Agamir Somoy E-Paper
শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
বিনামূল্যে চিকিৎসার ছয় দশক
শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় বিশ্বকাপ

সুসংবাদ পেল ব্রাজিল

ক্রীড়া ডেস্ক
agamir somoy
প্রকাশ: ১৮ জুন ২০২৬, ১৯:৫৭
সুসংবাদ পেল ব্রাজিল

সংগৃহীত ছবি

বিশ্বকাপের প্রথম ম্যাচে প্রত্যাশিত জয় পায়নি ব্রাজিল। মরক্কোর বিপক্ষে ১-১ গোলের ড্রয়ে সন্তুষ্ট থাকতে হয়েছে কার্লো আনচেলত্তির শিষ্যদের। তবে মাঠের ফলাফল পুরোপুরি হতাশার ছিল না, কারণ বিশ্বকাপের প্রথম রাউন্ড শেষে প্রকাশিত ফিফার সর্বশেষ র‌্যাংকিংয়ে এক ধাপ এগিয়ে পঞ্চম স্থানে উঠে এসেছে সেলেসাওরা।

র‌্যাংকিংয়ে ব্রাজিলের এই অগ্রগতির পেছনে বড় ভূমিকা রেখেছে পর্তুগালের পয়েন্ট হারানো। ডিআর কঙ্গোর সঙ্গে ড্র করায় দুই ধাপ পিছিয়ে সাত নম্বরে নেমে গেছে পর্তুগিজরা। অন্যদিকে ব্রাজিলের বিপক্ষে মূল্যবান এক পয়েন্ট পাওয়ার পুরস্কার হিসেবে মরক্কোও এক ধাপ এগিয়ে এখন ষষ্ঠ স্থানে।

বিশ্বকাপের প্রথম রাউন্ড শেষে শীর্ষস্থানীয় দলগুলোর মধ্যেও দেখা গিয়েছে উল্লেখযোগ্য পরিবর্তন। সেনেগালের বিপক্ষে ৩-১ গোলের জয় ফ্রান্সকে দ্বিতীয় স্থানে তুলে এনেছে। বিপরীতে কেপ ভার্দের সঙ্গে ড্র করে এক ধাপ পিছিয়ে তিন নম্বরে নেমে গেছে স্পেন।

তবে র‌্যাংকিংয়ের শীর্ষে এখনো অটল রয়েছে আর্জেন্টিনা। আলজেরিয়ার বিপক্ষে জয় তুলে নেওয়ায় লিওনেল মেসিদের পয়েন্ট বেড়েছে। ১৮৮৯.০৬ পয়েন্ট নিয়ে তারা এক নম্বরে রয়েছে, আর মাত্র দুই পয়েন্টের ব্যবধানে দ্বিতীয় স্থানে অবস্থান করছে ফ্রান্স।

শীর্ষ দশের বাকি অংশেও কিছু পরিবর্তন হয়েছে। ইংল্যান্ড ও নেদারল্যান্ডস যথাক্রমে চতুর্থ ও অষ্টম স্থান ধরে রেখেছে। জার্মানি এক ধাপ এগিয়ে নবম স্থানে উঠেছে, আর বেলজিয়াম নেমে গিয়েছে দশ নম্বরে।

বিশ্বকাপের ফলাফল ইতিবাচক প্রভাব ফেলেছে আরও কয়েকটি দলের ওপর। উজবেকিস্তানকে হারিয়ে কলম্বিয়া উঠে এসেছে ১১ নম্বরে, দক্ষিণ আফ্রিকার বিপক্ষে জয় পাওয়া মেক্সিকো এখন ১৩ নম্বরে। অন্যদিকে ইংল্যান্ডের কাছে হেরে তিন ধাপ পিছিয়ে ১৪ নম্বরে নেমে গিয়েছে ক্রোয়েশিয়া।

প্যারাগুয়ের বিপক্ষে ৪-১ গোলের বড় জয় যুক্তরাষ্ট্রকে দুই ধাপ এগিয়ে ১৫ নম্বরে তুলেছে। জাপান এক ধাপ উন্নতি করে ১৭ নম্বরে উঠেছে, আর ডিআর কঙ্গো তিন ধাপ লাফ দিয়ে পৌঁছেছে ৪৩তম স্থানে।

এদিকে শনিবার গ্রুপ পর্বের দ্বিতীয় ম্যাচে হাইতির মুখোমুখি হবে ব্রাজিল। র‌্যাংকিংয়ে পাওয়া সুখবরের ধারাবাহিকতা মাঠের পারফরম্যান্সেও ধরে রাখতে চাইবে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা।

২০২৬ ফিফা বিশ্বকাপব্রাজিলফিফাফিফা র‌্যাঙ্কিং
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    বিডিনিউজ সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী আর নেই

    বিডিনিউজ সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী আর নেই

    ৯ গোল খেয়ে দুই ফুটবলারের ‘নারীসঙ্গ’ নিয়ে যা জানা গেল

    ৯ গোল খেয়ে দুই ফুটবলারের ‘নারীসঙ্গ’ নিয়ে যা জানা গেল

    অভিযোগ নেই, তবু সাংবাদিকের ডোপ টেস্ট করল পুলিশ

    অভিযোগ নেই, তবু সাংবাদিকের ডোপ টেস্ট করল পুলিশ

    ‘মাঠে উপস্থিত থাকতে  হবে ঊর্ধ্বতনদের’

    ‘মাঠে উপস্থিত থাকতে হবে ঊর্ধ্বতনদের’

    দুই ফুটবলারের নারীসঙ্গের ছবিটি জাকার্তায়!

    দুই ফুটবলারের নারীসঙ্গের ছবিটি জাকার্তায়!

    গ্রেপ্তারের আগে ভিডিও বার্তা আখতারুজ্জামানের, যা বলেছেন

    গ্রেপ্তারের আগে ভিডিও বার্তা আখতারুজ্জামানের, যা বলেছেন

    অ্যাকশনে বিএনপি, দেখছে না পদ-পদবিও

    অ্যাকশনে বিএনপি, দেখছে না পদ-পদবিও

    থানার সামনে ওসির গাড়িচালককে মারধর, যুবদল নেতা আটক

    থানার সামনে ওসির গাড়িচালককে মারধর, যুবদল নেতা আটক

    বিমানবন্দরে নিরাপত্তা কর্মকর্তাকে ‘লাঞ্ছনা’, আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা

    বিমানবন্দরে নিরাপত্তা কর্মকর্তাকে ‘লাঞ্ছনা’, আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা

    জামায়াত নেতা আখতারুজ্জামান গ্রেপ্তার

    জামায়াত নেতা আখতারুজ্জামান গ্রেপ্তার

    শুল্কমুক্ত মদ মজুদ : সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ গুদাম সিলগালা

    শুল্কমুক্ত মদ মজুদ : সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ গুদাম সিলগালা

    এমপির হস্তক্ষেপে অবরুদ্ধ থেকে মুক্ত প্রতিবন্ধী নারীসহ ৩ বোন

    এমপির হস্তক্ষেপে অবরুদ্ধ থেকে মুক্ত প্রতিবন্ধী নারীসহ ৩ বোন

    প্রিয় ৫ বই

    প্রিয় ৫ বই

    ময়মনসিংহে বাসচাপায় প্রাণ গেল ৭ জনের

    ময়মনসিংহে বাসচাপায় প্রাণ গেল ৭ জনের

    এনসিটির পর সিসিটিও যাচ্ছে বিদেশিদের হাতে

    এনসিটির পর সিসিটিও যাচ্ছে বিদেশিদের হাতে