য আর্জেন্টিনার কী শাস্তি হবে?

সেমিফাইনালে ইংল্যান্ডকে হারিয়ে বিশ্বকাপের ফাইনালে ওঠার আনন্দে বিভোর আর্জেন্টিনা। তবে বর্তমান বিশ্বচ্যাম্পিয়দের পিছু ছাড়ছে না বিতর্ক। ম্যাচ শেষে মাঠে ‘দ্য ফকল্যান্ডস আর আর্জেন্টাইন’ লেখা একটি ব্যানার প্রদর্শন করেছেন আর্জেন্টিনার খেলোয়াড়রা। এই ঘটনায় মেসি বাহিনী এখন শাস্তির মুখে। কী হতে পারে সেই শাস্তি?

ফিফার ডিসিপ্লিনারি কোড বা শৃঙ্খলাবিধি অনুযায়ী, ফিফার কোনো প্রতিযোগিতায় রাজনৈতিক বার্তা সংবলিত কোনো কিছু প্রদর্শন করা কঠোরভাবে নিষিদ্ধ। সংস্থাটির নিয়মাবলির ১৭ নম্বর অনুচ্ছেদে স্পষ্টভাবে বলা হয়েছে, খেলাধুলা বহির্ভূত বা রাজনৈতিক, আদর্শিক, ধর্মীয় কিংবা আপত্তিকর কোনো বার্তা ছড়ানো থেকে বিরত থাকতে হবে। নিয়ম ভাঙলে সতর্কবার্তা থেকে শুরু করে আর্থিক জরিমানা, এমনকি শিরোপা কেড়ে নেওয়ার মতো কঠোর ব্যবস্থা গ্রহণেরও সুযোগ রয়েছে ফিফার।

আরও পড়ুন

আর্জেন্টিনা আগে শেষ মুহূর্তে গোল খেত এখন দেয়

১৬ জুলাই ২০২৬

ফিফার নিয়ম অনুযায়ী, রাজনৈতিক বার্তা বা ব্যানার প্রদর্শনের জন্য সাধারণত ৩১ হাজার থেকে ৬২ হাজার রিয়াল পর্যন্ত জরিমানা হতে পারে। পরবর্তী একই ধরনের অপরাধের ক্ষেত্রে এই জরিমানার পরিমাণ দ্বিগুণ হতে থাকে। শুধু ব্যানার নয়, ম্যাচ শুরুর আগে ইংল্যান্ডের জাতীয় সংগীতের সময় আর্জেন্টাইন সমর্থকদের দুয়োধ্বনি ও স্লোগান নিয়েও তৈরি হয়েছে ক্ষোভ। ফিফার কোড অনুযায়ী, জাতীয় সংগীত চলাকালীন দর্শকদের বিশৃঙ্খলার দায়েও সংশ্লিষ্ট ফুটবল অ্যাসোসিয়েশনকে জরিমানার মুখে পড়তে হয়। প্রথমবার এই অপরাধের জন্য জরিমানা ৩১ হাজার রিয়াল। দ্বিতীয়বার করলে ৪৭ হাজার রিয়াল জরিমানা দিতে হয়।

আর্জেন্টিনা ও ইংল্যান্ডের মধ্যে ফকল্যান্ড দ্বীপপুঞ্জ নিয়ে দীর্ঘদিনের বিরোধ রয়েছে। ১৮৩৩ সাল থেকে দ্বীপটি যুক্তরাজ্যের নিয়ন্ত্রণে থাকলেও আর্জেন্টিনা দীর্ঘদিন ধরে এর সার্বভৌমত্ব দাবি করে আসছে। ১৯৮২ সালে এই দ্বীপপুঞ্জ নিয়ে দুই দেশের মধ্যে ৭৪ দিনব্যাপী এক ভয়াবহ যুদ্ধ হয়, যাতে উভয় পক্ষের অন্তত ৯০৭ জন মানুষ প্রাণ হারান। ক্রীড়াঙ্গনের পবিত্র পরিবেশে সেই যুদ্ধের স্মৃতি ও রাজনৈতিক ইস্যু টেনে আনায় ব্যানারটি নিয়ে বিশ্বজুড়ে চলছে জোর সমালোচনা।

আরও পড়ুন

ফাইনালের মাঠে নামলেই যে বিশ্বরেকর্ড গড়বেন মেসি

১৬ জুলাই ২০২৬

আর্জেন্টিনা আগামী রবিবার নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে স্পেনের বিপক্ষে তাদের চতুর্থ বিশ্বকাপ জয়ের লক্ষ্যে মাঠে নামবে। তবে মাঠের লড়াইয়ের আগেই ফিফার ডিসিপ্লিনারি কমিটি এই ঘটনাকে কীভাবে দেখবে, তা নিয়ে এখন ফুটবল মহলে চলছে বড় জল্পনা। ফিফা কিংবা আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ) এ বিষয়ে এখনো কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানায়নি।

আর্জেন্টিনাফকল্যান্ডস ব্যানারফিফা২০২৬ ফুটবল বিশ্বকাপ
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    Advertisement placeholder
    Advertisement placeholder
    বিনা বেতনে রমণীর পাঠদানের ৫৫ বছর

    বিনা বেতনে রমণীর পাঠদানের ৫৫ বছর

    ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০০:৫৮

    মাছ সংকটের পর লোডশেডিং, ক্ষতির মুখে খুলনার ব্যবসায়ীরা

    মাছ সংকটের পর লোডশেডিং, ক্ষতির মুখে খুলনার ব্যবসায়ীরা

    ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫০

    জনগণের জন্য নেমেছি, অধিকার আদায় করে ফিরব : শফিকুর রহমান

    জনগণের জন্য নেমেছি, অধিকার আদায় করে ফিরব : শফিকুর রহমান

    ০৫ সেপ্টেম্বর ২০২৬, ১১:২৭

    ‘ব্যাগ গুছিয়ে’ ভারতীয় কোম্পানিকে কেনিয়া ছাড়ার নির্দেশ

    ‘ব্যাগ গুছিয়ে’ ভারতীয় কোম্পানিকে কেনিয়া ছাড়ার নির্দেশ

    ০৫ সেপ্টেম্বর ২০২৬, ১১:২১

    গাজা নিয়ে মিত্র ইসরায়েলের প্রস্তাব প্রত্যাখ্যান যুক্তরাষ্ট্রের

    গাজা নিয়ে মিত্র ইসরায়েলের প্রস্তাব প্রত্যাখ্যান যুক্তরাষ্ট্রের

    ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪৫

    বলিভিয়ার সামরিক ঘাঁটিতে বিস্ফোরণ, নিহত অন্তত ১০

    বলিভিয়ার সামরিক ঘাঁটিতে বিস্ফোরণ, নিহত অন্তত ১০

    ০৫ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫১

    বছরে ১৭ হাজার কোটি টাকা এনে দেয় মেরিন একাডেমি

    বছরে ১৭ হাজার কোটি টাকা এনে দেয় মেরিন একাডেমি

    ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩৫

    হোটেল সংকটে কলকাতার ফুটপাতে ঘুমাতে হচ্ছে বাংলাদেশিদের

    হোটেল সংকটে কলকাতার ফুটপাতে ঘুমাতে হচ্ছে বাংলাদেশিদের

    ০৫ সেপ্টেম্বর ২০২৬, ১৩:৪০

    ৪৩ সীমান্ত পথে ঢুকছে মাদক

    ৪৩ সীমান্ত পথে ঢুকছে মাদক

    ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪৪

    অঙ্ক স্যার

    অঙ্ক স্যার

    ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩৯

    লংমার্চের পথসভা থেকে সরকার পতনের আন্দোলনের হুঁশিয়ারি

    লংমার্চের পথসভা থেকে সরকার পতনের আন্দোলনের হুঁশিয়ারি

    ০৫ সেপ্টেম্বর ২০২৬, ১৭:০৩

    শুল্ক ফাঁকি দিতে সাবেক এমপির কত কাণ্ড

    শুল্ক ফাঁকি দিতে সাবেক এমপির কত কাণ্ড

    ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩৬

    ছায়ামূর্তি

    ছায়ামূর্তি

    ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০০:৫২

    এমবিবিএস পড়ে চিকিৎসা পেশা ছেড়ে এই ৮ জন হয়েছেন নায়িকা

    এমবিবিএস পড়ে চিকিৎসা পেশা ছেড়ে এই ৮ জন হয়েছেন নায়িকা

    ০৫ সেপ্টেম্বর ২০২৬, ১৪:৪৪

    ৮৮ কোটি টাকার ফুটবল টেকনিক্যাল সেন্টার

    ৮৮ কোটি টাকার ফুটবল টেকনিক্যাল সেন্টার

    ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৪৭

    advertiseadvertise